Lip Accecories

ঠোঁটকে সাজানোর জন্য শুধু লিপস্টিক নয়, আরও হরেক প্রসাধনী এবং অলঙ্কার রয়েছে

সাধারণ ঘরোয়া আড্ডা বা জমকালো কোনও অনুষ্ঠান—যেখানেই যান না কেন, লিপস্টিকের পাশাপাশি এই আনুষঙ্গিক জিনিসগুলো আপনার লুকে যোগ করতে পারে এক নতুন মাত্রা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ২১:০৬

ছবি: সংগৃহীত।

একটা সময় ছিল যখন ঠোঁটের সাজ মানেই ছিল কেবল লাল বা গোলাপি লিপস্টিকের প্রলেপ। কিন্তু সময়ের সঙ্গে পাল্টেছে প্রসাধন জগত। বর্তমান ফ্যাশন দুনিয়ায় ঠোঁটের পরিচর্যা এবং সাজসজ্জার জন্য নানা বিকল্প হাজির। শুধু রাঙানো নয়, ঠোঁটকে ত্রিমাত্রিক রূপ দিতে বা আভিজাত্য ফুটিয়ে তুলতে লিপস্টিকের বাইরেও একটা জগত রয়েছে। সাধারণ ঘরোয়া আড্ডা বা জমকালো কোনও অনুষ্ঠান—যেখানেই যান না কেন, লিপস্টিকের পাশাপাশি এই আনুষঙ্গিক জিনিসগুলো আপনার লুকে যোগ করতে পারে এক নতুন মাত্রা।

Advertisement

লিপ অয়েল

ম্যাট ফিনিশ লিপস্টিকের একঘেয়েমি কাটাতে ইদানীং তরুণীদের পছন্দের শীর্ষে রয়েছে লিপ অয়েল। এটি ঠোঁটে একটি কাঁচের মতো স্বচ্ছ আভা বা গ্লাসি লুক দেয়। আবার ঠোঁটের পুষ্টিও জোগায়।

লিপ প্লাম্পার

যাদের ঠোঁট একটু পাতলা, তারা অনেকেই লিপ প্লাম্পার ব্যবহার করেন। এতে এমন কিছু উপাদান থাকে যা সাময়িকভাবে ঠোঁটের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, ফলে ঠোঁট কিছুটা ফোলা ও আকর্ষণীয় দেখায়।

লিপ জুয়েলারি

প্রসাধনী ছাড়িয়ে সাজ এখন পৌঁছেছে অলঙ্কারে। ফ্যাশন সচেতনদের মধ্যে এখন লিপ রিং বা লিপ স্টাড-এর ব্যাপক জনপ্রিয়তা দেখা যাচ্ছে। বিশেষ করে ‘ফোক্স লিপ রিং’ এখনকার জেনারেশনের স্টাইল স্টেটমেন্ট। এছাড়া বিভিন্ন র‍্যাম্প শো-তে ঠোঁটের ওপর ছোট ছোট ক্রিস্টাল বা পাথরের কাজ করা ‘লিপ ড্যাজল’ বা ‘লিপ স্টিকার’ ব্যবহারের আধিক্য দেখা যাচ্ছে।

Advertisement
আরও পড়ুন