Met Gala 2026

মেট গালায় কেন সঙ্গে করে আম নিয়ে গিয়েছিলেন ঈশা অম্বানী? নিজেই কারণ জানালেন মুকেশ-কন্যা

মেট গালায় ঈশা অম্বানী হাতে নিয়েছিলেন একটি জালের নকশা করা বটুয়া। সেই বটুয়া দিয়ে উঁকি দিচ্ছিল একটি গোটা আম। কিন্তু মেট গালায় ঈশা হঠাৎ কেন আম নিয়ে গেলেন, সেই প্রশ্ন জেগে‌ছে অনেকেরই মনে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৫:০৪
মেট গালায় কেন আম নিয়ে গিয়েছিলেন ঈশা?

মেট গালায় কেন আম নিয়ে গিয়েছিলেন ঈশা? ছবি: সংগৃহীত।

মেট গালা ২০২৬-এ শিল্পপতি মুকেশ অম্বানী ও নীতা অম্বানীর কন্যা ঈশার সাজগোজে ছিল একাধিক চমক। মেট গালার লাল গালিচায় ঈশা পরেছিলেন পোশাক শিল্পী গৌরব গুপ্তের নকশা করা সোনার জরির শাড়ি। ঈশার সাজে নজর কেড়েছে প্রায় ১০০০টি হিরে-মানিক বসানো ব্লাউজ়। কমবেশি ৪০ জন শিল্পী মিলে তৈরি করেছেন ঈশার এই ১৮০০ ক্যারেটের ব্লাউজ়টি। এখানেই শেষ নয়, ঈশা হাতে নিয়েছিলেন একটি জালের নকশা করা বটুয়া। সেই বটুয়া দিয়ে উঁকি দিচ্ছিল একটি গোটা আম। কিন্তু মেট গালায় ঈশা হঠাৎ কেন আম নিয়ে গেলেন, সেই প্রশ্ন জেগে‌ছে অনেকেরই মনে।

Advertisement

ঈশার হাতের বহুলচর্চিত ‘ম্যাঙ্গো ব্যাগ’টি দেখে আসল মনে হলেও আদতে তা কিন্তু আসল নয়। আমটির বয়স প্রায় ২০ বছর। আমটি আসলে প্রবীণ ভারতীয় শিল্পী সুবোধ গুপ্তের তৈরি একটি ইস্পাতের ভাস্কর্য। ইতিমধ্যেই আমের মরসুম শুরু হয়ে গিয়েছে। ঈশার হাতে আম ভরা ব্যাগটির ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া মাত্র সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। ফ্যাশনিস্তারা ধরেই নিয়েছিলেন, ঈশা তাঁর ব্যাগে আসল আমই ভরেছেন। তাঁর মেট গালার পোশাকের বিবরণ দিতে গিয়ে এক সাক্ষাৎকারে ঈশা বলেন, ‘‘আমটি একটি ভাস্কর্য, ভারতীয় শিল্পী সুবোধ গুপ্ত এটি তৈরি করেছেন। দেখে বোঝা না গেলেও, এটি স্টিলের তৈরি। ২০ বছর আগে সুবোধ নিজে হাতে আমটি তৈরি করেছিলেন।’’

শিল্পী সুবোধ গুপ্ত। ছবি: সংগৃহীত।

শিল্পী সুবোধ গুপ্ত। ছবি: সংগৃহীত।

এ বছরের মেট গালার থিম ছিল ‘ফ্যাশন ইজ় আর্ট’। তাই ঈশার মনে হয়েছে দিল্লী নিবাসী শিল্পী সুবোধের এই ভাস্কর্যটি প্রদর্শনীর জন্য মেট গালা একটি ভাল মঞ্চ। ঈশা ও তাঁর মা নীতা ভারতীয় শিল্পীদের কাজকে নিজেদের ফ্যাশনে বার বার তুলে ধরেছেন। শাড়ি হোক বা ব্যাগ, ব্লাউজ় হোক বা ড্রেস— নীতার মতো ঈশাও এখন তরুণীদের কাছে স্টাইল আইকন হয়ে উঠেছেন।

Advertisement
আরও পড়ুন