Inside Diljit Dosanjh’s Bag

ভক্তের দেওয়া ‘বিশেষ’ উপহার ব্যাগে নিয়ে ঘোরেন দিলজিৎ! সঙ্গে আর কী কী রাখতে ভোলেন না গায়ক?

গান গাইতে দেশ-বিদেশে ঘুরতে হয় দিলজিতকে। ভ্রমণের সময় বিশেষ কিছু জিনিস নিতে ভোলেন না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘যেখানেই যাই না কেন, কিছু জিনিস সঙ্গে নিতে ভুলি না।’’ কী কী থাকে দিলজিতের ব্যাগে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ১৯:৫২
কী কী থাকে দিলজিতের ব্যাগে?

কী কী থাকে দিলজিতের ব্যাগে? ছবি: সংগৃহীত।

এক দিকে একের পর এক হিট ছবিতে গান গাইছেন, অন্য দিকে জোরকদমে অভিনয়ও করছেন। দেশ-বিদেশে গানের অনুষ্ঠান করা, ছবিতে প্লে-ব্যাক, সঙ্গে বড়পর্দায় অভিনয়— দিলজিৎ দোসাঞ্জ এখন যা-ই করছেন, তাতেই প্রশংসা পাচ্ছেন। দিন দিন বাড়ছে দিলজিতের অনুরাগীর সংখ্যা।

Advertisement

গান গাইতে দেশ-বিদেশে ঘুরতে হয় দিলজিতকে। ভ্রমণের সময় বিশেষ কিছু জিনিস নিতে ভোলেন না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘যেখানেই যাই না কেন, কিছু জিনিস সঙ্গে নিতে ভুলি না।’’ কী কী থাকে দিলজিতের ব্যাগে?

ভিডিয়ো সাক্ষাৎকারে একের পর এক জিনিস ব্যাগ থেকে বার করে দেখিয়েছেন দিলজিৎ। প্রথমেই তিনি ব্যাগ থেকে বার করেন শিখদের প্রার্থনা পুস্তক। গায়ক বলেন, ২০০২ সাল থেকে যেখানেই যান, এটি সঙ্গে নিতে ভোলেন না তিনি। দিলজিত যত্ন সহকারে একটি কাপড়ে মুড়ে রাখেন বইটিকে। এ ছাড়া তাঁর ব্যাগে থাকে পাগড়ি বাঁধার একটি ‘সালাই’ (মোটা সুচের মতো একটি জিনিস) এবং স্ফটিকযুক্ত একটি রুদ্রাক্ষের মালা। রুদ্রাক্ষের মালাটি এক ভক্ত দিলজিতকে উপহার দিয়েছিলেন।

দিলজিৎ একধারে যেমন আধ্যাত্মিক তেমনই ফিটনেসের বিষয়ও তিনি বেশ খুঁতখুঁতে। প্রতি রাতে গায়ক তাঁর নাভিতে নিম ও সর্ষের তেলের একটি মিশ্রণ লাগান। দিলজিৎ বলেন, “নাভির যত্ন নেওয়া খুবই জরুরি, নারিকেল তেল বা ঘি দিয়েও তা করা যায়।তবে আমি নিম ও সর্ষের তেল ব্যবহার করি।” এই মিশ্রণটিও ব্যগে নিয়ে ঘোরেন গায়ক। তাঁর ব্যাগে থাকে একটি ল্যাপটপ, কফি ফ্রদার আর গলব্লাডার স্টোন নিরাময়ের ওষুধ। এ ছাড়া ভক্তদের উপহার দেওয়া এক জোড়া কানের দুলও ব্যাগে থাকে তাঁর। ভ্রমণের মাঝে হালকা খিদে মেটাতে মাখানাও সঙ্গে রাখেন তিনি।

Advertisement
আরও পড়ুন