Saif Ali Khan's Skincare Tips

৫৫ বছর বয়সেও যৌবন ধরে রেখেছেন সইফ! জীবন থেকে কোন অভ্যাসগুলি বাদ দিয়ে এখনও তরুণ অভিনেতা?

সম্প্রতি বোন সোহা আলি খানের পডকাস্টে অতিথি হিসাবে এসেছিলেন সইফ আলি খান। সোহা তাঁকে প্রশ্ন করেন, কী ভাবে এখনও যৌবনের জেল্লা ধরে রেখেছেন তিনি। জবাবে সোজাসাপটা উত্তর দিলেন সইফ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৩:২৩
সইফ কী ভাবে এখনও যৌবনের জেল্লা ধরে রেখেছেন?

সইফ কী ভাবে এখনও যৌবনের জেল্লা ধরে রেখেছেন? ছবি: সংগৃহীত।

তাঁর বয়স ৫৫ বছর, কিন্তু দেখে তা বোঝার উপায় নেই। অ্যাকশন হোক বা রোম্যান্টিক— বলিউ়ড অভিনেতা সইফ আলি খান এখনও সব রকম দৃশ্যেই সাবলীল। ফিটনেস হোক বা জেল্লা, সইফ বয়সের সঙ্গে সঙ্গে নিজের খেয়াল রেখেছেন খুব ভাল ভাবেই। সম্প্রতি বোন সোহা আলি খানের পডকাস্টে অতিথি হিসাবে এসেছিলেন সইফ। সোহা তাঁকে প্রশ্ন করেন, কী ভাবে এখনও যৌবনের জেল্লা ধরে রেখেছেন তিনি। জবাবে সোজাসাপটা উত্তর দিলেন সইফ।

Advertisement

সইফের মতে, জেল্লা নির্ভর করে স্বাস্থ্যকর জীবনযাপনের উপর। অভিনেতা বলেন, ‘‘আপনার বাহ্যিক রূপ কেমন হবে, তা কোনও একটি বিষয়ের উপর নির্ভর করে না। ভাল দেখানোর জন্য ভাল করে খেতে হবে, ভাল করে ঘুমোতে হবে। বিশেষ করে আমার বয়সে এসে এর পাশাপাশি শরীরচর্চাও জরুরি। ছোট ছোট বিষয় আপনার মুখে ধরা পড়ে। ভাল দেখাতে হলে ভাল আচরণও করতে হবে।"

৫০-এর পরে ত্বক ভাল রাখার জন্য কী করা উচিত? সোহার প্রশ্নের জবাবে সইফ বলেন, ‘‘জীবনধারা যেমন হবে, তার ঝলক স্পষ্ট ফুটে উঠবে ত্বকে। শুধু তা-ই নয়, ত্বক ভাল রাখতে হলে আপনি কী ভাবছেন, কার সঙ্গে কেমন ব্যবহার করছেন, সেটাও মাথায় রাখা জরুরি। কোনও কিছুই বাদ দিতে পারবেন না। ৩০-এর কোঠায় রাত জেগে পার্টি করা, ধূমপান করা, মদ্যপান করার মতো অভ্যাসগুলি তবুও শরীর মেনে নেয়, তবে ৫০-এর পর কিন্তু শরীর একটা সময় এসে জানান দেবে যে সেই অভ্যাসগুলি আদৌ কতখানি ক্ষতি করে ফেলেছে ত্বকের। একটু সময় লাগবে, তবে মেনে নিতে হবে যে শরীর আর আগের মতো নেই, তাই সেই সব অভ্যাসেও লাগাম টানা জরুরি।’’

এক সাক্ষাৎকারে স্ত্রী করিনা কপূর সইফের রূপচর্চা নিয়ে কথা বলেছিলেন। অভিনেত্রীর কথায়, ‘‘ত্বক পরিচর্যার বিষয়ে সইফ কিন্তু ভীষণ খুঁতখুঁতে। আমি অনেক সময় রাতে ময়শ্চারাইজ়ার লাগাতে ভুলে গেলেও সইফ কিন্তু কখনওই ভোলে না। ও যে কাজটাই করে, খুবই মন দিয়ে আর দক্ষতার সঙ্গে করে। তাই বোধ হয় সব সময়ে সইফকে দেখতে এত ভাল লাগে।’’

Advertisement
আরও পড়ুন