Dandruff Remedies

গরমে মাথায় ঘাম জমে খুশকির সমস্যায় নাজেহাল? কেবল শ্যাম্পুতে দূর হবে না, কী কী মাখবেন?

গরমের সময়ে মাথায় ঘাম জমে চুলে দুর্গন্ধ হয়। খুশকির সমস্যাও বাড়ে। শুধু শ্যাম্পু করলে এ সমস্যা দূর হওয়ার নয়। সে জন্য মাখতে হবে কিছু বিশেষ হেয়ার প্যাক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ১৭:৪৭
খুশকির সমস্যা দূর করতে কী কী মাখতে হবে?

খুশকির সমস্যা দূর করতে কী কী মাখতে হবে? ছবি: এআই সহায়তায় প্রণীত।

নারী কিংবা পুরুষ, চুল নিয়ে সকলেই সচেতন। গাঢ় রঙের পোশাক পরে যদি মাথার চুল থেকে খুশকি ঝরে পরে আপনার পোশাকের উপর, তবে সকলের সামনে খানিকটা বিড়ম্বনায় পড়তে হয় বইকি। খুশকি থেকে ঘরে বসেই রক্ষা পান এখন থেকে। সে জন্য মাথায় মাখতে হবে বিশেষ কিছু হেয়ার প্যাক।

Advertisement

কলা-মধুর প্যাক

একটি পাকা কলা নিন। তার সঙ্গে নিন এক চামচ মধু ও পাতিলেবুর রস। এগুলি মিশিয়ে যে মিশ্রণটি তৈরি হবে তা মাথার ত্বক ও চুলের গোড়াতে ভাল করে লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। এর পর একটি কাপে অল্প অ্যালো ভেরার রস নিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা করে মাথার ত্বকে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর আবার ভাল করে ধুয়ে নিন শ্যাম্পু দিয়ে।

টক দই-নারকেল তেলের প্যাক

টক দইয়ের সঙ্গে অ্যালো ভেরা আর নারকেল তেলের একটি প্যাক বানিয়ে ফেলতে পারেন। মাস্কটি চুলের গোড়া থেকে শুরু করে ডগা পর্যন্ত খুব ভাল করে মেখে নিন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে দু’ থেকে তিন বার এই প্যাক ব্যবহার করলে খুশকির সমস্যা অনেকটাই কমবে।

টম্যাটো-মধুর প্যাক

একটি গোটা টম্যাটো বেটে নিন। তার সঙ্গে ২ চা চামচ মধু মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করতে হবে। এটি চুলে ভাল করে মালিশ করে ৩০ মিনিট রেখে ধুয়ে নেবেন। এই প্যাক সপ্তাহে দু’দিন ব্যবহার করলে রুক্ষ চুল নরম ও মসৃণ হবে। খুশকির সমস্যাও দূর হবে।

Advertisement
আরও পড়ুন