Skin Care Tips

গরম বাড়তেই ত্বক ব্রণয় ভরে উঠেছে? কী ভাবে পাবেন মসৃণ, ঝলমলে ত্বক, হদিস দিলেন কেয়া শেঠ

এক বার মুখ ব্রণয় ভরে গেলে, তা মেকআপ দিয়েও ঢেকে ফেলা যায় না। ব্রণ উঠে গেলেও ব্রণর দাগ কিছুতেই পিছু ছাড়ে না। গরমে ব্রণর হাত থেকে রেহাই পাওয়ার টোটকা বলে দিলেন রূপচর্চা সহায়ক ও রূপটানশিল্পী কেয়া শেঠ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ২০:৪৩
গরমে কী ভাবে রেহাই পাবেন ব্রণর সমস্যা থেকে?

গরমে কী ভাবে রেহাই পাবেন ব্রণর সমস্যা থেকে? ছবি: সংগৃহীত।

শীতের দিনে ব্রণের সমস্যা কিছুটা বশে থাকলেও, গরম পড়তেই তা আবার মাথাচাড়া দেয়। বিশেষত যাঁদের ত্বকের ধরন তৈলাক্ত, তাঁদের সমস্যা হয় বেশি। বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় ঘর্মাক্ত ত্বকে চট করে ধুলো-ময়লা বসে যায়। জীবাণু সংক্রমণ বেড়ে যায়। ত্বকের সূক্ষাতিসূক্ষ্ম ছিদ্রমুখ বন্ধ হয়ে যায়। অতিরিক্ত সেবাম ক্ষরণের ফলে ব্রণের সমস্যা বৃদ্ধি পায়।

Advertisement

এক বার মুখ ব্রণয় ভরে গেলে, তা মেকআপ দিয়েও ঢেকে ফেলা যায় না। ব্রণ উঠে গেলেও ব্রণর দাগ কিছুতেই পিছু ছাড়ে না। গরমে ব্রণর হাত থেকে রেহাই পাওয়ার টোটকা বলে দিলেন রূপচর্চা সহায়ক ও রূপটানশিল্পী কেয়া শেঠ।

ব্রণ কমাতে নিম কিন্তু দারুণ উপকারী। কেয়া বলেন, ‘‘ব্রণ দূর খরতে ২ চা চামচ নিমের গুঁড়ো, ১-২ ফোঁটা টি ট্রি অয়েল আর সামান্য জল দিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিন। যেখানে ব্রণ হয়েছে, শুধু মাত্র সেই স্থানগুলিতে ব্যবহার করুন প্যাকটি। দু’চার দিনেই ফল পাবেন হাতেনাতে। এ ছড়া যাঁরা সারা বছর ব্রণর সমস্যায় ভুগছেন, তাঁরা টোনার হিসাবে নিম ওয়াটার ব্যবহার করুন। যাঁরা কোনও ট্রিটমেন্টের কথা ভাবছেন, ব্রণ কমাতে তাঁরা হাইড্রা ফেশিয়াল করিয়ে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন