Techno Gamerz

ধার করা মোবাইলে ১৭ বছরে ইউটিউব চ্যানেল, গেম খেলে কোটি কোটির মালিক! গেমার হিসাবে অনন্য নজির গড়া কে এই ‘টেকনো গেমারজ়’?

কে এই ‘টেকনো গেমারজ়’ ওরফে উজ্জ্বল চৌরাসিয়া? ২০০২ সালের জানুয়ারিতে দিল্লির মধ্যবিত্ত পরিবারে জন্ম উজ্জ্বলের। ছোট থেকেই পড়াশোনার পরিবর্তে ফোনে-কম্পিউটারে গেম খেলার শখ ছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ০৯:৫০
০১ ১৭
All need to know about Techno Gamerz aka Ujjwal Chaurasia, first asian gaming YouTuber with 5 crore subscriber

একাদশ শ্রেণিতে পড়াশোনা করার সময় ফোন ধার করে ইউটিউব চ্যানেল খুলেছিলেন। গেম সংক্রান্ত কনটেন্ট আপলোড করতেন। মূলত কোন গেম কী ভাবে খেললে সাফল্য মিলবে, তা-ই ছিল বিষয়বস্তু। আর সেখান থেকে সম্প্রতি ইউটিউবে প্রথম স্বাধীন এশীয় গেমার হিসেবে ৫ কোটি সাবস্ক্রাইবার অর্জন করে নজির গড়লেন ‘টেকনো গেমারজ়’ ওরফে উজ্জ্বল চৌরাসিয়া।

০২ ১৭
All need to know about Techno Gamerz aka Ujjwal Chaurasia, first asian gaming YouTuber with 5 crore subscriber

‘টেকনো গেমারজ়’ চ্যানেল মূলত চালান উজ্জ্বলই। মাত্র ৩ বছরের মধ্যে ইউটিউব চ্যানেলটিতে ১ কোটিরও বেশি ফলোয়ার গড়ে তোলেন তিনি। এর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। নিজের চেষ্টায় নিজস্ব গেমিং সাম্রাজ্য গড়ে তুলেছেন তিনি।

০৩ ১৭
All need to know about Techno Gamerz aka Ujjwal Chaurasia, first asian gaming YouTuber with 5 crore subscriber

কে এই ‘টেকনো গেমারজ়’ উজ্জ্বল চৌরাসিয়া? ২০০২ সালের জানুয়ারিতে দিল্লির মধ্যবিত্ত পরিবারে জন্ম উজ্জ্বলের। ছোট থেকেই পড়াশোনার পরিবর্তে ফোনে-কম্পিউটারে গেম খেলার শখ ছিল।

Advertisement
০৪ ১৭
All need to know about Techno Gamerz aka Ujjwal Chaurasia, first asian gaming YouTuber with 5 crore subscriber

২০১৭ সালের ইউটিউবে গেমের টিউটোরিয়াল সংক্রান্ত ওই চ্যানেল খোলেন উজ্জ্বল। তখন স্কুলে পড়াশোনা করতেন তিনি। একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

০৫ ১৭
All need to know about Techno Gamerz aka Ujjwal Chaurasia, first asian gaming YouTuber with 5 crore subscriber

তবে সে সময় উজ্জ্বলের নিজস্ব ফোন ছিল না। দাদার কাছ থেকে ধার করা ফোন নিয়ে গেমিং টিউটোরিয়াল আপলোড করা শুরু করেন উজ্জ্বল। তাঁর কাছে খুব সাধারণ একটি সেটআপ ছিল।

Advertisement
০৬ ১৭
All need to know about Techno Gamerz aka Ujjwal Chaurasia, first asian gaming YouTuber with 5 crore subscriber

মূলত জিটিএ গেম খেলার জন্য পরিচিত উজ্জ্বল ৮-বিট, ভ্যালোরেন্ট, ফিয়ার্স টু ফ্যাথম, কন্ট্রা, মারিয়োর মতো বেশ কিছু গেমের পর্যালোচনা এবং স্ট্রিম করা শুরু করেন। খেলতেন পাবজির মতো গেমও।

০৭ ১৭
All need to know about Techno Gamerz aka Ujjwal Chaurasia, first asian gaming YouTuber with 5 crore subscriber

চ্যানেল শুরু করার ৪ মাসের মধ্যেই একাদশ শ্রেণির ছাত্রের চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা গিয়ে দাঁড়ায় ১০০০-এরও বেশি। ধীরে ধীরে আত্মবিশ্বাস অর্জন করেন উজ্জ্বল। বিভিন্ন গেমিং ফরম্যাট নিয়ে পরীক্ষা-নিরীক্ষাও শুরু করেন।

Advertisement
০৮ ১৭
All need to know about Techno Gamerz aka Ujjwal Chaurasia, first asian gaming YouTuber with 5 crore subscriber

খুব শীঘ্রই শখকে পেশায় পরিণত করেন উজ্জ্বল। চ্যানেল শুরুর মাত্র দু’বছরের মধ্যে, অর্থাৎ ২০১৯ সালে তাঁর চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লক্ষ। ২০২০ সালের মধ্যে সেই সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গিয়েছিল।

০৯ ১৭
All need to know about Techno Gamerz aka Ujjwal Chaurasia, first asian gaming YouTuber with 5 crore subscriber

কোভিড-১৯ অতিমারির সময় থমকে গিয়েছিল সারা দেশের জীবনযাপন। মূলত ঘরে বসে মোবাইল হাতেই সময় কাটছিল দেশবাসীর। সেই সময় উজ্জ্বলের চ্যানেলে আপলোড করা ভিডিয়োগুলির চাহিদা হঠাৎ করেই বৃদ্ধি পায় তরুণ সমাজের মধ্যে।

১০ ১৭
All need to know about Techno Gamerz aka Ujjwal Chaurasia, first asian gaming YouTuber with 5 crore subscriber

তার পর থেকে রকেট গতিতে বাড়তে থাকে ‘টেকনো গেমারজ়’-এর সাবস্ক্রাইবারের সংখ্যা। ২০২৫ সালের মার্চ নাগাদ উজ্জ্বলের চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৪ কোটি ৫০ লক্ষ ছাড়িয়ে গিয়েছিল।

১১ ১৭
All need to know about Techno Gamerz aka Ujjwal Chaurasia, first asian gaming YouTuber with 5 crore subscriber

জিটিএ-৫ গেম নিয়ে শ’দেড়েক ভিডিয়ো রয়েছে উজ্জ্বলের। এখন পর্যন্ত ৫০ লক্ষের বেশি বার দেখা হয়েছে সেই সব ভি়ডিয়ো। এ ছাড়াও মাইনক্রাফট, পাবজি মোবাইল, বিজিএমআই, ফ্রি-ফায়ারের মতো গেমগুলি নিয়ে তাঁর তৈরি ভিডিয়োর প্রচুর ভক্ত রয়েছে।

১২ ১৭
All need to know about Techno Gamerz aka Ujjwal Chaurasia, first asian gaming YouTuber with 5 crore subscriber

‘টেকনো গেমারজ়’ চ্যানেলে সর্বাধিক দেখা ভিডিয়োগুলির মধ্যে রয়েছে ‘গ্র্যান্ডরা অ্যান্ড গ্র্যানি টু হান্টার্স’ গেমের ভিডিয়ো। সেই ভিডিয়োগুলি এক কোটিরও বেশি বার দেখা হয়েছে।

১৩ ১৭
All need to know about Techno Gamerz aka Ujjwal Chaurasia, first asian gaming YouTuber with 5 crore subscriber

গেম খেলার জন্য প্রচুর স্বীকৃতি এবং পুরস্কারও পেয়েছেন উজ্জ্বল। ২০২১ সালে ‘টেকনো গেমারজ’ ওরফে উজ্জ্বলকে বিশ্বব্যাপী শীর্ষ ১০ গেমিং স্ট্রিমারের এক জন হিসাবে উল্লেখ করেছিল ইউটিউব।

১৪ ১৭
All need to know about Techno Gamerz aka Ujjwal Chaurasia, first asian gaming YouTuber with 5 crore subscriber

২০২৪ সালে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে আয়োজিত ‘দ্য গেম অ্যাওয়ার্ডস’-এর জন্য মনোনীত একমাত্র ভারতীয় ছিলেন উজ্জ্বল। অনেক ভারতীয় গেমারদের কাছে উজ্জ্বল গুরুর মতো। এখনও প্রায় প্রতি দিনই ইউটিউবে একটি করে ভিডিয়ো আপলোড করেন উজ্জ্বল। রেড বুল, এনভিডিয়া এবং আসুস-এর মতো নামীদামি ব্র্যান্ডের সঙ্গে কাজও করেন নিয়মিত।

১৫ ১৭
All need to know about Techno Gamerz aka Ujjwal Chaurasia, first asian gaming YouTuber with 5 crore subscriber

গেমিং সংক্রান্ত মিউজ়িক ভিডিয়োতেও কাজ করেছেন উজ্জ্বল। সেই ভিডিয়োটি দেখেছেন ছ’কোটিরও বেশি মানুষ। ২০২৫ সালের জুলাই মাসে মোবাইল সংস্থা স্যামসাংয়ের একটি গেমিং অনুষ্ঠানে দিল্লির দলকে জয়লাভের দিকে নিয়ে যান তিনি। ২.৪ লক্ষ টাকা পুরস্কারও জেতেন।

১৬ ১৭
All need to know about Techno Gamerz aka Ujjwal Chaurasia, first asian gaming YouTuber with 5 crore subscriber

বর্তমানে উজ্জ্বলের চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ৫ কোটির বেশি। তিনিই এশিয়ার প্রথম গেমিং ইউটিউবার যাঁর এই অনন্য নজির রয়েছে। উজ্জ্বলের চ্যানেলে হাজারেরও বেশি ভিডিয়ো রয়েছে।

১৭ ১৭
All need to know about Techno Gamerz aka Ujjwal Chaurasia, first asian gaming YouTuber with 5 crore subscriber

গেম খেলে এবং ইউটিউব থেকে প্রচুর টাকা উপার্জন করেন উজ্জ্বল। বর্তমানে তিনি কোটি কোটি টাকার মালিক। মধ্যবিত্ত পরিবারের সন্তান উজ্জ্বল প্রমাণ করেছেন, নিরলস ভাবে চেষ্টা করলে, সাফল্য আসবেই।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি