Sidharth-Kiara Wedding

হবু বৌয়ের কোন স্বভাব না-পসন্দ সিডের? বিয়ের আগে কিয়ারাকে নিয়ে কী বললেন অভিনেতা

জয়সলমেরে গাঁটছড়া বাঁধতে চলেছেন তারকা জুটি। তবে বিয়ের আগেই কিয়ারার সম্পর্কে গোপন কথা ফাঁস করলেন সিদ্ধার্থ। ঠিক কী বললেন তিনি?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:১৫
image of Kiara Advani and Sidharth Malhotra.

জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে চার হাত এক চলেছে সিড ও কিয়ারার। ছবি: সংগৃহীত।

সাত পাকে বাঁধা পড়তে চলছেন সিড-কিয়ারা। বিয়ের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। প্রেমের গুঞ্জন ছিল বছর খানেক আগে থেকেই। তবে প্রকাশ্যে কোনও দিনই সেই কথা স্বীকার করেননি সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। ৬ ফেব্রুয়ারি পরিণতি পেতে চলেছে তারকা যুগলের প্রেম। জয়সলমেরে গাঁটছড়া বাঁধতে চলেছেন তারকা জুটি। তবে বিয়ের আগেই কিয়ারার সম্পর্কে গোপন কথা ফাঁস করলেন সিদ্ধার্থ।

Advertisement

‘মজনু’ ছবির প্রচারের সময় এক সাক্ষাৎকারে সিদ্ধার্থকে প্রশ্ন করা হয়েছিল কিয়ারার কোন স্বভাব অপছন্দ করেন তিনি। প্রশ্নের জবাবে ‘মজনু’-র অভিনেতা বলেন, ‘‘কিয়ারার বেশির ভাগ ছবিতেই কান্নার দৃশ্য থাকে। যে ছবির চরিত্রগুলিতে কিয়ারাকে কাঁদতে হয়, সেগুলি আমার পছন্দ না। ওর চোখে আমি জল দেখতে পারি না।’’ সিদ্ধার্থের এই জবাবেই স্পষ্ট, কিয়ারাকে কোনও রকম কষ্টে দেখতে পারেন না অভিনেতা।

image of Kiara Advani and Sidharth Malhotra.

৬ ফেব্রুয়ারি পরিণতি পেতে চলেছে তারকা যুগলের প্রেম। ছবি: সংগৃহীত।

জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে চার হাত এক চলেছে সিড ও কিয়ারার। বহুচর্চিত হলেও রণবীর-আলিয়া, ভিকি-ক্যাটরিনার মতোই একেবারে ব্যক্তিগত পরিসরেই বিয়ে করছেন তাঁরাও। আমন্ত্রিতের তালিকায় রয়েছে মাত্র ১০০-১২৫ জনের নাম। ইতিমধ্যেই পোশাকশিল্পী মণীশ মলহোত্রের সঙ্গে রাজস্থানে পৌঁছে গিয়েছেন হবু কনে। জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে সাজ সাজ রব। বর-কনের পরিবারের লোকেরাও পৌঁছতে শুরু করেছেন সেখানে।

Advertisement
আরও পড়ুন