GTA 6 Video Game

ভিডিয়ো গেমের দুনিয়ায় তুফান তুলতে আসছে জিটিএ-৬! কোন তারিখ থেকে মিলবে খেলার সুযোগ? লাগবে কত টাকা?

ভিডিয়ো গেমের বাজার কাঁপাতে আড়াই বছর পর জিটিএ-৬ আনছে মার্কিন টেক জায়ান্ট রকস্টার। খেলতে গেলে এ দেশের ভক্তদের দিতে হবে কত টাকা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ১৭:১০
Representative Picture

—প্রতীকী ছবি।

প্রতীক্ষার অবসান। অবশেষে বাজারে আসছে জনপ্রিয় ‘গ্র্যান্ড থেফ্‌ট অটো’ বা জিটিএ-৬ ভিডিয়ো গেম। চলতি বছরের ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস থেকে তা খেলতে পারবেন ভক্তেরা। ইতিমধ্যেই ভিডিয়ো গেমটির আগাম বরাত (প্রি-অর্ডার) নেওয়া শুরু করেছে এর নির্মাণকারী মার্কিন টেক জায়ান্ট রকস্টার গেম্‌স।

Advertisement

মজার বিষয় হল, আনুষ্ঠানিক ভাবে বাজারে আসার মুখে ইন্টারনেটে ফাঁস হয়েছে জিটিএ-৬। সম্প্রতি, এক ব্যক্তি এই ভিডিয়ো গেমের লাইভ স্ট্রিমিং করেন। পরে সেটাই ইউটিউবে লোড করা হয়। বিষয়টি জানাজানি হতেই কপিরাইট আইনে কড়া পদক্ষেপ করে রকস্টার গেম্‌স। তবে ওই ঘটনার জেরে পিছোচ্ছে না জিটিএ ৬-এর বাজারে আসার তারিখ।

অন্য দিকে, এই ভিডিয়ো গেমটির ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ার বার্গার মোটর স্পোর্টস নামের একটি সংস্থা। ১৯ নভেম্বর জিটিএ-৬-এর আনুষ্ঠানিক উদ্বোধনের দিন সমস্ত কর্মীদের ছুটি দিয়েছে তাঁরা। জানা গিয়েছে, প্রথম দিনই কর্মীরা যাতে বাড়িতে বসে নিশ্চিন্তে ভিডিয়ো গেমটি উপভোগ করতে পারে, তাই এই সিদ্ধান্ত।

২০২৩ সালের বড়দিনের মুখে জিটিএ-৬কে বাজারে আনার কথা ঘোষণা করে রকস্টার গেম্‌স। তার পর আড়াই বছরের বেশি সময় কেটে গেলেও সংশ্লিষ্ট ভিডিয়ো গেম তৈরির কাজ শেষ করতে পারেনি তারা। অন্য দিকে দেরি হওয়ার কারণে সংশ্লিষ্ট গেমটি নিয়ে চাহিদা যে তুঙ্গে উঠেছে, তা বলাই বাহুল্য।

রকস্টার জানিয়েছে, বর্তমানে জিটিএ-৬-এর দু’টি সংস্করণ হাতে পাবেন গ্রাহক। সেগুলি হল, স্ট্যান্ডার্ড ও আল্টিমেড এডিশন। প্রথমটি এই গেমের বেস ভার্সান। দ্বিতীয়টিতে বিশেষ ধরনের যানবাহন, অস্ত্র ও পোশাক-সহ মনোরঞ্জনের আরও নানা কিছুর স্বাদ মিলবে। দু’টি শ্রেণির মূল্যও আলাদা।

জিটিএ-৬-এর স্ট্যান্ডার্ড এডিশন কিনতে খরচ হবে প্রায় ৮৯.৯৯ ডলার। অন্য দিকে আল্টিমেড এডিশনের দাম ৯৯.৯৯ ডলার রেখেছে রকস্টার। অর্থাৎ ভারতে এই ভিডিয়ো গেম খেলতে প্রায় ৯,৫০০ টাকা ব্যয় করতে হবে গ্রাহককে।

Advertisement
আরও পড়ুন