Parineeti Chopra Raghav Chadha

রাঘবের মোট সম্পত্তির পরিমাণ পরিণীতির প্রতি মাসের আয়ের থেকেও কম!

বলিপাড়া সূত্রে খবর, উপার্জনের নিরিখে সাংসদ রাঘব চড্ডার চেয়ে পরিণীতি চোপড়া অনেকটাই এগিয়ে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৫৪
০১ ১৪
Parineeti Chopra and Raghav Chadha wedding

সাত পাকে বাঁধা পড়লেন বলিপাড়ার অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির সাংসদ রাঘব চড্ডা। রবিবার রাজস্থানের উদয়পুরে চারহাত এক হয় যুগলের।

০২ ১৪
Raghav Chadha

বিয়ের আড়ম্বরপূর্ণ আয়োজন দেখে কটাক্ষের শিকার হন রাঘব। এক জন রাজনীতিবিদ কী করে তার বিয়ের জন্য এত খরচ করতে পারেন তা নিয়েও প্রশ্ন ওঠে।

০৩ ১৪
বলিপাড়া সূত্রে খবর, রাঘবের চেয়ে পরিণীতি উপার্জনের নিরিখে অনেকটাই এগিয়ে। কানাঘুষো শোনা যায়, ৩৭ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে রাঘবের।

বলিপাড়া সূত্রে খবর, রাঘবের চেয়ে পরিণীতি উপার্জনের নিরিখে অনেকটাই এগিয়ে। কানাঘুষো শোনা যায়, ৩৭ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে রাঘবের।

Advertisement
০৪ ১৪
Parineeti Chopra

বলিপাড়া সূত্রে খবর, অভিনেত্রীর বার্ষিক আয় আনুমানিক ৫ কোটি টাকা। অর্থাৎ, প্রতি মাসে ৪০ লক্ষ টাকা আয় পরিণীতির।

০৫ ১৪
Parineeti Chopra and Raghav Chadha

৬৬ কোটি টাকার সম্পত্তি রয়েছে পরিণীতির। বিলাসবহুল বাড়ি, গাড়ি থেকে শুরু করে কী নেই অভিনেত্রীর!

Advertisement
০৬ ১৪
Parineeti Chopra

ছবির পাশাপাশি একাধিক নামী সংস্থার বিজ্ঞাপনের প্রচারের মুখ হিসাবে অভিনয় করেন পরিণীতি।

০৭ ১৪
Parineeti Chopra

মুম্বইয়ে সমুদ্রমুখী একটি অ্যাপার্টমেন্ট রয়েছে পরিণীতির। এই বাড়িটির সম্ভাব্য বাজারমূল্য ২২ কোটি টাকা।

Advertisement
০৮ ১৪
Parineeti Chopra

ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই নিজের বাড়ির আনাচকানাচের ছবি পোস্ট করেন পরিণীতি। সম্পূর্ণ ফ্ল্যাটটি দামি আসবাবপত্র দিয়ে সাজিয়েছেন অভিনেত্রী।

০৯ ১৪
Parineeti Chopra

নামী ব্র্যান্ডের গাড়ি সংগ্রহে রাখার শখ রয়েছে পরিণীতির। অডি এবং জাগুয়ার ব্র্যান্ডের একাধিক মডেলের গাড়ি রয়েছে তাঁর কাছে।

১০ ১৪
Parineeti Chopra

বেশির ভাগ সময় পরিণীতিকে তাঁর সংগ্রহে রাখা জাগুয়ার এক্সজেএল মডেলের গাড়িতে যাতায়াত করতে দেখা যায়।

১১ ১৪
জাগুয়ার ব্র্যান্ডের এক্সজেএল মডেলের গাড়িটি কিনতে ৯৯ লক্ষ টাকা থেকে শুরু করে ১ কোটি টাকা পর্যন্ত খরচ হতে পারে পরিণীতির।

জাগুয়ার ব্র্যান্ডের এক্সজেএল মডেলের গাড়িটি কিনতে ৯৯ লক্ষ টাকা থেকে শুরু করে ১ কোটি টাকা পর্যন্ত খরচ হতে পারে পরিণীতির।

১২ ১৪
Parineeti Chopra

জাগুয়ার ব্র্যান্ড ছাড়াও অডি ব্র্যান্ডের দু’টি মডেলের গাড়ি রয়েছে পরিণীতির সংগ্রহে।

১৩ ১৪
Parineeti Chopra

অডি ব্র্যান্ডের এ৬ মডেলের গাড়ি কিনেছেন পরিণীতি। এই গাড়িটি কিনতে ৬১ লক্ষ টাকা থেকে ৬৭ লক্ষ টাকা খরচ হয়েছে অভিনেত্রীর।

১৪ ১৪
Parineeti Chopra

এ৬ মডেল ছাড়াও অডি ব্র্যান্ডের কিউ৫ মডেলের গাড়ি রয়েছে পরিণীতির। এই গাড়িটি কিনতে ৫৫ লক্ষ টাকা খরচ হয়েছে অভিনেত্রীর।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি