Hair Care Tips

চুল পড়া কমাতে বিশেষ হেয়ার প্যাক ব্যবহার করেন জাহ্নবী! ৫টি উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন

চুলকে পুষ্টি ও সতেজতা দিতে জাহ্নবী একটি ঘরোয়া হেয়ার প্যাক নিয়মিত ব্যবহার করেন। এক বার একটি সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন সেই কথা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৬
ঘরোয়া হেয়ার প্যাকেই ভরসা রাখেন জাহ্নবী।

ঘরোয়া হেয়ার প্যাকেই ভরসা রাখেন জাহ্নবী। ছবি: সংগৃহীত।

ছেলেবেলা থ‌েকেই ত্বক ও চুলের পরিচর্যার জন্য ঘরোয়া উপকরণের উপর ভরসা রাখতেন অভিনেত্রী জাহ্নবী কপূর। মা শ্রীদেবীর কাছ থেকেই নানা রকম ঘরোয়া টোটকা শিখতেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘‘হেঁশেলের অনেক রকম উপকরণই আমি আমার চুলে ব্যবহার করি। ডিম, মেথি আরও কত কী!’’

Advertisement

চুলকে পুষ্টি ও সতেজতা দিতে জাহ্নবী একটি ঘরোয়া হেয়ার প্যাক নিয়মিত ব্যবহার করেন। এক বার একটি সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন সেই কথা। এই হেয়ার প্যাকটি মাত্র পাঁচটি উপাদান দিয়ে প্রস্তুত হয়—দই, ডিম, মধু, অলিভ অয়েল এবং নারকেলের দুধ। সব উপাদান ভাল করে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিন। সেটি মাথার ত্বক থেকে শুরু করে চুলের শেষ প্রান্ত পর্যন্ত ভাল করে লাগিয়ে নিন। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।

কেন ব্যবহার করবেন এই প্যাক?

এই হেয়ার প্যাকের কার্যকারিতা কিন্তু কেবল সৌন্দর্য বৃদ্ধিতেই সীমাবদ্ধ নয়। দই ও ডিম মাথার ত্বকে জমে থাকা মৃতকোষ দূর করে। মাথার ত্বকে জমে থাকা অতিরিক্ত তেল ও ধুলো-বালি পরিষ্কার করে। মধু ও নারকেল দুধ চুলের প্রয়োজনীয় পুষ্টি দেয়, চুলকে মসৃণ ও নরম করে তোলে। খুশকি কমাতেও সাহায্য করে। ফলে চুল পড়া কমে।

Advertisement
আরও পড়ুন