Abhishek Bachchan

দুবাইয়ে বিলাসবহুল ভিলা, মুম্বইয়ে পাঁচটি বাড়ি, কোটি কোটি টাকার মালিক হয়েও স্ত্রীর সম্পত্তির কাছে ‘দুধভাত’ বলি নায়ক!

সব মিলিয়ে বলি অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৩ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ আনুমানিক ২৮০ কোটি টাকা। তবে, অভিনেতার জীবনসঙ্গিনীর সম্পত্তির পরিমাণ তার তিন গুণ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৭:০০
০১ ১৯
Abhishek Bachchan and Amitabh Bachchan

বাবা বলিউডের ‘শাহেনশা’। মা অভিনয়ের পাশাপাশি রাজনীতির সঙ্গেও যুক্ত। স্ত্রী বিশ্বসুন্দরী। তবে সম্পত্তির নিরিখে বলি অভিনেতাকে ছাপিয়ে গিয়েছেন তাঁর অভিনেত্রী স্ত্রী। বলি নায়কের তিন গুণ সম্পত্তি রয়েছে তাঁর স্ত্রীর। মোট কত সম্পত্তি রয়েছে অভিষেক বচ্চনের?

০২ ১৯
Abhishek Bachchan

২০০০ সালে ‘রিফিউজি’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ অভিষেকের। কেরিয়ারের প্রথম ন’-দশ বছরে পর পর ছবিতে কাজ করেছিলেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাঁর কেরিয়ারের গতিও যেন শ্লথ হতে শুরু করে।

০৩ ১৯
Abhishek Bachchan with Aishwarya Rai Bachchan

২০০৭ সালে বলি অভিনেত্রী এবং বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রাইকে বিয়ে করেন অভিষেক। বিয়ের পর বড়পর্দায় কম দেখতে পাওয়া যেত ঐশ্বর্যাকে। তবুও সম্পত্তির নিরিখে ঐশ্বর্যাকে ছুঁতেও পারেননি বচ্চন পরিবারের পুত্র।

Advertisement
০৪ ১৯
Abhishek Bachchan

বড়পর্দার তুলনায় ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রতি বেশি সক্রিয় হয়েছেন অভিষেক। বলিপাড়া সূত্রে খবর, ছবিপ্রতি ১০ থেকে ১২ কোটি টাকা পর্যন্ত উপার্জন করেন তিনি।

০৫ ১৯
Abhishek Bachchan

শোনা যায়, অমিতাভের পরামর্শ মেনে প্রচুর স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক। মুম্বইয়ের বোরীবলি এলাকায় প্রায় ১৫ কোটি টাকা খরচ করে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন অভিনেতা।

Advertisement
০৬ ১৯
Abhishek Bachchan with Amitabh Bachchan

২০২৪ সালের রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের মুলুন্ড এলাকায় প্রায় ২৫ কোটি টাকা মূল্যের ১০টি অ্যাপার্টমেন্ট কিনে রেখেছেন অভিষেক। অবশ্য অভিষেকের সঙ্গে সেই অ্যাপার্টমেন্টগুলির সহ-মালিকানা রয়েছে অমিতাভের।

০৭ ১৯
Abhishek Bachchan

জানা গিয়েছে, মুম্বইয়ের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনতে ৪১.১৪ কোটি টাকা খরচ করেছেন অভিষেক। সেই এলাকাটি মুম্বইয়ের অভিজাত এলাকার মধ্যে অন্যতম।

Advertisement
০৮ ১৯
Abhishek Bachchan

অভিনয়ের পাশাপাশি অভিষেক এক জন সফল ক্রীড়া উদ্যোক্তা। প্রো কাবাডি লিগের জয়পুর পিঙ্ক প্যান্থার্স দলের মালিকানা রয়েছে তাঁর। এই দলটির বর্তমান মূল্য ১০০ কোটি টাকা।

০৯ ১৯
Abhishek Bachchan

ইন্ডিয়ান সুপার লিগের চেন্নাইয়িন এফসি নামের ফুটবল দলটির সহ-মালিকানা রয়েছে অভিষেকের। বর্তমানে এই দলটির মূল্য ২৯.৮ কোটি টাকা।

১০ ১৯
Abhishek Bachchan

অভিষেকের সংগ্রহে রয়েছে ৩.২৯ কোটি টাকা বাজারমূল্যের বেন্টলে কন্টিনেন্টাল জিটি। গ্যারাজে সাজানো রয়েছে দেড় কোটি টাকা বাজারমূল্যের অডি এ৮এল।

১১ ১৯
Abhishek Bachchan

১.৬ কোটি টাকা মূল্যের মার্সিডিজ় বেঞ্জ জিএল৬৩ এএমজি, ১.৪ কোটি টাকা বাজারমূল্যের মার্সিডিজ় বেঞ্জ এস-ক্লাস এস৫০০ এবং ১.৩৩ কোটি টাকা মূল্যের মার্সিডিজ় বেঞ্জ এস-ক্লাস এস৩৫০ডি রয়েছে অভিষেকের।

১২ ১৯
Abhishek Bachchan

দুবাইয়ে এক অভিজাত এলাকায় একটি ভিলা কিনেছেন অভিষেক। সেই ভিলাটিতে রয়েছে নিজস্ব সুইমিং পুল, সুসজ্জিত রান্নাঘর এবং হোম থিয়েটার।

১৩ ১৯
Abhishek Bachchan

বলিপাড়া সূত্রে খবর, সব মিলিয়ে অভিষেকের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৩ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ আনুমানিক ২৮০ কোটি টাকা। তবে, ঐশ্বর্যার মোট সম্পত্তি অভিষেকের তিন গুণ।

১৪ ১৯
Aishwarya Rai Bachchan

১৯৯৪ সালে বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছিলেন ঐশ্বর্যা। তার তিন বছর পর ১৯৯৭ সালে তামিল ছবি ‘ইরুভার’-এ অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় আগমন নায়িকার।

১৫ ১৯
Aishwarya Rai Bachchan

দেশি-বিদেশি একাধিক সংস্থার বিজ্ঞাপনের মুখ হিসাবে দেখা যায় ঐশ্বর্যাকে। কোনও কোনও সংস্থার সঙ্গে দীর্ঘস্থায়ী চুক্তিও রয়েছে তাঁর। জানা গিয়েছে, বিজ্ঞাপনপ্রতি ৬ থেকে ৭ কোটি টাকা পারিশ্রমিক পান তিনি।

১৬ ১৯
Aishwarya Rai Bachchan

মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্স এলাকায় সাড়ে ৫ হাজার বর্গফুটের একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন ঐশ্বর্যা। পাঁচ বেডরুমবিশিষ্ট এই ফ্ল্যাটের মূল্য ২১ কোটি টাকা।

১৭ ১৯
Aishwarya Rai Bachchan

২০১৫ সালে মুম্বইয়ের ওরলিতে একটি বহুতলের ৩৭তলায় বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে ঐশ্বর্যার। সেই সময় ২১ কোটি টাকা খরচ করে ফ্ল্যাটটি কিনলেও বর্তমানে তার বাজারমূল্য আরও বেড়েছে।

১৮ ১৯
Aishwarya Rai Bachchan

২০২২ এবং ২০২৩ সালে ‘পোন্নিয়িন সেলভন’ ছবির দু’টি পর্বে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন ঐশ্বর্যা। ২০২৩ সালের পর আর বড়পর্দায় দেখা যায়নি তাঁকে। জানা গিয়েছে, ছবিপ্রতি ১০ থেকে ১২ কোটি টাকা পারিশ্রমিক অভিনেত্রীর।

১৯ ১৯
Aishwarya Rai Bachchan

২০২৬ সালের বিভিন্ন রিপোর্ট ও রিয়্যাল এস্টেট তথ্য অনুযায়ী, ঐশ্বর্যার মোট সম্পত্তির পরিমাণ ১০০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৮০০ থেকে ৯০০ কোটি টাকা।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি