Beauty Hacks

চিরুনি দিয়ে মুখে মাস্ক মাখছেন হেইলি বিবার! এই অভ্যাসটি ত্বকের জন্য কতটা ভাল? কী কী লাভ হয়?

সম্প্রতি মডেল হেইলি বিবার একটি পোস্ট দিয়েছেন সমাজমাধ্যমে যেখানে দেখা গিয়েছে তিনি মুখে মাস্ক লাগাচ্ছেন চিরুনির সাহায্যে। হেইলির এই ছবি ছড়িয়ে পড়া মাত্রই তাঁর অনুরাগীদের মনে একটাই প্রশ্ন জাগতে শুরু করেছে, তা হলে কি চিরুনি দিয়ে মাস্ক লাগানোয় কিছু বাড়তি সুবিধা রয়েছে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ০৮:৫৬
কেন চিরুনি দিয়ে মাস্ক মাখেন হেইলি?

কেন চিরুনি দিয়ে মাস্ক মাখেন হেইলি? ছবি: সংগৃহীত।

রূপচর্চা নিয়ে সমাজমাধ্যমে নানা রকম পরীক্ষানিরীক্ষা চলতেই থাকে। কখনও অভিনেত্রীরা কখনও আবার সমাজমাধ্যমের প্রভাবীরা আজগুবি সব ‘বিউটি ট্রেন্ড’ নিয়ে হাজির হন অনুরাগীদের সামনে। সম্প্রতি মডেল হেইলি বিবার একটি পোস্ট দিয়েছেন সমাজমাধ্যমে যেখানে দেখা গিয়েছে তিনি মুখে মাস্ক লাগাচ্ছেন চিরুনির সাহায্যে। হেইলির এই ছবি ছড়িয়ে পড়া মাত্রই তাঁর অনুরাগীদের মনে একটাই প্রশ্ন জাগতে শুরু করেছে, তা হলে কি চিরুনি দিয়ে মাস্ক লাগানোয় কিছু বাড়তি সুবিধা রয়েছে?

Advertisement

হেইলির দেখাদেখি অনেকেই সমাজমাধ্যমে চিরুনি দিয়ে মাস্ক লাগানোর ভিডিয়ো ভাগ করে নিচ্ছেন। তবে আদৌ কি এই ট্রেন্ডে গা ভাসানো উচিত। চিকিৎসক সোনালি কোহলি বলেন, ‘‘চিরুনি দিয়ে ফেস মাস্ক লাগানো মোটেই উচিত নয়। এতে ত্বকের কোনও লাভ হয় না, উল্টে ত্বকের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। বেশির ভাগ চিরুনিই মুখে ব্যবহারের জন্য আদর্শ নয়। ভাল করে পরিষ্কার করা না থাকলে এর থেকে ত্বকে জীবাণুর সংক্রমণও হতে পারে।’’

মডেল হেইলি বিবার।

মডেল হেইলি বিবার। ছবি: সংগৃহীত।

চিকিৎসকের মতে, বিশেষ করে যাঁদের ত্বকে ব্রণ বেশি হয়, যাঁদের ত্বক সংবেদনশীল তাঁদের ক্ষেত্রে ত্বকে চিরুনির ব্যবহারে জ্বালাভাব, লালচে ত্বক, ব্রণের বাড়বাড়ন্তের মতো সমস্যা দেখা দিতে পারে। চিরুনি দিয়ে ত্বক ঘষাঘষি করলে ত্বক শুষ্কও হয়ে যেতে পারে। সোনালি আরও বলেন, ‘‘সব সময়ে হাত ভাল করে ধুয়ে কিংবা পরিষ্কার নরম ত্বকে ব্যবহারের উপযোগী এমন ব্রাশ দিয়েই ফেস মাস্ক ব্যবহার করা উচিত। কখনওই খুব ঘষাঘষি করে মুখে মাস্ক লাগানো উচিত নয়, সব সময়ে আলতো হাতেই মুখে মাস্ক ব্যবহার করতে হবে।’’

Advertisement
আরও পড়ুন