Bollywood Gossip

খ্যাতনামী পরিচালকের সঙ্গে সম্পর্কের গুঞ্জন! বলিপাড়া থেকে হঠাৎ উধাও হন অমিতাভের ‘সাহসী’ সহ-অভিনেত্রী

পরিচালকের সঙ্গে ঘনিষ্ঠতার দৌলতে একের পর এক হিন্দি ছবিতে অভিনয়ের সুযোগ পেতে থাকেন নায়িকা। প্রত্যেকটি ছবির সঙ্গে জুড়েছিলেন বলিউডের জনপ্রিয় পরিচালক। কখনও তিনি ছবির পরিচালনার দায়িত্বে থাকতেন, কখনও আবার প্রযোজকের আসনে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১০:২৯
০১ ১৭
Nisha Kothari

বলি পরিচালকের নেকনজরে ছিলেন বহু বছর। কয়েক বছরের মধ্যেই অমিতাভ বচ্চন থেকে শুরু করে ইমরান হাশমির মতো বলি অভিনেতাদের সঙ্গে অভিনয় করে ফেলেছিলেন। কিন্তু পরিচালকের সঙ্গে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি নায়িকার। কেরিয়ারেও ছেদ পড়ে তাঁর। একদা বলিপাড়ায় সাহসী অভিনেত্রীর তকমা পেয়েছিলেন। রাতারাতি ব়ড়পর্দা থেকে উধাও হয়ে যান বলি অভিনেত্রী নিশা কোঠারি।

০২ ১৭
Nisha Kothari

আশির দশকে কলকাতার এক অবাঙালি পরিবারে জন্ম নিশার। চলচ্চিত্রজগতে তিনি নিশা নামে অধিক পরিচিত হলেও তাঁর আসল নাম প্রিয়ঙ্কা। নিশার বাবা বিভিন্ন রাসায়নিক দ্রব্যের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

০৩ ১৭
Nisha Kothari

দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে কলকাতা থেকে সপরিবার দিল্লি চলে যান নিশা। দিল্লির এক কলেজ থেকে রসায়নে স্নাতক হন তিনি। দিল্লিতে গিয়ে ছ’বছর ধরে কত্থক শেখেন।

Advertisement
০৪ ১৭
Nisha Kothari

কলেজ পাশ করার পর মডেলিং শুরু করেন নিশা। নামী সংস্থার বিজ্ঞাপনেও দেখা যেতে থাকে তাঁকে। বেশ কয়েকটি মিউজ়িক ভিডিয়োতেও অভিনয়ের সুযোগ পান নিশা। মডেলিংজগতে কম সময়ে পরিচিতি গড়ে ফেলেন তিনি।

০৫ ১৭
Nisha Kothari

২০০৩ সালে দক্ষিণী অভিনেতা আর মাধবনের নজরে পড়েন নিশা। কয়েকটি ছবি দেখেই নিশাকে পছন্দ হয়ে যায় মাধবনের। তামিল ছবি ‘জয় জয়’-এর জন্য অডিশন দেওয়ার প্রস্তাব দেন নিশাকে। অভিনেতার প্রস্তাব মেনে অডিশন দেন নিশা। অডিশনে নির্বাচিতও হয়ে যান তিনি।

Advertisement
০৬ ১৭
Nisha Kothari

২০০৩ সালে তামিল ছবির হাত ধরেই বড়পর্দায় আগমন নিশার। দু’বছর পর ‘সরকার’ ছবিতে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চনের সঙ্গে অভিনয়ের সুযোগ পান নিশা। কানাঘুষো শোনা যেতে থাকে, ‘সরকার’ ছবির পরিচালক রামগোপাল বর্মার সঙ্গে বিশেষ সখ্য গড়ে উঠেছিল নিশার।

০৭ ১৭
Nisha Kothari

পরিচালকের সঙ্গে গাঢ় বন্ধুত্বের দৌলতে একের পর এক হিন্দি ছবিতে অভিনয়ের সুযোগ পেতে থাকেন নিশা। প্রত্যেকটি ছবির সঙ্গে জুড়েছিলেন রামগোপাল। কখনও তিনি ছবির পরিচালনার দায়িত্বে থাকতেন, কখনও আবার প্রযোজকের আসনে।

Advertisement
০৮ ১৭
Nisha Kothari

সাহসী দৃশ্যে অভিনয়ের জন্য বলিউডের ‘সাহসী’ অভিনেত্রীর তকমা পেয়েছিলেন নিশা। বলিউডের গুঞ্জন, রামগোপালের সঙ্গে পেশাগত সম্পর্ক ছাড়াও ব্যক্তিগত সম্পর্ক ছিল নিশার।

০৯ ১৭
Nisha Kothari

জনশ্রুতি, ২০০৫ সাল থেকে সম্পর্ক শুরু হয় রামগোপাল এবং নিশার। কিন্তু নিজেদের সম্পর্ক খুব গোপনে রেখেছিলেন তাঁরা। চার-পাঁচ বছর সম্পর্কে থাকার পর সেই সম্পর্ক ভেঙে যায়।

১০ ১৭
Nisha Kothari

শোনা যায়, রামগোপালের সঙ্গে সম্পর্কে থাকাকালীন অন্য কোনও পরিচালকের সঙ্গে কাজ করতে চাইতেন না নিশা। পরে রামগোপালের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায় তাঁদের পেশাদার সম্পর্কেও দাঁড়ি পড়ে। ২০১১ সালে ‘বিন বুলায়ে বারাতি’ ছবির পর আর বলিউডে দেখা যায়নি নিশাকে।

১১ ১৭
Nisha Kothari

তামিল ছবির মাধ্যমে অভিনয় শুরু করেছিলেন নিশা। আবার দক্ষিণী চলচ্চিত্রজগতেই ফিরে যান তিনি। তামিল, তেলুগু এবং কন্নড় ভাষার একাধিক ছবিতে অভিনয় করলেও নায়িকা হিসাবে নজর কাড়তে পারেননি। কয়েকটি ছবিতে অতিথিশিল্পী হিসাবে মুখ দেখিয়েছিলেন নিশা।

১২ ১৭
Nisha Kothari

২০১৩ সালের পর তিন বছরের বিরতি নিয়েছিলেন নিশা। ২০১৬ সালে আবার একটি দক্ষিণী ছবিতে অভিনয় করেন তিনি। তার পর আবার সাত বছরের বিরতি। ২০২৩ এবং ২০২৪ সালে মাত্র দু’টি ছবিতে অভিনয় করেছেন নিশা। তা-ও আবার আইটেম গানের দৃশ্যে।

১৩ ১৭
Nisha Kothari

২০১১ সালের পর এখনও পর্যন্ত বলিউডে পা রাখেননি নিশা। শোনা যায়, রামগোপালের ‘অনুপ্রেরণা’ ছিলেন তিনি। রামগোপালকে নিজের ‘গুরু’ হিসাবে গণ্য করেছিলেন নিশা। অন্য দিকে, অত্যন্ত প্রতিভাবান অভিনেত্রী হিসাবে নিশার পরিচয় দিয়েছিলেন রামগোপাল।

১৪ ১৭
Nisha Kothari

শোনা যায়, অভিনয়জগৎ থেকে নিজেকে সরিয়ে রাখার সময় ভাস্কর প্রকাশ নামে এক তরুণের সঙ্গে সম্পর্কে জড়িয়ে প়ড়েন নিশা। দিল্লির ব্যবসায়ী ছিলেন ভাস্কর। কিন্তু ভাস্কর ভিন্ন জাতের হওয়ার কারণে নিশার রক্ষণশীল পরিবার সেই সম্পর্ক মেনে নিতে পারেনি।

১৫ ১৭
Nisha Kothari

এমনকি মুম্বইয়ে যে ফ্ল্যাটে নিশা থাকতেন, সেই ফ্ল্যাট থেকেও তাঁকে বার করে দিয়েছিলেন নিশার বাবা। ফ্ল্যাটটি ছিল নায়িকার বাবার নামে। শোনা যায়, ফ্ল্যাট এবং গাড়ির চাবি নিশার কাছ থেকে নিয়ে ফ্ল্যাটের সেক্রেটারির কাছে রেখে দিয়েছিলেন।

১৬ ১৭
Nisha Kothari

পরিবারের শত আপত্তি সত্ত্বেও ২০১৬ সালের এপ্রিলে ভাস্করকে বিয়ে করেন নিশা। শোনা যায়, তার পর থেকে নিশার সঙ্গে কোনও যোগাযোগ রাখেনি তাঁর পরিবার।

১৭ ১৭
Nisha Kothari

বর্তমানে অভিনয় থেকে নিজেকে সরিয়ে সংসার নিয়ে ব্যস্ত রয়েছেন নিশা। স্বামীর সঙ্গে দিল্লিতে থাকেন তিনি। স্বামীর সঙ্গে নাকি একটি সমাজসেবী সংস্থার প্রতিষ্ঠা করেছেন নিশা। সেই সংস্থার মাধ্যমে দুঃস্থ শিশুদের সাহায্য করে সমাজসেবামূলক কাজ করেন রামগোপাল বর্মার এককালের প্রিয় নায়িকা নিশা।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি