Ice Facial mistakes

রোদ থেকে ফিরেই বরফ জলে মুখ ডোবাচ্ছেন? কাদের জন্য এই অভ্যাস মোটেও ভাল নয়

সমাজমাধ্যমে বেশ কয়েকজন বলি অভিনেত্রীকেও দেখা যায় বরফ জলে মুখ ডোবানোর ভিডিয়ো পোস্ট করতে। বরফ ব্যবহারের উপকারিতা থাকলেও ‘আইস ফেশিয়াল’ কিন্তু সবার ত্বকে সমান কাজ করে না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১৯:২৪
কারা ‘আইস ফেশিয়াল’ করবেন না?

কারা ‘আইস ফেশিয়াল’ করবেন না? ছবি: সংগৃহীত।

রোদ থেকে ফিরেই বড্ড গরম লাগছে, মুখ একেবারে রোদে পু়ড়ে লাল হয়ে গিয়েছে। এমন সমস্যা হলে অনেকেই এক বাটি জল কয়েকটি বরফ ঢেলে তাতে মুখ ডুবিয়ে রাখেন। সমাজমাধ্যমে বেশ কয়েকজন বলি অভিনেত্রীকেও দেখা যায় বরফ জলে মুখ ডোবানোর ভিডিয়ো পোস্ট করতে। বরফ ব্যবহারের উপকারিতা থাকলেও ‘আইস ফেশিয়াল’ কিন্তু সবার ত্বকে সমান কাজ করে না।

Advertisement

বরফ দিলে সহজেই চোখমুখের ফোলা ভাব কমে যায়। ক্লান্তির ছাপ দূর হয়। স্বল্প সময়ের জন্য হলেও ত্বকের উন্মুক্ত রন্ধ্র সঙ্কুচিত করে বরফ। রোদের তাপে ত্বক লাল হওয়া যাওয়া, জ্বালা কমাতেও ‘আইস ফেশিয়াল’ সহায়ক। মুখ উজ্জ্বল এবং সুন্দর দেখায়।

‘আইস ফেশিয়াল’ কাদের ত্বকে সমস্যার কারণ হতে পারে?

যাঁদের ত্বক স্পর্শকাতর, ‘রোজাসিয়া’ বা ত্বক এমনিতেই লালচে ধরনের বা বিশেষ কোনও সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে মুখে বরফ ঘষা বিপজ্জনক হতে পারে। সরাসরি মুখে বরফ দেওয়া অনুচিত। এতে ত্বকের ক্ষতি হতে পারে। অতিরিক্ত শুষ্ক ত্বকের ধরন যাঁদের, এবং বরফে অ্যালার্জি থাকলে এই পন্থা বিপদ ডেকে আনতে পারে।

সঠিক কৌশল

ত্বকে সরাসরি বরফ ঘষা চলবে না। জলে মিশিয়ে ব্যবহার করতে পারেন বা বরফ মুখে মাখার আগে পরিষ্কার সুতির কাপড়ে মুড়ে নিতে হবে। খুব বেশি ক্ষণ ত্বক বরফের সংস্পর্শে না রাখাই ভাল। বরফ থেরাপিতে কিছুটা উপকার হলেও, তা কিন্তু ত্বকের সমস্যার সমাধান করতে পারে না, বলছেন চিকিৎসক। বরফ মাখার পর তোয়ালে দিয়ে মুখ মুছে ময়েশ্চারাইজ়ার মাখতে হবে। তবে নিয়মিত এই পন্থা প্রয়োগ করা ঠিক নয় বলে সতর্ক করছেন চিকিৎসক।

Advertisement
আরও পড়ুন