Weird fashion ideas

পাউরুটি দিয়ে তৈরি গাউন পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির অভিনেত্রী! কতটা নজর কাড়ল ফ্যশনিস্তাদের?

পোশাক নিয়ে ফ্যাশনিস্তাদের পরীক্ষা-নিরীক্ষার অন্তর নেই। সম্প্রতি আফ্রিকার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জনৈক অভিনেত্রীর কীর্তি দেখে স্তব্ধ ফ্যাশন দুনিয়া। কুইন মার্সি অ্যাটাং অনুষ্ঠানে হাজির হয়েছিলেন যে গাউনটি পরে, তা আদতে পাউরুটি দিয়ে তৈরি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১৫:৩৫
প্রাতরাশের টেবিল থেকে পোশাকে উঠে এল পাউরুটি।

প্রাতরাশের টেবিল থেকে পোশাকে উঠে এল পাউরুটি। ছবি: সংগৃহীত।

সম্প্রতি মেট গালায় অভিনেতা, অভিনেত্রী, পরিচালকদের পোশাকে রকমারি শিল্পের কারুকাজ দেখে চোখ ধাঁধিয়ে গিয়েছে ফ্যাশনিস্তাদের। কেউ পোশাককেই ক্যানভাসে পরিণত করেছিলেন, কাউকে আবার দেখে মনে হয়েছিল তিনি নিজেই যেন ভাস্কর্য। পোশাক নিয়ে ফ্যাশনিস্তাদের পরীক্ষা-নিরীক্ষার অন্ত নেই। সম্প্রতি আফ্রিকার আফ্রিকার নাইজেরিয়ার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এক টেলি অভিনেত্রীর কীর্তি দেখে স্তব্ধ ফ্যাশন দুনিয়া। কুইন মার্সি আটাং অনুষ্ঠানে হাজির হয়েছিলেন যে গাউনটি পরে, তা আদতে পাউরুটি দিয়ে তৈরি।

Advertisement

কুইন মার্সির এই পোশাকটির নকশা করেছিলেন টোয়িন লাওয়ানি। শিল্পীর মতে, গাউনটি তৈরি করতে প্রায় ৫০০টি আস্ত পাউরুটি ব্যবহার করা হয়েছে। তবে হঠাৎ পাউরুটি কেন? আসলে অভিনেত্রী নাকি সম্প্রতি নিজস্ব বেকারির ব্যবসা শুরু করে চলেছেন, আর সেই বেকারির প্রচারের জন্যই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। অভিনেত্রী বলেন, ‘‘নিজের ব্যবসার প্রচারের জন্যই এমন উদ্যোগ নিয়েছি। ব্যবসার প্রচারের জন্য এমন ভাল মঞ্চ আর হয় না।’’

কুইন মার্সির এই লুক সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া মাত্রই ভাইরাল হয়ে যায়। তবে মার্সির এই প্রচারের ধরনকে মোটেও ভাল চোখে দেখেননি ফ্যাশনিস্তারা। নিন্দার ঝড় উঠছে সমাজমাধ্যমে। কেউ লিখেছেন, ‘‘এই পোশাকটি কেবল ফ্যাশনের ক্ষেত্রে চূড়ান্ত বিপর্যয় নয়, খাবারের প্রতি অপমানও বটে।’’ কেউ লিখছেন, ‘‘অনেকেই পাউরুটি খেয়ে বেঁচে থাকেন। এতগুলি পাউরুটি অপচয় করে এমন অদ্ভুত পোশাক বানানোর কোনও অর্থই হয় না।’’ অনেকে আবার কুইন মার্সির এই পদক্ষেপকে নিছক ব্যবসা বৃদ্ধির কৌশল হিসেবেই দেখছেন।

Advertisement
আরও পড়ুন