Summer Hairstyle

গরমের দিনে শুধুই বিনুনি বা খোঁপা বাঁধবেন? আরাম হবে, কায়দাও থাকবে, রইল কেশসজ্জার কিছু পদ্ধতি

কেশসজ্জা হবে কায়দার। তাতে আরামও হবে। গরমের দিনেও যদি মনের মতো করে চুল বাঁধতে হয়, তা হলে কিছু সহজ ও আকর্ষণীয় কেশসজ্জার কৌশল শিখে নিন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১৬:১৪
The best summer hairstyles for humidity focus and managing frizz

গরমের দিনে আরাম হবে, আবার কায়দার কেশসজ্জাও হবে। ছবি: সংগৃহীত।

সাজসজ্জার সঙ্গে আপস নয়। আবার আরাম ও স্বাচ্ছন্দ্যও বজায় থাকবে। ‘কমফর্টেবল ফ্যাশন’-এর এটিই হল মূল মন্ত্র। এখনকার সময়ে ফ্যাশনের এই ধারাই চলছে। ডায়েট, মেকআপ, পোশাকআশাক, সব ক্ষেত্রেই তা প্রযোজ্য। তা হলে কেশসজ্জার ব্যাপারেই বা হবে না কেন! গরম পড়তে শুরু করলেই চুল টেনে উঁচু করে পনিটেল বা হাত খোঁপা বেঁধে নেওয়া কাজের কথা হয়। তাতে আরাম হয় বটে, তবে মন ভরে না। যেমন পোশাক পরছেন, তার সঙ্গে কেশসজ্জাও মানানসই হতে হবে। আবার শুধু চুলের সাজগোজ কেতাদুরস্ত হলেই চলবে না, আরামের কথাও মাথায় রাখতে হবে। সাজগোজ ও আরামের মিলমিশ হলে তবেই সব দিক বজায় থাকবে।

Advertisement

চুল বাঁধার নানা কৌশল আছে। পোশাকের ধরন, মুখের গড়ন সব দিক বিচার করেই তা হয়। গরমের দিনেও যদি কায়দার কেশসজ্জা করতে মন চায়, তা হলে উপায় আছে। সাজ ও স্বাচ্ছন্দ্য বজায় থাকবে, এমন কিছু চুল বাঁধার কৌশল রইল।

মারমেড ব্রেড

মারমেড ব্রেড।

মারমেড ব্রেড। ছবি: সংগৃহীত।

সাধারণ বিনুনি নয়, মারমেড ব্রেড করলে যে কোনও পোশাকের সঙ্গে মানিয়ে যাবে। চুল আঁচড়ে মাঝ বরাবর সিঁথি করে নিন। দু’ধার থেকে দু’টি করে চুলের গোছা মাথার পিছনে নিয়ে এসে ব্যান্ড দিয়ে বেঁধে নিন। এর পর ব্যান্ডের নীচের অংশে যে চুলটুকু বাইরে ঝুলছে, তা ফ্লিপ করে ব্যান্ডের উপর থেকে ঢুকিয়ে বার করে নিয়ে আসুন। বিনুনি যতটা লম্বা রাখার ইচ্ছে, তত অবধি একই পদ্ধতি অনুসরণ করতে হবে। বিনুনির মাঝামাঝি বাহারি হেয়ারপিন পর পর লাগিয়ে নিলে মারমেড ব্রেড দেখতে আরও ভাল লাগবে।

ওয়েভি বান

ওয়েভি বান।

ওয়েভি বান। ছবি: সংগৃহীত।

মাঝখানে সিঁথি করে, বড় কার্লার দিয়ে চুল সেট করুন। দু’পাশে ওয়েভ আসবে। ঘাড়ের কাছের চুল পিন করে তুলে নিন। বাকি চুল আলতো করে খোঁপা করে নিন। চারপাশের চুল রিং পাকিয়ে খোঁপায় ক্লিপ দিয়ে আটকে নিন। এর পর মাঝের কিছু চুল তুলে কার্লিং ক্লিপ দিয়ে আটকে নিন। চুলের ঘনত্ব আরও বেশি দেখাতে ব্লোয়ার দিয়ে চুল ফুলিয়ে পিছনে নিয়ে ক্লিপ আটকে দিন।

বাব্‌ল পনিটেল

বাব্‌ল পনিটেল।

বাব্‌ল পনিটেল। ছবি: সংগৃহীত।

প্রথমে একটি উঁচু পনিটেল করুন। এর পর নির্দিষ্ট দূরত্ব অন্তর ছোট ছোট রঙিন রাবার ব্যান্ড দিয়ে চুল বাঁধুন। প্রতিটি ব্যান্ডের মাঝের অংশটি আঙুল দিয়ে একটু ফুলিয়ে দিন, যাতে বাব্‌লের মতো দেখায়।

টুইস্টেড বান

টুইস্টেড বান।

টুইস্টেড বান। ছবি: সংগৃহীত।

মাথার পিছনে তিনটি ছোট পনিটেল বাঁধুন। পনিটেলগুলি ঘুরিয়ে ঘুরিয়ে এক সঙ্গে করে পেঁচিয়ে বেঁধে নিন। পিঠ বা কোমর পর্যন্ত চুলে এই স্টাইলটি করা যাবে। সহজেই পার্টি লুক আসবে।

ক্রাউন ব্রেড

ক্রাউন ব্রেড।

ক্রাউন ব্রেড। ছবি: সংগৃহীত।

চুলটা মাঝ বরাবর সিঁথি করে নিন। ক্রাউন ব্রেডের জন্য দু’টি বিনুনি করতে হবে। একটা হবে মাথার নীচের অংশ থেকে আর অন্যটি উপর থেকে। চুল সিঁথি করে দু’ভাগে ভাগ করে নিন। যে দিক থেকে আপনার সুবিধে মনে হয়, সে দিকে মাথার নীচের থেকে চুল নিয়ে বিনুনি শুরু করুন। কানের উপর থেকে অল্প চুল নিয়ে বিনুনি শুরু করুন। মাথার উপর পর্যন্ত নিয়ে আসুন। বিনুনি বাঁধা শেষ হলে নীচের অংশের চুল নিয়ে একই রকম ভাবে বিনুনি বাঁধুন। দু’টি বিনুনি বাঁধা শেষ হলে নীচ থেকে বাঁধা বিনুনিটি মাথার উপর দিয়ে টেনে নিয়ে গিয়ে উল্টো দিকের বিনুনির সঙ্গে হেয়ারপিনের সাহায্যে জুড়ে দিন। একই ভাবে অন্য বিনুনিটি মাথার নীচের দিক থেকে নিয়ে গিয়ে অন্য বিনুনির সঙ্গে জুড়ে দিতে হবে। দেখতে অনেকটা মুকুটের মতো লাগবে।

Advertisement
আরও পড়ুন