Makeup Tips

মুখের মেদ, 'ডব্‌ল চিন' ঢাকা যায় সঠিক মেকআপে, শিখে নিতে হবে কিছু কৌশল

মেকআপের সঠিক কায়দা জানলেই লুকিয়ে ফেলতে পারেন মুখের মেদ। কী ভাবে করবেন মেকআপ, রইল হদিস।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫১
মুখের মেদ, ডবল চিন ঢাকার সঠিক কৌশল শিখে নিন।

মুখের মেদ, ডবল চিন ঢাকার সঠিক কৌশল শিখে নিন। ছবি: এআই সহায়তায় প্রণীত।

চিন্তায় ফেলছে মুখের চারপাশে জমে থাকা মেদ। সাজ যতই ভাল হোক না কেন, মুখে মেদ জমলে কিন্তু চেহারায় বয়সের ছাপ স্পষ্ট দেখায়। তা হলে কী ভাবে ‘ডব্‌ল চিন’ ঢাকবেন? মেকআপের সঠিক কায়দা জানলেই লুকিয়ে ফেলতে পারেন মুখের মেদ। কী ভাবে করবেন মেকআপ রইল হদিস।

Advertisement

মুখের মেদ ঢাকার সহজ কৌশল

প্রথমেই মুখের সব দাগছোপ দূর করতে মেকআপের বেসটা ভাল ভাবে ব্যবহার করুন। নিজের গায়ের রঙের সঙ্গে মানিয়ে ফাউন্ডেশন কিনবেন। ফাউন্ডেশন ব্যবহার করার আগে প্রাইমার লাগাবেন। তা হলে টোন সমান হবে এবং ঔজ্জ্বল্য আসবে মুখে। ফাউন্ডেশন-প্রাইমার দুটোই চোখের নীচে লাগিয়ে ভাল করে মিশিয়ে নিন। সেখান থেকে ধীরে ধীরে গালের দু’পাশ এবং চোয়ালে মাসাজ করে নেবেন।

‘ডাব্‌ল চিন’ ঢাকতে চোখের সাজের উপর বেশি করে নজর দিন। ‘স্মোকি আই’ করলে সকলের নজর সেই দিকেই পড়বে। সেই সঙ্গেই পোশাকের সঙ্গে মানানসই ব্লাশ গালে বুলিয়ে নিতে পারেন। চোয়ালের দিকে ভাল করে কনট্যুরিং করতে হবে। কনট্যুরের স্ট্রোক ঠিক কোথায় পড়লে মুখ লম্বাটে, দেখাবে সেটা ভাল করে জেনে নিয়ে তার পরেই কনট্যুর করুন।

দু’চোখের নীচের গোটা অংশ, নাকের উপরে, কপালের মাঝখানে, থুতনির উপরে কনসিলারের দাগ টেনে নিন। অর্থাৎ যে সব জায়গায় আলো পড়লে হাইলাইট তৈরি হবে। বিউটি ব্লেন্ডার অল্প ভিজিয়ে ভাল করে মিশিয়ে নিন। ডার্ক সার্কল এবং চোখের নীচের ফোলা ভাব সবটাই দূর হবে কনসিলারে।

শুধু মুখের মেকআপেই কাজ ফুরোবে না। চুল যদি স্ট্রেট করেন, তা হলে মুখ আরও ভরাট দেখাবে। তার চেয়ে অল্প ব্লো ড্রাই করে নেবেন। আর গাঢ় রঙের পোশাক পরলে কিন্তু শরীরের মেদও ঢাকা পরে। সুতরাং সে দিকটাও মাথায় রাখা প্রয়োজন।

Advertisement
আরও পড়ুন