Diamond Nail Art

নখে কি হিরে বসানো? চার বছর পর পেশাদার টেনিসে ফিরতেই সেরিনার সাজ দেখে উঠেছে প্রশ্ন

উইম্বলডনের প্রথম রাউন্ডের ম্যাচে জিততে না পারলেও সেরিনা বুঝিয়ে দিয়েছেন, তৈরি হয়েই ফিরেছেন তিনি। কেবল খেলাতেই নয়, সাজেও নজর কেড়েছেন টেনিস তারকা। তাঁর হীরের নখ দেখে উঠেছে প্রশ্ন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১৬:১৪
টেনিসকোর্টে নজরে সেরিনার নখসজ্জা।

টেনিসকোর্টে নজরে সেরিনার নখসজ্জা। ছবি: সংগৃহীত।

চার বছর পর উইম্বলডনের সেন্টার কোর্টে ফিরেছেন ২৩টি গ্র্যান্ড স্ল্যামজয়ী সেরিনা উইলিয়ামস। উইম্বলডনের প্রথম রাউন্ডের ম্যাচে জিততে না পারলেও সেরিনা বুঝিয়ে দিয়েছেন, তৈরি হয়েই ফিরেছেন তিনি। চার বছর পর উইম্বলডনের সেন্টার কোর্টে ফেরা সেরিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান দর্শকেরা।

Advertisement

২ ঘণ্টা ২২ মিনিটের ম্যাচে সেরিনার ফর্মে ফেরার পাশাপাশি টেনিস তারকার বাগদানের আংটিও দর্শকের নজর কেড়েছে। সেই আংটির কেন্দ্রে রয়েছে ১৭ ক্যারেটের ডিম্বাকৃতি (ওভাল-কাট) সাদা হিরে এবং এর দুই পাশে রয়েছে আরও দুটি পাথর। আংটির দাম প্রায় ৩ লক্ষ মিলিয়ান ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ২৮ কোটি টাকা)। তবে শুধু সেরিনার আংটির হিরেতেই নয়, তাঁর নখেও ধরা পড়েছে হিরের মতোই জেল্লা!

নখ দিয়েই যায় চেনা।

নখ দিয়েই যায় চেনা। ছবি: সংগৃহীত।

উজ্জ্বল রং বা বাহারি নখরঞ্জনী নয়, সেরিনা গ্লেজড ক্রোম ট্রেন্ডটিকেই বেছে নিয়েছেন উইম্বলডনের জন্য। সেরিনার এই ঝলমলে, উজ্জ্বল রত্নখচিত ম্যানিকিউর দেখে মনে হচ্ছিল যেন তিনি প্রতিটি নখে সত্যিকারের হীরে বসিয়েছেন। তাঁর প্রতিটি ডিম্বাকৃতি নখের উপরেই এক এক রকমের ঝলমলে নকশা, যেখানে ধাতব রুপোলি রঙের বেস কোটের উপর বসানো হয়েছিল বড় আকারের রত্ন। টেনিস তারকার তর্জনী, মধ্যমা, অনামিকা ও কনিষ্ঠা আঙুলের নখে স্বচ্ছ ও উজ্জ্বল হলুদ রঙের রত্নের সংমিশ্রণ রয়েছে, আর বৃদ্ধাঙ্গুলির নখে রয়েছে ‘হ্যামারড’ বা হাতুড়ির আঘাতের মতো টেক্সচারযুক্ত ধাতব আস্তরণ। টেনিসের কোর্টে সেরিনার খেলা যেমন নজর কেড়েছে, তেমনই চোখে পড়েছে তাঁর সাজগোজও।

Advertisement
আরও পড়ুন