Dhurandhar 2 Cast Fees

‘ধুরন্ধর’ মুক্তির তিন মাসের মাথায় সিক্যুয়েল! সাফল্যের ঢেউয়ে চড়ে কত কোটি পারিশ্রমিক বাড়ালেন রণবীর, সঞ্জয়েরা?

ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহে ওটিটির পর্দায় মুক্তি পায় ‘ধুরন্ধর’। যদিও ওটিটিতে মুক্তি পাওয়া ছবিটির বেশ কিছু জায়গায় পরিবর্তন করা হয়েছিল। চলতি মাসেই (মার্চ) প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। সিক্যুয়েলটি বক্সঅফিসে কত কোটি টাকার ক্লাবে নাম লেখায়, সেটাই দেখার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১১:২৩
০১ ১৮
গত বছরের বক্সঅফিস কাঁপানো ব্লকবাস্টার সিনেমা। বিশ্বব্যাপী দুর্দান্ত ব্যবসা করে ১ হাজার কোটি টাকার ক্লাবে নাম লিখিয়ে ফেলেছিল ‘ধুরন্ধর’-এর প্রথম পর্ব। তিন মাসের মাথায় মুক্তি পাচ্ছে সেই ছবির দ্বিতীয় পর্ব ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।

০২ ১৮
২০২৫ সালের ডিসেম্বরে আদিত্য ধরের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘ধুরন্ধর’। প্রথম ছবিটি মূলত গড়ে উঠেছিল অক্ষয় খন্না অভিনীত রহমান বালোচ চরিত্রটিকে কেন্দ্র করে। তবে, তাঁর দ্বিতীয় পর্ব রান্না করা হয়েছে একেবারে অন্য ধাঁচে।

০৩ ১৮
‘ধুরন্ধর’ ছবিতে রহমানের মৃত্যু ঘটেছে। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিটির চিত্রনাট্য মূলত আবর্তিত হতে চলেছে রণবীর সিংহ অভিনীত হমজ়াকে ঘিরে। জসকিরত সিংহ রঙ্গি থেকে কী ভাবে সে হমজ়া হয়ে উঠল, লিয়ারিতে একচ্ছত্র আধিপত্য বিস্তারের পথও বা সে কী ভাবে বিস্তার করবে— রণবীর অভিনীত চরিত্রের অতীত এবং বর্তমান মিলিয়ে এগোবে ‘ধুরন্ধর’-এর দ্বিতীয় পর্ব।

০৪ ১৮
ছবিনির্মাতাদের দাবি, ‘ধুরন্ধর’-এর চেয়ে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিটি আরও বেশি হিংসাত্মক হতে চলেছে। ফলে রক্তারক্তি, হানাহানির পরিমাণও থাকবে প্রতি পরতে পরতে। প্রথম ছবিটির মতো তার সিক্যুয়েলের আবহসঙ্গীতও দর্শকের মন জয় করবে বলে নির্মাতাদের ধারণা।

০৫ ১৮
‘ধুরন্ধর’ ছবিতে অক্ষয় অভিনীত রহমান চরিত্রটির মৃত্যু হয়েছে। ফলে, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিতে সেই চরিত্রের আগমন না হওয়ার সম্ভাবনাই বেশি। রহমানের চরিত্রটিকে চিত্রনাট্যের প্রয়োজনে কখনও দেখাতে হলে ফ্ল্যাশব্যাকের দৃশ্যই দেখানো হবে।

০৬ ১৮
বলিপাড়া সূত্রে খবর, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিতে অক্ষয় নতুন কোনও দৃশ্যে অভিনয় করছেন না। সে কারণে কোনও পারিশ্রমিকও আদায় করেননি তিনি। ‘ধুরন্ধর’ ছবি থেকে আড়াই কোটি টাকা আয় করেছিলেন অক্ষয়।

০৭ ১৮
‘ধুরন্ধর’ ছবিতে ভারতীয় গোয়েন্দা বিভাগের আধিকারিকের চরিত্রে অভিনয় করেছিলেন আর মাধবন। সেই চরিত্রে অভিনয় করে ৯ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিতেও অভিনয় করবেন তিনি।

০৮ ১৮
শোনা যায়, প্রথম পর্বের তুলনায় ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিতে আরও বেশি সময় ধরে পর্দায় দেখা যাবে মাধবনকে। বলিপাড়ার একাংশের দাবি, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিতে অভিনয় করে ৯ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত আয় করেছেন তিনি।

০৯ ১৮
‘ধুরন্ধর’ ছবিতে এসপি চৌধুরী আসলামের চরিত্রে অভিনয় করে প্রশংসা অর্জন করেছিলেন সঞ্জয় দত্ত। ছবিটির সিক্যুয়েলেও দেখা যাবে তাঁকে।

১০ ১৮
‘ধুরন্ধর’ ছবিতে অভিনয় করে ১০ কোটি টাকা উপার্জন করেছিলেন সঞ্জয়। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ অভিনয় করলেও পারিশ্রমিকের হেরফের হয়নি তাঁর। বলিপাড়ার জনশ্রুতি, এই ছবিতে অভিনয় করেও ১০ কোটি টাকা আয় করেছেন সঞ্জয়।

১১ ১৮
প্রথম পর্বের মতো ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েলেও নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন বলি অভিনেতা অর্জুন রামপাল। পূর্বের তুলনায় অর্জুন অভিনীত চরিত্রের প্রাধান্য এই ছবিতে বৃদ্ধি পেয়েছে।

১২ ১৮
বলিউডের জনশ্রুতি, ‘ধুরন্ধর’-এ অভিনয় করে ১ কোটি টাকা উপার্জন করেছিলেন অর্জুন। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিতে অভিনয় করে আগের তুলনায় বেশি পারিশ্রমিক পেয়েছেন তিনি। কানাঘুষো শোনা যায়, এই ছবি থেকে ২ থেকে ৩ কোটি টাকা আয় করেছেন অর্জুন।

১৩ ১৮
‘ধুরন্ধর’ ছবির চেয়ে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিতে আরও বেশি করে রণবীর অভিনীত চরিত্রটি বড়পর্দায় ভেসে উঠবে। প্রথম পর্বে অভিনয় করে ৫০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি।

১৪ ১৮
বলিপাড়া সূত্রে খবর, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিতে অভিনয় করে ৩০ থেকে ৫০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন রণবীর। তবে, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিটি মুক্তির পর তার লভ্যাংশও পেতে পারেন অভিনেতা।

১৫ ১৮
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিতেও রণবীরের বিপরীতে অভিনয় করেছেন সারা অর্জুন। রণবীরের চেয়ে ২০ বছরের ছোট সারা প্রথম পর্বে অভিনয় করে ১ কোটি টাকা আয় করেছিলেন। বলিপাড়ার জনশ্রুতি, ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েলে অভিনয় করে দেড় থেকে দু’কোটি টাকা আয় করেছেন সারা।

১৬ ১৮
বলিপাড়ার অধিকাংশের দাবি, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিতে বড় সাহেবের চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পারে ইমরান হাশমিকে। যদিও শনিবার মুক্তি পাওয়া ছবিটির প্রচার-ঝলকে ইমরানকে এক ঝলকও দেখা যায়নি।

১৭ ১৮
বলিউডের গুঞ্জন, বড় সাহেবের চরিত্রটিকে দর্শকের জন্য ‘সারপ্রাইজ়’ হিসাবেই রাখতে চেয়েছেন ছবিনির্মাতারা। অধিকাংশের দাবি, ইমরান ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবির শুটিং করেছেন এবং খলনায়কের চরিত্রে অভিনয়ের বিনিময়ে ৫ থেকে ৭ কোটি পারিশ্রমিকও পেয়েছেন তিনি।

১৮ ১৮
ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহে ওটিটির পর্দায় মুক্তি পায় ‘ধুরন্ধর’। যদিও ওটিটিতে মুক্তি পাওয়া ছবিটির বেশ কিছু জায়গায় পরিবর্তন করা হয়েছিল। চলতি মাসেই (মার্চ) প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। সিক্যুয়েলটি বক্সঅফিসে কত কোটি টাকার ক্লাবে নাম লেখায়, সেটাই দেখার।

ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহে ওটিটির পর্দায় মুক্তি পায় ‘ধুরন্ধর’। যদিও ওটিটিতে মুক্তি পাওয়া ছবিটির বেশ কিছু জায়গায় পরিবর্তন করা হয়েছিল। চলতি মাসেই (মার্চ) প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। সিক্যুয়েলটি বক্সঅফিসে কত কোটি টাকার ক্লাবে নাম লেখায়, সেটাই দেখার।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি