Viral Video

চার জন বৌকে সঙ্গে নিয়ে সাতপাক ঘুরলেন যুবক, একই মণ্ডপে ঘটা করে হল বিয়ের অনুষ্ঠান

একই মণ্ডপে চার তরুণীকে বিয়ে করলেন এক যুবক। ভিডিয়োতে দেখা যাচ্ছে, অগ্নিকে সাক্ষী রেখে চার বৌয়ের সঙ্গে সাতপাক ঘুরছেন তিনি। ভিডিয়ো ভাইরাল হতেই চারদিকে শুরু হয়েছে চর্চা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৩ ১৭:০৬
Groom\\\'s wedding with four brides in same day is going viral.

চার হাতের বদলে এক হল দশ হাত! ছবি: সংগৃহীত।

বিয়ের দিন সাধারণত চার হাত এক হয়। তবে সম্প্রতি এক বিয়ের ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে চার হাত নয়, দশ হাত এক হয়েছে। একই মণ্ডপে চার জন তরুণীকে বিয়ে করলেন এক যুবক। ভিডিয়োতে দেখা যাচ্ছে, অগ্নিকে সাক্ষী রেখে চার বৌয়ের সঙ্গে সাতপাক ঘুরছেন এক যুবক। ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।

Advertisement

সাদা শেরওয়ানি পরেছেন বর, কনেদের পরনে এক এক রঙের লেহঙ্গা। কেউ পরেছেন লাল লেহঙ্গা, কারও পরনে গোলাপি। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বর-কনেদের মুখে হাসি। বিয়েটা ভাল মতোই উপভোগ করছেন তাঁরা। সাঁতপাক শেষ করে বরের পায়ে হাত দিয়ে প্রণাম করতেও দেখা গেল চার বৌকে।

এই ভিডিয়োটি ছড়িয়ে পড়ার পরেই নেটাগরিকরা নানা রকম মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘আমরা এক বৌকে নিয়েই পারি না, ইনি চার জনকে কী ভাবে সামলাবেন?’ আর এক জন লিখেছেন, ‘পুরো কীর্তিটাই লোকের নজরে আসার জন্য সাজানো। এটা মিথ্যা।’

তবে ভিডিয়োটি কোথাকার, সে বিষয়ে কিছুই জানা জায়নি। সম্প্রতি আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল, যেখানে একই মণ্ডপে দুই স্ত্রীকে বিয়ে করেছিলেন সন্দীপ নামের এক যুবক। যুবকের এই বিয়ের কথা চারদিকে ছড়িয়ে পড়ার পর এই বিয়ে নিয়েও নানা রকম প্রশ্ন তুলেছিলেন নেটাগরিকরা। ভারতীয় আইনে হিন্দুদের একের বেশি স্ত্রীকে থাকা অপরাধ। তবে আইনকে উপেক্ষা করে এমন একের পর এক ঘ়টনা সামনে আসছে সমাজমাধ্যমে।

Advertisement
আরও পড়ুন