Monsoon Gardening Tips

বৃষ্টিস্নাত বাগান আলো করে ফুটুক রঙিন ফুল, কোন গাছ এই সময়ের উপযোগী, জেনে নিন যত্নের নিয়মও

বর্ষার মরসুমে মাটি ভিজে এবং সরস থাকে বলে এই সময়ে গাছপালা দ্রুত বেড়ে ওঠে। এই মরসুমে রকমারি ফুলও ফোটে। বাগানে এই সময় কোন গাছ বসাবেন, কোন ফুল ভাল ফুটবে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ২০:১৪
Beautiful Flowering Plants That Bloom in the Rainy Season

ছবি: সংগৃহীত।

বর্ষার মরসুমে মাটি ভিজে এবং সরস থাকে বলে এই সময়ে গাছপালা দ্রুত বেড়ে ওঠে। এই মরসুমে রকমারি ফুলও ফোটে। বাগানে এই সময় কোন গাছ বসাবেন, কোন ফুল ভাল ফুটবে?

Advertisement

দোলনচাঁপা: সাদা রঙের দোলনচাঁপা ফুল সন্ধ্যায় ফোটে এবং মিষ্টি সুবাস ছড়ায়। বর্ষার জলে এই গাছের বৃদ্ধি হয় দ্রুত। এই গাছের জন্য এক ভাগ বাগানের মাটি, এক ভাগ মিহি বালি, এক ভাগ ভার্মি কম্পোস্ট বা গোবর সার, এক ভাগ কোকোপিট এবং সামান্য নিমখোল দিয়ে মাটি প্রস্তুত করে নিন। মাটি টবে দেওয়ার সময় দেখে নিতে হবে জল নিকাশি ব্যবস্থাটি যেন উপযুক্ত হয়। দোলনচাঁপা রোদ পছন্দ করে। ছ’ঘণ্টা সূর্যালোক গাছের জন্য ভাল। এই গাছের বৃদ্ধি ভাল হবে নাইট্রোজেন সারে। মাঝে মধ্যে ফাঙ্গিসাইড জলে গুলে গাছে দিতে পারেন। এতে রোগ সংক্রমণের ঝুঁকি কমবে।

রেন লিলি: গোলাপি রঙা ফুলে গাছ ভরে থাকলে বাগানের সৌন্দর্য বদলে যায়। রেন লিলি বর্ষারই ফুল। উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া, বৃষ্টির জলে এই গাছ ভাল হয়। বৃষ্টি পড়লে এই ফুলের সৌন্দর্যে চোখ ধাঁধিয়ে যায়। বর্ষায় এই গাছের যত্নও প্রয়োজন। খেয়াল রাখতে হবে যেন মাটিতে জল না জমে। গাছ পুরনো হলে উপর থেকে পাতা ছেঁটে দেওয়া জরুরি। দরকার সার প্রয়োগ।

দোপাটি: বর্ষার ফুলের মধ্যে দোপাটিও রাখা যায়। হরেক রঙা ছোট ছোট ফুল বাগান ভরিয়ে রাখে। মাটি প্রস্তুত করে নিন শুরুতেই। বাগানের মাটির সঙ্গে খানিকটা ভার্মি কম্পোস্ট, নিম খোল, সিং কুচি, হাড় গুঁড়ো মিশিয়ে নিন। টবের জল নিকাশি ব্যবস্থা যেন ভাল হয়। বর্ষায় জল গাছের গোড়ায় জমলেই শিকড় পচে যাবে।

দোপাটিতে নানা রকমের পোকা হয়। তার জন্য নিমপাতা জলে ফুটিয়ে ঠান্ডা করুন। এই তরল স্প্রে করলে পোকা চলে যাবে।

Advertisement
আরও পড়ুন