Kitchen Hacks

রান্নায় রোজ পাতিলেবু ব্যবহার করছেন? ৫টি টোটকা জানা থাকলে হেঁশেলের কাজ অনেকটাই সহজ হবে

বাঙালি ‌হেঁশেলে পাতিলেবুর অবাধ যাতায়াত। রান্না করতে গিয়ে পাতিলেবু হয়তো রোজ ব্যবহার করলেও লেবু সংক্রান্ত ৫টি বিশেষ টোটকার কথা কিন্তু অনেকেরই জানা নেই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৯:৩০
লেবু কেনার আগে কী পরখ করে নিতে হবে?

লেবু কেনার আগে কী পরখ করে নিতে হবে? ছবি: সংগৃহীত।

এক গ্লাস ঈষদুষ্ণ জলে পাতিলেবুর রস মিশিয়ে খান। ডাল-ভাতের উপর কয়েক ফোঁটা লেবুর রস ছড়িয়ে নিলেও খেতে মন্দ লাগে না। শারীরবৃত্তীয় কাজকর্ম পরিচালনা করার জন্য যেটুকু ভিটামিন সি প্রয়োজন, তা লেবুর রসেই পাওয়া যায়। বাঙালি ‌হেঁশেলে পাতিলেবুর অবাধ যাতায়াত। রান্না করতে গিয়ে পাতিলেবু হয়তো রোজ ব্যবহার করলেও লেবু সংক্রান্ত ৫টি বিশেষ টোটকার কথা কিন্তু অনেকেরই জানা নেই।

Advertisement

১) লেবু কিনতে হবে দেখেশুনে। পাতলা খোসাযুক্ত লেবু কিনুন। মোটা খোসার লেবুতে রস কম থাকে।

২) ফ্রিজে লেবু রাখলেই শুকিয়ে যায়? এই সমস্যায় ভোগেন অনেকেই। ফ্রিজে লেবুর রাখার সময় এক বাটি জলে ভিজিয়ে রাখুন। এ রকম ভাবে রাখলে লেবু শুকোবেও না আর অনেক দিন পর্যন্ত রসালো থাকবে।

৩) হাতে কচলে লেবুর রস পুরোটা বার করা যায় না। এ ক্ষেত্রে লেবুগুলিকে ১৫ সেকেন্ড মাইক্রোওয়েভ করে তার পর রস বার করুন। এই পদ্ধতিতে অনেকটা বেশি পরিমাণে রস বার করতে পারবেন।

৪) বাড়িতে মাইক্রোওয়েভ না থাকলে উপায় কী? এ ক্ষেত্রে লেবুর রস বার করার আগে একটি সমতল জায়গায় রেখে লেবুগুলি রোল করে নিন। তার পর রস বার করুন।

৫) লেবুর খোসা ভুলেও ফেলবেন না। এগুলির সঙ্গে ভিনিগার মিশিয়ে জলে সেদ্ধ করে নিন। তার পর জল ছেঁকে কাঁচের শিশিতে ‌ভরে রাখুন। হেঁশেলকে জীবাণুমুক্ত রাখার জন্য এই মিশ্রণটি দারুণ কাজের।

Advertisement
আরও পড়ুন