Khadi at Lakme Fashion Week

ফ্যাশনমঞ্চে খাদি, পরম্পরাকে সাম্প্রতিকের সুতোয় বুনলেন দেশের খ্যাতনামী পোশাকশিল্পীরা

খাদির পোশাকের সম্ভার নিয়ে ল্যাকমে ফ্যাশন উইকের মার্জার সরণিতে হাজির হলেন নামজাদা পোশাকশিল্পীরা। গান্ধীজির সেই চরকার দর্শন আজ মিশে গিয়েছে সাম্প্রতিক ফ্যাশনের সঙ্গে। খাদির দৌলতে ঐতিহ্য আর উদ্ভাবনী শক্তি মিলল একই সুতোয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ১৭:১০
ল্যাকমে ফ্যাশন উইকের মার্জার সরণিতে ‘নবধারা খাদি’।

ল্যাকমে ফ্যাশন উইকের মার্জার সরণিতে ‘নবধারা খাদি’। ছবি: দেবর্ষি সরকার

খাদি মানেই কেবল আর কুর্তা-ধুতি নয়, মহাত্মা গান্ধীর সেই ঐতিহ্যের খাদি আজ সেজেছে একদম নতুন সাজে। ল্যাকমে ফ্যাশন উইকের মার্জার সরণিতে ‘নবধারা খাদি’ নাম নিয়ে নিজেকে মেলে ধরেছে নতুন রূপে। চরকায় কাটা কাপড় আজ বিশ্বের দরবারে। আজকের তরুণ প্রজন্মের কাছে খাদি মানেই স্টাইলিশ, আরামদায়ক এবং পরিবেশবান্ধব।

Advertisement
চরকায় কাটা কাপড় আজ বিশ্বের দরবারে।

চরকায় কাটা কাপড় আজ বিশ্বের দরবারে। ছবি: দেবর্ষি সরকার

খাদির পোশাকের সম্ভার নিয়ে হাজির হলেন নামজাদা পোশাকশিল্পীরা। অনুষ্ঠানে দেশের প্রখ্যাত ডিজ়াইনার সামন্ত চৌহান, পবন সচদেব এবং শ্রুতি সাঞ্চেতি খাদির বুননে নতুন ধরনের কারুকার্য ও সমসাময়িক শৈলী ফুটিয়ে তুলেছেন। সাক্ষী থাকল ফ্যাশন ডিজ়াইন কাউন্সিল অফ ইন্ডিয়া (এফডিসিআই) এবং ল্যাকমে ফ্যাশন উইকের যৌথ উদ্যোগে আয়োজিত ২৬তম অনুষ্ঠান। যেখানে ঐতিহ্য আর সমকালীন উদ্ভাবনী শক্তি মিলল একই সুতোয়।

ল্যাকমে ফ্যাশন উইকে খাদি।

ল্যাকমে ফ্যাশন উইকে খাদি। ছবি: দেবর্ষি সরকার

খাদির পোশাকের সম্ভার নিয়ে হাজির হলেন নামজাদা পোশাকশিল্পীরা।

খাদির পোশাকের সম্ভার নিয়ে হাজির হলেন নামজাদা পোশাকশিল্পীরা। ছবি: দেবর্ষি সরকার

প্রাক্তন বিশ্বসুন্দরী শেরি সিং যেমন খাদির পোশাকে র‌্যাম্পে হাঁটলেন, অন্য দিকে সঙ্গীতশিল্পী রাজা কুমারীও ‘মেড ইন ইন্ডিয়া’ গানের সুরে মাতিয়ে রাখলেন মার্জার সরণি। ঘরের তৈরি কাপড়ের প্রতি ভালবাসা জানাতে এমন অনেক নামজাদা ব্যক্তিত্বই র‌্যাম্পে পা রেখেছেন।

সঙ্গীতশিল্পী রাজা কুমারীও ‘মেড ইন ইন্ডিয়া’ গানের সুরে মাতিয়ে রাখলেন মার্জার সরণি।

সঙ্গীতশিল্পী রাজা কুমারীও ‘মেড ইন ইন্ডিয়া’ গানের সুরে মাতিয়ে রাখলেন মার্জার সরণি। ছবি: দেবর্ষি সরকার

গান্ধীজির সেই চরকার দর্শন আজ মিশে গিয়েছে সাম্প্রতিক ফ্যাশনের সঙ্গে। গত কয়েক বছরে খাদির বিক্রি যে ভাবে ১.৭০ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে, তা-ই বলে দিচ্ছে, ভারতের সাধারণ মানুষ থেকে শুরু করে ফ্যাশন সচেতন যুবসমাজ, সবাই খাদিকে আপন করে নিয়েছে। বর্তমানে খাদি শিল্পে প্রায় ২ কোটিরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। গ্রামীণ কারিগরদের জীবনযাত্রার মান এবং সামাজিক মর্যাদাও বৃদ্ধি হয়েছে খাদির কারণেই। মহাত্মা গান্ধীর স্বদেশি ভাবধারা আজকের ভারতে এক নতুন শক্তিতে রূপান্তরিত হয়েছে।

ঐতিহ্য আর সমকালীন উদ্ভাবনী শক্তি মিলল একই সুতোয়।

ঐতিহ্য আর সমকালীন উদ্ভাবনী শক্তি মিলল একই সুতোয়। ছবি: দেবর্ষি সরকার

খাদি এখন কেবল ভারতের গণ্ডিতে সীমাবদ্ধ নয়।

খাদি এখন কেবল ভারতের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। ছবি: দেবর্ষি সরকার

খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের সিইও রূপ রাশির মতে, নবধারা খাদি মূলত স্বদেশি ভাবধারার সঙ্গে নতুনের মেলবন্ধন। এটি যেমন ঐতিহ্যবাহী চরকাভিত্তিক দর্শনকে সম্মান জানায়, তেমনই আজকের তরুণ প্রজন্মের ফ্যাশন চাহিদাও পূরণ করে।

নবধারা খাদি মূলত স্বদেশি ভাবধারার সঙ্গে নতুনের মেলবন্ধন।

নবধারা খাদি মূলত স্বদেশি ভাবধারার সঙ্গে নতুনের মেলবন্ধন। ছবি: দেবর্ষি সরকার

ল্যাকমে ফ্যাশন উইকের মার্জার সরণি প্রমাণ করে দিয়েছে, খাদি এখন কেবল ভারতের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং এটি আন্তর্জাতিক ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে চলেছে।

Advertisement
আরও পড়ুন