Aditi Hundia

‘ফ্যানগার্ল’ থেকে ক্রিকেটারের প্রেমিকা, বিশ্বকাপের পরেই বিয়ের গুঞ্জন! ঈশানের ‘হবু স্ত্রী’, কে এই মডেল?

শোনা যায়, ২০১৭ সালে মডেলিংজগতে কেরিয়ার গড়তে আসার সময় তরুণ ক্রিকেটার ঈশান কিশনের সঙ্গে পরিচয় হয় মডেলের। কম সময়ের মধ্যেই বন্ধুত্ব হয়ে যায় দু’জনের। বেশ কয়েক বছর ধরে নাকি সম্পর্কেও রয়েছেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৩
০১ ১৬
Ishan Kishan

সাত বছর আগে ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে বসে থাকা সুন্দরী তন্বীর ছবি সর্বত্র ছড়িয়ে পড়েছিল। রাতারাতি ‘ফ্যানগার্ল’-এর তকমা পেয়ে গিয়েছিলেন তিনি। সেই তরুণীর সঙ্গেই আড়ালে-আবডালে মন দেওয়া-নেওয়া সেরে ফেলেছিলেন প্রতিভাবান বাঁহাতি উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিশন। সম্প্রতি নাতির সঙ্গে মডেল তরুণীর সম্পর্কে মান্যতা দিলেন ঈশানের দাদু।

০২ ১৬
Ishan Kishan with his girlfriend Aditi Hundia

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্রিকেটারের দাদু অনুরাগ পাণ্ডে বলেছেন, ‘‘ঈশানের প্রেমিকা অদিতি পেশায় মডেল। আমাদের বাড়ির ছেলে সুখে-শান্তিতে থাকলেই আমরা ভাল থাকব। ওঁর পছন্দ নিয়ে কোনও আপত্তি নেই আমাদের।’’ তার পর থেকেই ক্রিকেটারের প্রেমিকাকে নিয়ে কৌতূহল জেগেছে ক্রিকেট অনুরাগীদের মনে।

০৩ ১৬
Aditi Hundia

ঈশানের মডেল প্রেমিকার নাম অদিতি হুন্ডিয়া। ১৯৯৭ সালের জানুয়ারিতে রাজস্থানের জয়পুরে জন্ম অদিতির। বাবা-মা এবং ভাইয়ের সঙ্গে সেখানেই থাকতেন তিনি। অদিতির বাবা ব্যবসার সঙ্গে যুক্ত এবং অদিতির ভাই পেশায় পাইলট।

Advertisement
০৪ ১৬
Aditi Hundia

জয়পুরে স্কুলের পড়াশোনা শেষ করে সেখানকার একটি কলেজে ভর্তি হন অদিতি। বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে স্নাতক হন তিনি। কলেজে পড়াকালীন মডেলিং শুরু করেন তরুণী।

০৫ ১৬
Aditi Hundia

অদিতি যে মডেল হওয়ার স্বপ্ন বুনছেন তা জেনে প্রথমে আপত্তি জানিয়েছিল তাঁর পরিবার। কিন্তু অদিতিও হাল ছাড়ার পাত্রী ছিলেন না। বহু কষ্টে পরিবারের সদস্যদের রাজি করিয়েছিলেন তিনি।

Advertisement
০৬ ১৬
Aditi Hundia

মাত্র ১৯ বছর বয়সে সৌন্দর্য প্রতিযোগিতায় যোগ দেন অদিতি। ২০১৬ সালে রাজস্থানের সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। ধীরে ধীরে জাতীয় স্তর থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় যোগ দিতে শুরু করেন। ২০১৮ সালে ভারতের প্রতিনিধি হয়ে পোল্যান্ডের একটি সৌন্দর্য প্রতিযোগিতায়ও যোগ দিয়েছিলেন অদিতি।

০৭ ১৬
Aditi Hundia

মুম্বইয়ের নামকরা পোশাকশিল্পীর ফ্যাশন সরণিতে হেঁটেছেন অদিতি। ২০১৯ সালে বলিউডের জনপ্রিয় গায়ক আরমান মালিকের একটি মিউজ়িক ভিডিয়োয় অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

Advertisement
০৮ ১৬
Aditi Hundia

শোনা যায়, ২০১৭ সালে মডেলিংজগতে কেরিয়ার গড়তে আসার সময় তরুণ ক্রিকেটার ঈশানের সঙ্গে পরিচয় হয় অদিতির। কম সময়ের মধ্যেই বন্ধুত্ব হয়ে যায় দু’জনের। বেশ কয়েক বছর ধরে নাকি সম্পর্কেও রয়েছেন তাঁরা।

০৯ ১৬
Aditi Hundia

২০১৯ সালে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে যখন মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের ফাইনাল চলছিল, তখন মুম্বইয়ের সমর্থনে গলা ফাটাতে দেখা গিয়েছিল অদিতিকে। ছবিশিকারিদের নজর পড়তেই রাতারাতি তাঁকে নিয়ে মাতামাতি শুরু হয়ে গিয়েছিল। মুম্বই ইন্ডিয়ান্সের ‘ফ্যানগার্ল’-এর তকমা পেয়ে গিয়েছিলেন তিনি।

১০ ১৬
Aditi Hundia

অদিতি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি বরাবর ক্রিকেটের অনুরাগী। খেলা দেখতে ভালবাসলেও তিনি কোনও নির্দিষ্ট দলের সমর্থক হিসাবে প্রচারে থাকতে চান না। তিনি নিজের পেশার জন্য পরিচিতি পেতেই বেশি পছন্দ করেন।

১১ ১৬
Aditi Hundia

অদিতি আরও জানিয়েছিলেন যে, তিনি তাঁর এক কাছের বন্ধুকে সমর্থন জানানোর জন্য মুম্বইয়ের দলকে গ্যালারিতে বসে উৎসাহ দিচ্ছিলেন। কাছের বন্ধুটি যে ঈশান তা অবশ্য স্পষ্ট করে জানাননি মডেল।

১২ ১৬
Aditi Hundia

ক্রিকেটারের দাদু প্রকাশ্যে ঈশানের প্রেমিকা সম্পর্কে মন্তব্য করায় আবার নতুন করে ঈশান এবং অদিতির সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়েছে। দুই পরিবারই তাঁদের সম্পর্কে সম্মতি জানিয়েছেন। বিয়ের দিনক্ষণ নিয়ে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না করা হলেও একাংশের দাবি, বিশ্বকাপের পর ঈশান এবং অদিতির চার হাত এক হতে পারে।

১৩ ১৬
Aditi Hundia

সমাজমাধ্যমে নিজস্ব অনুরাগীমহল তৈরি করে ফেলেছেন অদিতি। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় ক্রিকেটারের প্রেমিকার অনুগামীর সংখ্যা আড়াই লক্ষের গণ্ডি পার করে ফেলেছে।

১৪ ১৬
Ishan Kishan

২০১৬ সালে গুজরাত লায়ন্সের মাধ্যমে আইপিএল যাত্রা শুরু হয় ঈশানের। তার পর তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দীর্ঘ সময় খেলেন। ২০২৬ সালের আইপিএল নিলামে সানরাইজ়ার্স হায়দ্রাবাদ তাঁকে ১১.২৫ কোটি টাকায় দলে নিয়েছে। তিনি ২০১৬ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন এবং তাঁর নেতৃত্বে ভারত রানার-আপ হয়েছিল।

১৫ ১৬
Ishan Kishan

ঘরোয়া ক্রিকেটে ঝাড়খণ্ডের হয়ে খেলেন ঈশান। রঞ্জি ট্রফিতে ঝাড়খণ্ডের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ২৭৩ রান করার রেকর্ড রয়েছে তাঁর দখলে। ২০২১ সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে তাঁর আন্তর্জাতিক অভিষেক হয়। বর্তমানে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি দুর্দান্ত ফর্মে খেলছেন।

১৬ ১৬
Ishan Kishan

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে মাত্র ৪০ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ঈশান। তাঁর চওড়া ব্যাটে ভর করে ম্যাচ জেতে ভারত।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি