Tricks For Plump Lip

পুরু ঠোঁট পছন্দ? বদলে ফেলুন লিপস্টিক পরার কায়দা, সহজ কৌশল শিখিয়ে দিলেন নয়নতারা

ঠোঁট রসালো এবং পুরু দেখানোর জন্য বাজারে এখন অনেক ধরনের প্লাম্বিং জেল বা গ্লস পাওয়া যায় ঠিকই, কিন্তু অনেকেই গ্লসি লিপ বা ঠোঁটের উপর চকচকে পরত পছন্দ করেন না। ম্যাট শেডই তাঁরা ভালবাসেন। সহজ সমাধান বলে দিলেন নয়নতারা

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ১৬:০১
পুরু ঠোঁট চাইলে বদলে ফেলুন লিপস্টিক পরার কায়দা, শিখিয়ে দিলেন নয়নতারা।

পুরু ঠোঁট চাইলে বদলে ফেলুন লিপস্টিক পরার কায়দা, শিখিয়ে দিলেন নয়নতারা। ছবি: সংগৃহীত।

মুম্বইয়ের প্রিয়ঙ্কা চোপড়া বা মৌনী রায় হোন কিংবা কলকাতার নুসরত, রুক্মিণী মৈত্র— নায়িকাদের মতো পুরু ঠোঁটের শখ অনেক মহিলারই থাকে। পাতলা ঠোঁটের কারণে আত্মবিশ্বাসের অভাব বোধ করেন অনেকে। শিল্পা শেট্টি, ক্যাটরিনা কইফ, শ্রুতি হাসন থেকে জাহ্নবী কপূর— অনেকেই একাধিক বার ঠোঁটে ‘ফিলার’ কিংবা ‘অগমেন্টটেশন’ করিয়েছেন। সে সব চিকিৎসা বেশ ব্যয়সাপেক্ষ। আবার, এই ধরনের ট্রিটমেন্টের পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। তবে মেকআপ করার সঠিক কায়দা জানলে কোনও রকম অস্ত্রোপচার ছাড়াই ঠোঁট দেখাতে পারে পুরু।

Advertisement

ঠোঁট রসালো এবং পুরু দেখানোর জন্য বাজারে এখন অনেক ধরনের প্লাম্বিং জেল বা গ্লস পাওয়া যায় ঠিকই, কিন্তু সকলে গ্লসি লিপ বা ঠোঁটের উপর চকচকে পরত পছন্দ করেন না। ম্যাট শেডই তাঁরা ভালবাসেন। তাঁদের জন্য লিপস্টিক পরার সহজ কৌশল বলে দিলেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। লিপস্টিক পরার আগে মুখের মতোই ফাউন্ডেশন দিয়ে ঠোঁটের অসমান রংগুলিকে ভরাট করেন নায়িকা। তার উপর হালকা পাউডার মেখে নেন। এর পর লিপলাইনার দিয়ে ঠোঁট আঁকেন নয়নতারা। সবশেষে লিপস্টিকের পালা। তবে অনেকেই ঠোঁটে ঘষে ঘষে লিপস্টিক পরেন। তবে নয়নতারা লিপস্টিক পরার সময়ে ঘষে নেওয়ার চেয়ে ঠোঁটে রং থুপে দেন। অভিনেত্রীর মতে, থুপে থুপে লিপস্টিক লাগালে ঠোঁট বেশ পুরু দেখতে লাগে। শুধু তা-ই নয়, দীর্ঘ ক্ষণ টেকসই হয় সেই মেকআপ।

মেকআপ করার সঠিক কায়দা জানলে কোনও রকম অস্ত্রোপচার ছাড়াই ঠোঁট দেখাতে পারে পুরু।

মেকআপ করার সঠিক কায়দা জানলে কোনও রকম অস্ত্রোপচার ছাড়াই ঠোঁট দেখাতে পারে পুরু।

ঠোঁট ফোলানোর জন্য লিপস্টিকও কিনতে হবে বাছাই করে। সংগ্রহে রাখতে পারেন ৫টি লিপস্টিক

১) মেবেলিন প্লাম পারফেকশন ম্যাট লিপস্টিক (দাম ৩২৯ টাকা)

২) লরিয়েল প্যারিস কালার রিচ ইনটেন্স ভলিউম ম্যাট লিপস্টিক (দাম ৯৯৯ টাকা)

৩) কাইলি কসমেটিকস প্লাম্পিং পাউডার ম্যাট লিপ (দাম ২২০০ টাকা)

৪) ম্যাক ম্যাক্সিমাল বুলেট ম্যাট লিপস্টিক (দাম ২৫৫০ টাকা)

৫) মাইগ্ল্যাম ‘পাউট’ বাই কর্ণ জোহার ইনটেন্স ম্যাট প্লাম্পিং লিপস্টিক (দাম ৭৯৯ টাকা)

Advertisement
আরও পড়ুন