চব্বিশের অগস্টে শেখ হাসিনার পতনের পর ইউনূস জমানায় বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বে ফাটল ধরে। ইউনূস বিদায়ের পর সাধারণ নির্বাচনে জয়ী তারেক রহমানের সরকারের দিকে প্রথম দিন থেকেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। কিন্তু তার পরেও প্রকাশ্যে আসছে, বাংলাদেশে ভারত বিরোধিতায় সক্রিয় কিছু মৌলবাদী শক্তির কার্যকলাপ।