Kitchen Hacks

ফ্রিজে খাবার রাখলেই আর মুখে দেওয়া যাচ্ছে না? ৩টি টোটকা মানলেই দুর্গন্ধ দূর হবে

ফ্রিজে খাবার রাখলেই আর মুখে দেওয়া যাচ্ছে না? ৩টি টোটকা মানলেই দুর্গন্ধ দূর হবেফ্রিজে খাবার রাখলেই আর মুখে দেওয়া যাচ্ছে না? ৩টি টোটকা মানলেই দুর্গন্ধ দূর হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১৯:৩৯
ফ্রিজের দুর্গন্ধ হবেই না, যদি মেনে চলেন ৩ টোটকা।

ফ্রিজের দুর্গন্ধ হবেই না, যদি মেনে চলেন ৩ টোটকা।

ফ্রিজের বোটকা গন্ধে নাজেহাল হননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বিভিন্ন ধরনের খাবার, কাঁচা মাছ-মাংস বা শাক-সব্জি থেকে যেমন এই ধরনের গন্ধ তৈরি হতে পারে, তেমনই জমে থাকা বরফ পরিস্কার না হলে বা ফ্রিজের ভিতরে জমে থাকা অবাঞ্ছিত আবর্জনা থেকেও এই গন্ধ তৈরি হতে পারে। অনেক সময় ফ্রিজে রাখা খাবারেও সেই দুর্গন্ধ মিশে যায়, ফলে খাবারের স্বাদ বিগড়ে যায়। কোন উপায় রেহাই পাবেন এই সমস্যা থেকে? রইল কিছু সহজ টোটকা।

Advertisement

১) এক চামচ নুন, এক চামচ কফি মিশিয়ে একটি অ্যালুমিনিয়াম ফয়েলে ভাল করে মুড়িয়ে নিন। এ বার একটি টুথপিক দিয়ে ফয়েলের গায়ে বেশ কয়েকটি ছিদ্র করে দিন। এ বার অ্যালুমিনিয়ামের মোড়া নুন, কফির মিশ্রণ ফ্রিজে রেখে দিলেই ফ্রিজে আর দুর্গন্ধ হবে না।

২) একটি কাচের বাটিতে লেবুর খোসা গ্রেড করে রেখে দিন। এ বার বাটিটি ফ্রিজে ভরে রাখুন। দেখবেন ফ্রিজ থেকে আর দুর্গন্ধ বার হচ্ছে না। তবে দু’তিন দিনের মাথায় খোসাগুলি ফেলে আবার নতুন করে ভরে রাখতে হবে।

৩) ভ্যানিলা এসেন্স দিয়ে ভেজানো এক টুকরো তুলো রেখে দিতে পারেন ফ্রিজের এক কোনায়। তাতে বাজে গন্ধের বদলে ফ্রিজে থাকবে সৌরভ। একটি প্লেটে করে অল্প কফি গুঁড়ো চব্বিশ ঘণ্টা ফ্রিজে রেখে দিলেও মুক্তি মিলতে পারে দুর্গন্ধের সমস্যা থেকে।

Advertisement
আরও পড়ুন