Urfi Javed

সাহসী ছবিতে কিছু কম যান না উরফির তিন বোন, ফলোয়ারও লক্ষ লক্ষ!

বাবার সঙ্গে কোনও সম্পর্ক নেই উরফি জাভেদের। মা এবং চার ভাইবোনকে নিয়েই মেতে থাকেন তিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২২ ১৪:১৩
০১ ২৩
পোশাক নিয়ে বিতর্ক মানেই উরফি জাভেদ। বলিউডের সব অভিনেত্রীকে ছাপিয়ে উরফি ‘একাই একশো’। বিচিত্র সব পোশাক পরে খবরের শিরোনামে থাকেন তিনি।

ছবি: উরফি জাভেদের ইনস্টাগ্রাম থেকে।

০২ ২৩
কখনও ব্লেড, কখনও বা সেফটিপিন দিয়ে তৈরি পোশাকেও দেখা গিয়েছে তাঁকে। মায়াবী লাবণ্য এবং বেশভূষার মাধ্যমে আলোচনার থেকেও বেশি সমালোচনার পাত্রী হয়েছেন তিনি।

০৩ ২৩
বহু বিতর্কিত বিষয়ে মন্তব্য করেও খবরে এসেছেন তিনি। কিন্তু নিজের পরিবার সম্পর্কে কখনও খোলসা করে কিছুই বলেননি উরফি।

০৪ ২৩
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর অভিজ্ঞতা ভাগ করে নিয়ে বললেন, ‘‘বাবা আমার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করতেন। এমন একটা সময় এসেছিল যখন আমি নিজের নাম ভুলতে বসেছিলাম। টানা দু’বছর আমার উপর অস্বাভাবিক অত্যাচার করা হয়েছিল। একমাত্র আমি জানি, সেই সময়ে আমার উপর দিয়ে কী গিয়েছে।’’

০৫ ২৩
এমনকি, আত্মীয়রাও কথা শোনাতে ছাড়েননি উরফিকে। তাঁর কথায়, ‘‘অনেকেই আমাকে পর্ন ছবির তারকা ভাবতেন। আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের খুঁটিনাটিও দেখতে চেয়েছিলেন তাঁরা। আমার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা থাকবে বলে সন্দেহ প্রকাশ করা হয়েছিল।’’

০৬ ২৩
কিন্তু উরফি একা নন, তাঁর তিন বোনও কোনও অংশে কম যান না। বিচিত্র পোশাক পরে দেখা না গেলেও সাহসী পোশাকে সমাজমাধ্যম কাঁপিয়ে থাকেন তাঁরাও।

০৭ ২৩
উরফির এক বোন ডলি জাভেদ। দিদির মতো তাঁর অনুরাগী সংখ্যাও নেহাত কম নয়।

ছবি: ডলি জাভেদের ইনস্টাগ্রাম থেকে।

Advertisement
০৮ ২৩
ইনস্টাগ্রামে ইতিমধ্যেই এক লক্ষের উপর অনুরাগী রয়েছে ডলির। ১৯ বছর বয়সি ডলি এক জন ইনস্টাগ্রাম ব্লগার।

ইনস্টাগ্রামে ইতিমধ্যেই এক লক্ষের উপর অনুরাগী রয়েছে ডলির। ১৯ বছর বয়সি ডলি এক জন ইনস্টাগ্রাম ব্লগার।

ছবি: ডলি জাভেদের ইনস্টাগ্রাম থেকে।

০৯ ২৩
আসফি জাভেদ। উরফির মতো জনপ্রিয় না হলেও সমাজমাধ্যমে তাঁর অনুরাগী সংখ্যা দেখেও চমকে যেতে হয়।

ছবি: আসফি জাভেদের ইনস্টাগ্রাম থেকে।

১০ ২৩
ইনস্টাগ্রাম ব্লগার তিনি। সাহসী পোশাকের সঙ্গে লেহঙ্গা, চুড়িদারেও দেখা যায় তাঁকে।

১১ ২৩
ইতিমধ্যে ইনস্টাগ্রামে আসফির অনুরাগীর সংখ্যা প্রায় দেড় লক্ষের কাছাকাছি।

১২ ২৩
উরুসা জাভেদ। মুম্বইবাসী উরুসা সম্পর্কে উরফির বোন। ব্যবসার দিকে মন রয়েছে তাঁর।

ছবি: উরুসা জাভেদের ইনস্টাগ্রাম থেকে।

১৩ ২৩
পেশাগত দিক দিয়ে ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত তিনি।

১৪ ২৩
ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যাও এক লক্ষ পার করেছে।

১৫ ২৩
সম্প্রতি মুখে অভ্র মেখে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন উরুসা।

১৬ ২৩
এই ছবি দেখার পর নেটব্যবহারকারীদের কেউ কেউ বলেছেন, ‘‘বোন যে পথে হাঁটছে, তুমিও সেই পথে হাঁটা শুরু করেছ।’’

১৭ ২৩
তিন বোন ছাড়াও এক ভাই রয়েছে উরফির। নাম সেলিম আসলাম। পরিবারের কনিষ্ঠতম সদস্য সেলিম।

তিন বোন ছাড়াও এক ভাই রয়েছে উরফির। নাম সেলিম আসলাম। পরিবারের কনিষ্ঠতম সদস্য সেলিম।

ছবি: ডলি জাভেদের ইনস্টাগ্রাম থেকে।

১৮ ২৩
ইনস্টাগ্রামে রয়েছেন উরফির মা জাকিয়া সুলতানাও। মাঝেমধ্যেই ছেলেমেয়েদের সঙ্গে সমাজমাধ্যমে ছবি দিতে দেখা যায় তাঁকে।

ছবি: জাকিয়া সুলতানার ইনস্টাগ্রাম থেকে।

১৯ ২৩
পরিবারের সকলের সঙ্গে যোগাযোগ থাকলেও বাবার সঙ্গে কোনও সম্পর্ক নেই, এক সাক্ষাৎকারে জানান উরফি।

পরিবারের সকলের সঙ্গে যোগাযোগ থাকলেও বাবার সঙ্গে কোনও সম্পর্ক নেই, এক সাক্ষাৎকারে জানান উরফি।

ছবি: উরফি জাভেদের ইনস্টাগ্রাম থেকে।

২০ ২৩
সাক্ষাৎকারে প্রাক্তন প্রেমিককে নিয়েও মুখ খুলেছিলেন উরফি। ‘ঝলক দিখলা যা ১০’-খ্যাত পরশ কালনাবতের সঙ্গে এক মাস সম্পর্কে ছিলেন উরফি। জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘অনুপমা’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতেন পরশ।

ছবি: সংগৃহীত

২১ ২৩
উরফির দাবি, “ও তো পুরো বাচ্চা! আমার মন পাওয়ার জন্য কী না করেছে! আমি সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরও তিনখানা ট্যাটু করিয়েছিল আমার নামে। সম্পর্ক ভাঙার পর এমন কে করে?” এক মাসের মধ্যেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন উরফি।

২২ ২৩
বিচ্ছেদের পর দু’জনে সমাজমাধ্যমে একে অপরের সঙ্গে খোলাখুলি ঝগড়া করলেও এখন অবশ্য দু’জনেই ভাল বন্ধু। কেরিয়ার নিয়ে দু’জনেই দু’জনকে বাহবা দিয়ে থাকেন এখন।

২৩ ২৩
উরফি যে আপাতত সঙ্গী খুঁজছেন না, তা-ও হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন তিনি। এখন তাঁর মগজে শুধুই নিত্যনতুন ফ্যাশন-ফন্দি। আপাতত, কাজ নিয়েই মজে থাকতে চান উরফি।

উরফি যে আপাতত সঙ্গী খুঁজছেন না, তা-ও হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন তিনি। এখন তাঁর মগজে শুধুই নিত্যনতুন ফ্যাশন-ফন্দি। আপাতত, কাজ নিয়েই মজে থাকতে চান উরফি।

ছবি: উরফি জাভেদের ইনস্টাগ্রাম থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি