cooking tips

কচুরি বেলতে গেলেই পুর বেরিয়ে আসে? তেল নষ্ট হওয়ার আগে জেনে নিন ভাজার সঠিক পদ্ধতি

কচুরি খেতে বেশ লাগলেও বানাতে গেলেই যত ঝক্কি। পুর ভরে কচুরি বেলতে গেলেই সব পুর বাইরে চলে আসে। সেই কচুরি তেলে ছাড়লে তেলে মশলার ছড়াছড়ি। তেল তো নষ্ট হয়ই তার পাশাপাশি কচুরির স্বাদও ভাল হয় না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১৯:৩২
কচুরি তেলে ছাড়ার আগে কী করলে তেলে পুর বেরিয়ে আসবে না?

কচুরি তেলে ছাড়ার আগে কী করলে তেলে পুর বেরিয়ে আসবে না? ছবি: সংগৃহীত।

সারা বছর কড়াইশুঁটির দেখা না মিললেও বাঙালি হেঁশেলে সারা বছরই কচুরির দেখা মেলে। কড়াইশুঁটি নেই তো কি হয়েছে, কখনও ডালপুরি, কখনও হিংয়ের কচুরি কখনও আবার মাছের কচুরি বানানো হয়। কচুরি খেতে বেশ লাগলেও বানাতে গেলেই যত ঝক্কি। পুর ভরে কচুরি বেলতে গেলেই সব পুর বাইরে চলে আসে। সেই কচুরি তেলে ছাড়লে তেলে মশলার ছড়াছড়ি। তেল তো নষ্ট হয়ই তার পাশাপাশি কচুরির স্বাদও ভাল হয় না।

Advertisement

কোন টোটকা মানলে কচুচির পুর বেরিয়ে ‌এলেও তেল নষ্ট হবে না?

কচুরি বেলার সময় যদি পুর বেরিয়ে আসে তা হলে সেই কচুরি তেলে ছাড়ার আগে একটা টোটকা মেনে চলুন। একটি বাটিতে একটু ময়দা আর খানিকটা জল নিয়ে একটি ঘন তরল বানিয়ে নিন। তার পর কচুরির যে দিকটা থেকে পুর বেরিয়ে আসছে সে দিকে ময়দা দিয়ে তৈরি তরলের পরত মাখিয়ে নিন। কিছু ক্ষণ অপেক্ষা করুন তার পর তেলে ছাড়ুন। দেখবেন আর পুর ছড়িয়ে পড়ে তেল নষ্ট হচ্ছে না।

কচুরি বানানোর সময় কিছু নিয়ম মাথায় রাখুন

১) স্বাদের আশায় বেশি বেশি পুর দিলে কচুরির পুর বেলতে গেলেই বেরিয়ে আসবে। তাই পরিমাণ মতো পুর দিতে হবে। বেলার সময় খুব বেশি চাপ দেবেন না, তা হলেই পুর ভিতর থেকে বেরিয়ে আসবে না।

২) কচুরির মিশ্রণ যেন শুকনো হয়, সেটা মাথায় রাখা জরুরি। আলু, কড়াইশুঁটি, ডাল যাই দিয়ে কচুরির পুর বানান না কেন, শেষে এক টেবিল চামচ বেসন ছড়িয়ে দিতে ভুলবেন না।

Advertisement
আরও পড়ুন