Refrigerator Cleaning Tips

খাবারের গন্ধ, ময়লা থাকবে না এতটুকু! ৫ উপকরণে বানিয়ে নিন ফ্রিজ পরিষ্কারের স্প্রে

ফ্রিজে যে দুর্গন্ধ হয়, তা বাসন মাজার তরল সাবানে ঠিকমতো কাটে না। বদলে ৫ উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন ফ্রিজ পরিষ্কারের স্প্রে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ১৮:৫৭
The 5-Ingredient DIY Spray That Leaves Your Fridge Spotless and Smelling Fresh

ফ্রিজে থাকবে সুবাস। বাড়িতে কী ভাবে বানাবেন ফ্রিজ পরিষ্কারের মিশ্রণ? ছবি: সংগৃহীত।

ফ্রিজ ব্যবহারের অন্যতম শর্তই হল তা পরিষ্কার রাখা। এমনিতে দেখে কিছু বোঝা যায় না বটে, কিন্তু ফ্রিজেও বাসা বাঁধে ব্যাক্টেরিয়া, জীবাণু। নিয়ম করে ফ্রিজ যদি পরিষ্কার করা না হয়, ঘটতে পারে স্বাস্থ্যহানি। কিন্তু ফ্রিজ কী ভাবে পরিচ্ছন্ন রাখবেন? অনেকেই বাসন মাজার তরল সাবান জলে গুলে তা দিয়ে ফ্রিজ পরিষ্কার করেন। কিন্তু তাতে উল্টে ফ্রিজে সাবানের গন্ধ হয়ে যায়। তা ছাড়া, ফ্রিজে যে দুর্গন্ধ হয় তা-ও ঠিকমতো কাটে না। বদলে ৫ উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন ফ্রিজ পরিষ্কারের স্প্রে।

Advertisement

এ জন্য লাগবে—

১ কাপ সাদা ভিনিগার

১ কাপ গরম জল

১ টেবিল চামচ বেকিং সোডা

অর্ধেক পাতিলেবুর রস

লেবুর খোসার নির্যাস

সমস্ত উপকরণ মিশিয়ে স্প্রে বোতলে ভরে রাখুন। ভিনিগারে রয়েছে অ্যাসিড জাতীয় উপাদান। ভিনিগার এবং বেকিং সোডা একসঙ্গে মেশালে বুদবুদ ওঠে। সেই মিশ্রণ কড়া দাগও তুলে দিতে পারে। পাতিলেবুর খোসার নির্যাসে মিষ্টি গন্ধ জুড়বে এই মিশ্রণে।

ফ্রিজ থেকে সমস্ত জিনিসপত্র বার করে দিন। যে তাকগুলি খোলা যায়, সেগুলি খুলে নিন। সব্জির ঝুড়ি বার করে নিন। ফ্রিজ বন্ধ করার পর মিশ্রণটি ভাল ভাবে স্প্রে করে ১০ মিনিট অপেক্ষা করুন। নরম পরিষ্কার কাপড় দিয়ে ফ্রিজ মুছে নিন। আরও ১০ মিনিট অপেক্ষা করুন যাতে বাইরের হাওয়া ঢুকতে পারে। তার পরে ফ্রিজ চালু করুন।

Advertisement
আরও পড়ুন