Andal TMC Leader Arrest

পশ্চিম বর্ধমান জেলা পরিষদের পরামর্শদাতা-সহ তৃণমূলের দুই নেতাকে গ্রেফতার করল পুলিশ

ধৃত কাঞ্চন মিত্র এবং মোহাম্মদ মুজাফ্‌ফর হোসেনকে শনিবার দুর্গাপুর আদালতে হাজির করায় পুলিশ। আদালত ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ২১:৩৫
Andal TMC Leader Arrest

ধৃতদের আদালতে নিয়ে যাওয়ার পথে। —নিজস্ব চিত্র।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নানা মামলায় গ্রেফতারি চলছে। গরু পাচারের অভিযোগ থেকে বালি এবং জমি পাচার মামলায় পদক্ষেপ করছে পুলিশ-প্রশাসন। এই আবহে অবৈধ ভাবে চাঁদা নেয়া এবং তোলাবাজির অভিযোগে পশ্চিম বর্ধমানের অন্ডাল থেকে গ্রেফতার করা হল দুই তৃণমূল নেতাকে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, কয়লা খনিতে ডিও হোল্ডারদের কাছ থেকে চাঁদা নেওয়া থেকে অন্ডাল কয়লাঞ্চলের অন্ডাল, পাণ্ডবেশ্বর এবং ফরিদপুর থানা এলাকার ইসিএল কয়লাখনিতে সক্রিয় সিন্ডিকেটের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে। সেই অভিযানের অংশ হিসাবে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট তৃণমূল নেতা এবং পশ্চিম বর্ধমান জেলা পরিষদের পরামর্শদাতাকে গ্রেফতার করেছে।

ধৃত কাঞ্চন মিত্র এবং মোহাম্মদ মুজাফ্‌ফর হোসেনকে শনিবার দুর্গাপুর আদালতে হাজির করায় পুলিশ। আদালত ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

রানিগঞ্জ কোল ট্রেডার্স অ্যাসোসিয়েশনের অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খবর। তাদের অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়।

Advertisement
আরও পড়ুন