Makeup Essentials

অফিস থেকে ছুটি পেয়ে বাইরে ঘুরতে যাবেন ভাবছেন, ব্যাগে অবশ্যই রাখুন কিছু প্রসাধনী

বাইরে ঘুরতে গিয়ে ত্বকের পরিচর্যায় যেন কোনও খামতি না থাকে। শীতের দিনে বাইরে গেলে ব্যাগে অবশ্যই কিছু প্রসাধনী গুছিয়ে নিন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬ ১৭:৫৬
Must have some travel makeup essentials in your bag

ঘুরতে যাওয়ার সময়ে ব্যাগে কী কী মেকআপের জিনিসপত্র রাখবেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

অফিস থেকে ছুটি পেয়ে বাইরে ঘুরতে যাবেন? ব্যাগ গোছানোর সময়ে শুধু ক্রিম নয়, রাখতে হবে আরও কিছু জিনিস। শীতের দিনে বাইরে ঘুরতে গেলে কী কী প্রসাধনী অবশ্যই ব্যাগে গুছিয়ে নেবেন, তা জেনে রাখা ভাল।

Advertisement

হ্যান্ড ক্রিম

হাতে বলিরেখা পড়ে সহজেই। আমরা ত্বকের প্রতি যতটা যত্ন নিই, হাতের প্রতি ততটা নয়! তাড়াহুড়ো থাকলে এক একদিন হাতে ময়েশ্চারাইজ়ার না মেখেই বেরিয়ে পড়তে হয়। তাই সঙ্গে একটা হ্যান্ড ক্রিমের ছোট প্যাক থাকলে তা প্রয়োজনমতো মেখে নিতে পারবেন। শীতের সময়ে মুখে ও হাতের ত্বকে টান ধরে বেশি। তাই হাত ধুয়ে হ্যান্ড ক্রিম মেখে নিলে হাত কোমল আর নরম থাকবে।

ফেস মিস্ট

বাইরে সারা দিন ঘোরাঘুরি করলে মুখ তেলেতেলে হয়ে যায়। তৈলাক্ত ভাব দূর করতে সব সময় মুখ ধুতে ইচ্ছা করে। আবার বাতাসে যদি আর্দ্রতা কম থাকে, তা হলে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গিয়ে জ্বালা করে। ত্বকের আর্দ্রতা কমে যায়। তাই ব্যাগে রেখে দিন ফেস মিস্ট। প্রয়োজনে মুখে স্প্রে করে নিন। ত্বক তরতাজা দেখাবে।

লিপ বাম

শীতের দিনে ত্বক শুষ্ক হয়ে যাওয়া খুবই স্বাভাবিক। আর ত্বক শুকিয়ে যাওয়ার প্রথম প্রভাবটা পড়ে ঠোঁটের উপর। ঠোঁট ফাটতে শুরু করে। কাজেই অফিসের ডেস্কে একটা লিপ বাম রেখে দিন। এটি মাখলে ঠোঁট নরম ও আর্দ্র থাকবে।

ওয়েট টিস্যু

সারা দিন ঘোরাঘুরি করলে ত্বকে কালচে ছোপ পড়ে যায়। কাজল ঘেঁটে গিয়ে অপরিষ্কার ভাব আসে মুখে। তাই ব্যাগে অবশ্যই রাখুন ওয়েট টিস্যু। মুখ মোছা, প্রয়োজনে হাত মোছার কাজেও লাগতে পারে।

কমপ্যাক্ট

সারা দিন ঘোরার পরে মেকআপ যদি কিছুটা উঠেও যায়, সমস্যা নেই। ব্যাগে একটা কমপ্যাক্ট পাউডার রেখে দিলেই হবে। হালকা করে পাউডার লাগিয়ে নিলেই মুখ তরতাজা দেখাবে। যাঁদের ত্বক শুষ্ক, তাঁরা ক্রিম ব্লাশ ব্যবহার করতে পারেন।

কনসিলার

অতিরিক্ত পরিশ্রম, ঘোরাঘুরির ক্লান্তিতে চোখের নীচে কালচে ছোপ পড়ে যায়। তা লুকোনোর জন্য যে কনসিলার ব্যবহার করেন, সেটা অবশ্যই থাক ব্যাগে। ভারী মেকআপ যাঁদের পছন্দ নয়, তাঁরা শুধু কাজল আর হালকা লিপস্টিক ব্যবহার করলেও ভাল লাগবে।

Advertisement
আরও পড়ুন