Holi Celebration

প্রথম বার ভাঙের নেশা করেছেন? শারীরিক অস্বস্তি দূর করবেন কী ভাবে, কী ভুলেও করবেন না?

দোলের দিন ভাং খাওয়ার চল রয়েছে। কেউ স্বাদ চেখে দেখার জন্য খান, কেউ আবার নেশায় ডুব দেন। ভাং খেলে মাথা ঘোরা, গা গুলনো, ক্লান্তিবোধ আসতে পারে। নেশা কাটাতে কী করবেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৭:২৮
ভাঙের নেশা কী ভাবে কাটাবেন?

ভাঙের নেশা কী ভাবে কাটাবেন? ছবি: সংগৃহীত।

দোল মানেই খুশির উৎসব। এই দিন অনেকেই খাওয়াদাওয়ার পাশাপাশি রঙিন পানীয়ে চুমুক দেন। দোলের দিন ভাং খাওয়ারও চল রয়েছে। সেই চল বাড়ছে। কেউ স্বাদ চেখে দেখার জন্য ভাং খান, কেউ আবার নেশায় ডুব দেন পুরোপুরি। তবে ভাং খেয়ে অনেকেই বিপাকে পড়েন। কারও বমি, তো কারও শারীরিক অস্বস্তি শুরু হয়।

Advertisement

ভাং খেলে মাথা ঘোরা, গা গুলনো, ক্লান্তিবোধ আসতে পারে। তা ছাড়া শরীরে আর্দ্রতা কমে গেলে যে যে সমস্যা হতে পারে, তা-ও হতে পারে ভাঙের প্রভাবে। কী ভাবে শারীরিক অস্বস্তি দূর করবেন, রইল হদিস।

১) ভাং খাওয়ার পর মাথার যন্ত্রণা হতে পারে। সেই যন্ত্রণা কমাতে ভুলেও চা-কফির মতো ক্যাফিন জাতীয় পানীয়ে চুমুক দেবেন না। এতে ডিহাইড্রেশনের সমস্যা বেড়ে যাবে। মাথা ব্যথাও বাড়বে। শরীরে আর্দ্রতার মাত্রা ঠিক রাখতে বেশি করে জল খেতে হবে।

২) লেবু, চিনির জলে চুমুক দিলে ভাঙের নেশা কাটতে পারে। লেবুতে ভিটামিন সি আর অ্যান্টি-অক্সিড্যান্ট আছে, যা ভাঙের নেশা কাটাতে সাহায্য করে।

৩) ভাং খাওয়ার পর অনেকেরই খুব ঘুম পায়। সে ক্ষেত্রে কিছু ক্ষণ ঘুমিয়ে নিলে শারীরিক ক্লান্তি আর নেশা দুই-ই কাটবে।

৪) আদায় আছে প্রদাহনাশক উপাদান, যা গা গুলনো কমাতে সাহায্য করবে। আদা চা খেলে দ্রুত কাজ হতে পারে।

৫) নেশা কাটানোর জন্য গরম জলে স্নান করতে পারেন। এতে নেশার পাশাপাশি মাথার যন্ত্রণা থেকেও আরাম পাওয়া সম্ভব।

Advertisement
আরও পড়ুন