Eye Patches

চোখের তলার ফোলা ভাব দূর করার আই প্যাচ বানিয়ে নিন বাড়িতেই! শিখে নিন কৌশল

করিনা কপূর, আলিয়া ভট্ট, কৃতি শ্যানন, সুহানা খান, প্রিয়ঙ্কা চোপড়াদের ইনস্টাগ্রাম প্রোফাইল খুললে প্রায়ই তাঁদের আই প্যাচ লাগানো ছবি চোখে পড়বে। বাড়িতে খুব সহজেই আই প্যাচ বানিয়ে নিতে পারেন। শিখে নিন সহজ দু’টি কৌশল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ২০:৪৪
আই প্যাচ বানিয়ে ফেলুন বাড়িতেই।

আই প্যাচ বানিয়ে ফেলুন বাড়িতেই। ছবি: সংগৃহীত।

চোখের তলার কালি, ফোলা ভাব দূর করতে চাই চ়টজলদি ফলাফল। আর সেই কারণেই অভিনেত্রীদের মধ্যে জনপ্রিয়তা বাড়ছে সিলিকন আই প্যাচের। করিনা কপূর, আলিয়া ভট্ট, কৃতি শ্যানন, সুহানা খান, প্রিয়ঙ্কা চোপড়াদের ইনস্টাগ্রাম প্রোফাইল খুললে প্রায়ই তাঁদের আই প্যাচ লাগানো ছবি চোখে পড়বে। আন্ডার আই প্যাচ হল চোখের নিচের অংশের জন্য এক ধরণের মাস্ক, যা সিরাম বা জেলে ভিজিয়ে রাখা হয়। সেই সিরামে থাকে হায়ালুরোনিক অ্যাসিড, কোলাজেন, ভিটামিন সি, পেপটাইড এবং ক্যাফিনের মতো উপাদান। এই সব উপাদান কালো দাগ, ফোলাভাব, বলিরেখা দূর করতে সাহায়্য করে।

Advertisement

তবে বাড়িতে খুব সহজেই আই প্যাচ বানিয়ে নিতে পারেন। শিখে নিন সহজ দু’টি কৌশল।

১) একটি পাত্রে জলের সঙ্গে কফি আর মধু ভাল করে মিশিয়ে ঘন মিশ্রণ বানিয়ে নিন। এ বার একটি গোলাকৃতি কটন প্যাড দু’টুকরো করে সেই মিশ্রণে ডুবিয়ে রাখুন কিছু ক্ষণ। কিছু ক্ষণ ফ্রিজে রেখে ব্যবহার করুন আই প্যাচটি।

২) একটি পাত্রে দুধের সঙ্গে গোলাপ জল মিশিয়ে নিন। এ বার একটি গোলাকৃতি কটন প্যাড দু’টুকরো করে সেই মিশ্রণে ডুবিয়ে রাখুন কিছু ক্ষণ। ঠান্ডা প্যাচটি ঘুমোনোর আগে চোখের তলায় দিয়ে মিনিট পনেরো রাখলেই চোখের ফোলা ভাব কমবে, ক্লান্তিও দূর হবে।

Advertisement
আরও পড়ুন