salman khan

এ বার বাড়ি বদল করছেন সলমন? ‘গ্যালাক্সি’ ছেড়ে নতুন বহুতলে থাকবে গোটা খান-পরিবার?

নিজের ফ্ল্যাটের অদূরেই বান্দ্রার চিম্বাই এলাকায় একটি নতুন বাড়ি নির্মাণের অনুমোদন পেয়েছেন সলমন খান। তবে কি এ বার গ্যালাক্সি ছাড়ছেন অভিনেতা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ১৫:৫৪
সাধের গ্যালাক্সি ছাড়ছেন সলমন খান!

সাধের গ্যালাক্সি ছাড়ছেন সলমন খান! ছবি: সংগৃহীত।

ক্রমাগত খুনের হুমকি। এমনকি বাড়ির সামনে হয় গুলিবর্ষণও। তার পরেই সলমন খানের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এর খোলা বারান্দা বুলেটপ্রুফ কাচ দিয়ে ঢাকা হয়। তাতেও শান্ত হয়নি সলমন-বিরোধী বিশ্নোই গোষ্ঠী। সলমনের ঘনিষ্ঠদের উপরেও হামলা হয়েছে একাধিক বার। এ বার কি নিজের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন অভিনেতা?

Advertisement

খবর, সলমনের ফ্ল্যাট অদূরেই বান্দ্রার চিম্বাই এলাকায় একটি নতুন বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে মহারাষ্ট্র কোস্টাল জ়োন ম্যানেজমেন্ট অথরিটি। তবে পরিবেশের কথা মাথায় রেখে শর্তসাপেক্ষে বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে বলেই খবর।

মহারাষ্ট্র কোস্টাল জ়োন ম্যানেজমেন্ট অথরিটি সূত্রের দাবি, যে জমিতে নতুন বহুতল নির্মিত হবে, সেটি অভিনেতার মা সলমা খানের নামে নথিভুক্ত। ওই জমিতে ১৯৫৬ সাল পর্যন্ত একটি দোতলা বাড়ি ছিল। পরবর্তী কালে সেটি ‘বিপজ্জনক বাড়ি’র আওতায় পড়ায় ভেঙে ফেলা হয়।

নতুন যে বাড়ির নকশা পাশ হয়েছে, সেখানে একটি গ্রাউন্ড ফ্লোর, পার্কিং এলাকা ও তার উপরে ছ’টি তলা থাকবে। মোট ১,০১৪ বর্গমিটার এলাকা নিয়ে বাড়িটি তৈরি করা হবে।

নির্মাণ শুরু করার আগে সংশ্লিষ্ট অন্যান্য আইনি ও প্রশাসনিক বেশ কিছু ছাড়পত্র লাগবে বলেও খবর। এ ছাড়া এই বাড়ি নির্মাণের সময় ওই এলাকার কোনও গাছ কাটা হবে না বলেই জানা গিয়েছে। শুধু তা-ই নয়, একই ধরনের নতুন বেশ কিছু গাছ লাগানোও হবে।

তা হলে কি সমুদ্রমুখী ‘গ্যালাক্সি’ ছেড়ে নতুন বাড়িতেই থাকবেন সলমন। এ ব্যাপারে নিশ্চিত কোনও তথ্য মেলেনি। কয়েক দশক ধরে গোটা খান-পরিবার ‘গ্যালাক্সি’তেই থাকেন। অভিনেতার জন্মদিন হোক কিংবা ইদ— অনুরাগীরা ওই বাড়ির সামনেই ভিড় জমান।

Advertisement
আরও পড়ুন