Nail Hacks

নেলপলিশের রং শুকোবে চটজলদি! ৫ টোটকা মেনে চললেই হবে মুশকিল আসান

নেলপলিশের পরত লাগানোর পরেই মনে পরে যায় হাজারটা কাজের কথা। ব্যাস তখন আর কি! শখ করে পরা নেলপলিশ ঘেঁটে একাকার। চটজলদি নেলপলিশ শুকোতে চান? মেনে চলতে পারেন ৫ উপায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৯
দ্রুত নেলপলিশ শুকনোর ৫ টোটকা।

দ্রুত নেলপলিশ শুকনোর ৫ টোটকা। ছবি: সংগৃহীত।

অনেকেই পোশাকের সঙ্গে মানানসই রঙের নেলপলিশ পরতে ভালবাসেন। কিন্তু ধৈর্য বড়ই কম। নেলপলিশের পরত লাগানোর পরেই মনে পরে যায় হাজারটা কাজের কথা। ব্যাস তখন আর কি! শখ করে পরা নেলপলিশ ঘেঁটে একাকার। চটজলদি নেলপলিশ শুকোতে চান? মেনে চলতে পারেন ৫ উপায়।

Advertisement

১. নেলপলিশ পরার মিনিট ২-৩ মিনিট বাদেই নখগুলি বরফ শীতল জলে ২ মিনিট ডুবিয়ে রাখতে হবে। এতে দ্রুত নেলপলিশ জমাট বেঁধে যাবে।

২. বরফজল থেকে হাত বের করে চুল শুকোনোর বৈদ্যুতিক যন্ত্র দিয়ে জল শুকিয়ে নিতে পারেন। না হলে এমনিই হাত শুকিয়ে নিন। তোয়ালে দিয়ে মুছতে গেলে, নেলপলিশ নষ্ট হওয়ার ঝুঁকি থাকবে।

৩. বরফজল না পেলে নেলপলিশ পরার পর কলের জলের তলায় হাত দিয়ে রাখতে পারেন। এই টোটকাও ভাল কাজ দেয়।

৪. পাতলা করে নেলপলিশ পরলেও দ্রুত শুকিয়ে যায়। প্রথমে এক বারই নেলপলিশ পরতে হবে। বার বার তুলি বোলালে, পরত মোটা হয়ে যাবে। ফলে, শুকোতে দেরি হবে। যদি মোটা পরত করতেই হয়, তা হলে প্রথম বার নেলপলিশ পরার পর তা শুকিয়ে গেলে দ্বিতীয় পরত দিতে হবে।

৫. নেলপলিশ পরার পর নারকেল তেল বা অলিভ অয়েল স্প্রে করে দিলেও ঘেঁটে যাওয়ার ঝুঁকি এড়ানো যায়।

Advertisement
আরও পড়ুন