বাড়িতেই কী ভাবে হিরের আংটি পরিষ্কার করবেন? ছবি: সংগৃহীত।
রোজের জীবনে ব্যবহারের জন্য সোনার লকেট, কানের দুল, আংটি এমনকি মঙ্গলসূত্রের বদলে অনেক তরুণীরাই এখন হিরের দিকে ঝুঁকছেন। হাতে পরে থাকা হিরের আংটি ময়লা কিংবা ঘামে অপরিচ্ছন্ন হয়ে যেতেই পারে। দোকানে গেলে নিমেষেই চকচকে হয়ে যায় হিরে। তবে বার বার দোকানে গিয়ে পরিষ্কার করানোর সময় কই? সোনার গয়না বাড়িতে সাফ করা সহজ। তবে হিরের আংটিও কিন্তু খুব সহজেই বাড়িতে পরিষ্কার করে ফেলা যায়।
১) একটি পাত্রে গরম জল নিয়ে তাতে শিশুদের শ্যাম্পু বা তরল সাবান মিশিয়ে নিন। এ বার হিরের আংটি সেই জলে মিনিট ১৫ ডুবিয়ে রাখুন। তার পর আংটি জল থেকে তুলে নরম ব্রাশ দিয়ে আলতো হাতে ঘষুন। তার পর পরিষ্কার জলে ধুয়ে নিয়ে শুকনো মসলিন কাপড় দিয়ে মুছে নিলেই ঝকঝকে হয়ে যাবে হিরের আংটি।
২) একটি পাত্রে বেকিং সোডা নিয়ে তাতে অল্প জল মিশিয়ে নিয়ে ঘন মিশ্রণ বানিয়ে নিন। এ বার নরম টুথব্রাশ বা আইব্রো ব্রাশ দিয়ে মিশ্রণটি আংটির উপর মাখিয়ে রাখুন কিছু ক্ষণ। আলতো হাতে আংটির খাঁজগুলি ঘষে নিন। তার পর জলে ভাল করে ধুয়ে শুকনো কামড়ে মুছে নিলেই চকচকে হয়ে যাবে হিরের আংটি।