Ruby Bhatia

আয় ছিল বিপুল, গায়কের সঙ্গে সংসার ভেঙে ফের বিয়ে, হাজার টাকা উপার্জনের পথ খুঁজছেন ভারতের প্রথম ভিডিয়ো জকি

তাঁর বাগ্মিতায় মুগ্ধ হয়ে দেশে-বিদেশে সঞ্চালনার কাজের প্রস্তাব দিতে শুরু করেন অনেকে। বহু তারকার সাক্ষাৎকার নিতে দেখা গিয়েছে তাঁকে। বলিউডের জনপ্রিয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বও নিয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৩
০১ ১৫
Ruby Bhatia

নব্বইয়ের দশকে টেলিভিশনের জনপ্রিয় মুখ ছিলেন। চুল ছোট ছোট করে ছাঁটা। আত্মবিশ্বাসে ভরা অভিব্যক্তি। তারকাদের সঙ্গে ওঠাবসা ছিল তাঁর কাছে জলভাত। ভারতের প্রথম ভিডিয়ো জকি হিসাবে কেরিয়ার গড়ে তুলেছিলেন। কিন্তু বর্তমানে মাত্র এক হাজার টাকা উপার্জনের জন্যও চিন্তাভাবনা করতে হচ্ছে রুবি ভাটিয়াকে।

০২ ১৫
Ruby Bhatia

১৯৭৩ সালের নভেম্বরে কানাডায় জন্ম রুবির। তাঁর যখন মাত্র তিন বছর বয়স, তখন তাঁর মামা রুবিকে দত্তক নিয়ে নেন। কানাডার আজাক্সে বেড়ে ওঠা রুবির। সেখানে স্কুল-কলেজের পড়াশোনা শেষ করেন তিনি।

০৩ ১৫
Ruby Bhatia

পড়াশোনার পাশাপাশি নাচের প্রতি আগ্রহ ছিল রুবির। লন্ডনে গিয়ে ব্যালে, জ্যাজ় এবং আধুনিক ঘরানার নাচের প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। কানাডার এক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হন রুবি।

Advertisement
০৪ ১৫
Ruby Bhatia

১৯৯৪ সালে ভারতে ফিরে যান রুবি। ঐশ্বর্যা রাই বচ্চনকে হারিয়ে যে সৌন্দর্য প্রতিযোগিতায় বলি অভিনেত্রী সুস্মিতা সেন বিজয়ী হয়েছিলেন, সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন রুবি।

০৫ ১৫
Ruby Bhatia

সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর টেলিভিশনের পর্দায় কেরিয়ার শুরু করেন রুবি। ছোটপর্দায় ভিডিয়ো জকি হিসাবে কাজ করে রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যান তিনি।

Advertisement
০৬ ১৫
Ruby Bhatia

রুবির বাগ্মিতায় মুগ্ধ হয়ে দেশে-বিদেশে সঞ্চালনার কাজের প্রস্তাব দিতে শুরু করেন অনেকে। বহু তারকার সাক্ষাৎকার নিতে দেখা গিয়েছে তাঁকে। বলিউডের জনপ্রিয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বও নিয়েছেন তিনি।

০৭ ১৫
Ruby Bhatia

১৯৯৬ সালে নিতিন বালি নামের এক গায়ককে বিয়ে করেন রুবি। কিন্তু সেই সুখের সংসার চিরস্থায়ী হয়নি। তিন বছর পর ১৯৯৯ সালে রুবি এবং নিতিনের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।

Advertisement
০৮ ১৫
Ruby Bhatia

১৯৯৭ সালে টেলিভিশনের পর্দায় ‘ইয়ে হ্যায় রাজ়’ নামের এক হিন্দি ধারাবাহিকের সম্প্রচার শুরু হয়। সেই ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় অভিনয়ে হাতেখড়ি হয়েছিল রুবির।

০৯ ১৫
Ruby Bhatia

অভিনয় শুরু করলেও মাঝপথে ধারাবাহিক থেকে নিজেকে সরিয়ে নেন রুবি। তাঁর পরিবর্তে দীপ্তি ভাটনগর নামের এক অভিনেত্রীকে সেই চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়।

১০ ১৫
Ruby Bhatia

২০০৯ সালে আবার বিয়ের পিঁড়িতে বসেন রুবি। অজিত এস দত্ত নামে এক নৃত্যশিল্পীকে বিয়ে করেন তিনি। বিয়ের পর ধীরে ধীরে আলোর রোশনাই থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন রুবি।

১১ ১৫
Ruby Bhatia

মন দিয়ে সংসার করবেন বলে কাজ থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নেন রুবি। মুম্বইয়ের একটি ফ্ল্যাটে স্বামী-সন্তান নিয়ে সংসার করতেন তিনি। দু’দশক পর আবার নতুন ভাবে কেরিয়ার শুরু করার চিন্তাভাবনা করেছেন রুবি।

১২ ১৫
Ruby Bhatia

২০ বছরের ব্যবধানে টেলিভিশনের জগতের পাশাপাশি পেশাগত জীবনের সর্ব ক্ষেত্রেই বহু পরিবর্তন এসেছে। সদা বহমান কেরিয়ারের খাতে নিজেকেও বইয়ে দিয়েছেন রুবি।

১৩ ১৫
Ruby Bhatia

রুবি যখন জনপ্রিয়তার শিখরে ছিলেন, তখন অনুষ্ঠানপিছু তাঁর আয় হত কমপক্ষে ১ লক্ষ টাকা। বর্তমানে ১ হাজার টাকা উপার্জনের জন্যও অনুরোধ করতে হচ্ছে রুবিকে।

১৪ ১৫
Ruby Bhatia

সম্প্রতি একটি ভিডিয়োয় রুবি বার্তা দিয়েছিলেন, তিনি ‘কেরিয়ার কোচ’ (পেশা নির্দেশক) হিসাবে রোজগার শুরু করছেন। পেশাজীবনের পাশাপাশি তিনি ওজন কমানো থেকে শুরু করে জীবনের নানা দিক নিয়ে আলোচনা করবেন।

১৫ ১৫
Ruby Bhatia

রুবি জানিয়েছেন, তাঁর পারিশ্রমিকও খুব কম। সেশনপ্রতি তিনি ১ হাজার টাকা পারিশ্রমিক ধার্য করবেন। তারকাদের জন্য নয়, রুবি সাধারণ মানুষদের পাশে দাঁড়াতে চান। তাই পারিশ্রমিকও খুব কম ধার্য করছেন।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি