Right Mango for Pickle

বাজারে নানা জাতের আম মিলছে, আচারের জন্য ভাল হবে কোনটি, বাছাইয়ের আগে কী মাথায় রাখবেন

রকমারি আচারের মধ্যে আমের টক-ঝাল আচারের কদর সব সময়েই বেশি। আচার তৈরির প্রক্রিয়ার উপরে যেমন এর স্বাদ নির্ভর করে, তেমন আমের গুণমানও জরুরি। ভাল আম বাছাই করতে পারলে, স্বাদ ভাল হবে। তবে তা বাছবেন কী ভাবে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৬:২৬
আচারের জন্য আম বাছাই করবেন কী ভাবে?

আচারের জন্য আম বাছাই করবেন কী ভাবে? ছবি: শাটারস্টক।

ভাতের পাতে হোক বা দুপুরের ঘরোয়া আড্ডায়, আচার সময়েই পাতে অন্য মাত্রা যোগ করে। ভারতের প্রতিটি রাজ্যেই আচার খাওয়ার চল রয়েছে। প্রস্তুত প্রণালীর জন্য বিভিন্ন স্থানে আচারের স্বাদে-গন্ধে খানিক তফাত হয় ঠিকই, তবে তাতে জনপ্রিয়তায় ঘাটতি পড়ে না। রকমারি আচারের মধ্যে আমের টক-ঝাল আচারের কদর সব সময়েই বেশি। আবার আম দিয়ে তৈরি হয় টক-মিষ্টি আচারও। আমতেলও তৈরি করে রাখা বছরভর মুড়িতে মাখিয়ে বা পরোটার সঙ্গে খাওয়ার জন্য।

Advertisement

আচার তৈরির জন্য দরকার হয় কাঁচা আম। এখনই সেই সময়। বাজার জুড়েই এখন বিক্রি হয় বিভিন্ন মানের কাঁচা আম। আচার তৈরির জন্য কোন আমটি ভাল, বুঝবেন কী করে?

টক আচারের জন্য আমটি টক আর কাঁচা হওয়া জরুরি। যে কোনও কাঁচা আমেই আচার হতে পারে। তবে তোতাপুরী, রামকেলা, রাজাপুরীর মতো আমেই আচার ভাল হয়।

আচারের জন্য আম বাছাইয়ের শর্ত

· আমটি হতে হবে কাঁচা এবং শক্তও। আঙুলের চাপ দিয়ে দেখুন, শক্ত বেছে কিনুন।

· অল্প তলতলে হলে বা কাঁচা আমের কোনও একটি অংশ নরম হলে সেটি বাদ দিন।

· কাঁচা আম গাছ থেকে ঝরে ফেটে যায়। এমন আম কিন্তু একেবারেই চলবে না।

· আম শুঁকে দেখুন। আমের নিজস্ব গন্ধ আছে। যদি গন্ধ ঠিক না লাগে, তা হলে বাদ দিতে হবে।

· আমের খোসাটি গাঢ় সবুজ এবং মসৃণ হওয়া জরুরি

· খুব টক আম বা আচারে বেশি টক স্বাদ পছন্দ না হলে কাঁচামিঠে আমও বেছে নেওয়া যায়।

· তবে গুড়-আমের ক্ষেত্রে খুব কাঁচা আম না হলেও চলে।

Advertisement
আরও পড়ুন