Bengali New Year 1433 Horoscope

বাংলা নববর্ষে চতুর্দিক থেকে সুখবর পেতে পারেন চার রাশির জাতক-জাতিকারা! আপনার কি ভাগ্যের শিকে ছিঁড়বে?

নতুন বছর শুরু হলেই সেটি কেমন যাবে তা নিয়ে আমাদের মনে নানা চিন্তা ঘুরতে থাকে। মানুষের কৌতূহলী মন আগে থাকতেই জানতে চায় নতুন বছরে তাঁর সঙ্গে কী কী হতে চলেছে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ০৯:৩৮
০১ ১৩
astro

নতুন বছর মানেই নতুন প্রত্যাশা। বাংলা হোক বা ইংরেজি, মনের কোণে নানা আশার জাল বুনতে সে সব দেখার প্রয়োজন পড়ে না। প্রত্যেক বাঙালি হিন্দুর কাছে বাংলা বছর শুরুর আলাদা গুরুত্ব রয়েছে।

০২ ১৩
astro

পয়লা বৈশাখের দিনটি বাঙালি হিন্দুদের কাছে কেবল একটি বছরের প্রথম দিন নয়। পয়লা বৈশাখ মানে নানা জিনিসের শুভারম্ভ। অনেকে এই দিন ব্যবসা শুরু করেন, কেউ আবার গৃহপ্রবেশ করেন, অনেকে ইষ্টদেবতার পুজো দেন। বাংলায় পয়লা বৈশাখ হালখাতার জন্যও বিখ্যাত।

০৩ ১৩
astro

১৫ এপ্রিল ২০২৬ থেকে শুরু হচ্ছে নতুন বাংলা সন ১৪৩৩। নতুন জামাকাপড় পরে, বন্ধুবান্ধব, পরিবারের সকলের সঙ্গে মজা করে আমরা এই দিনটি কাটিয়ে থাকি। তবে মজার মাঝেও যে চিন্তা মনের কোণে উঁকি মারে, তা হল বছরটা কেমন যাবে।

Advertisement
০৪ ১৩
astro

নতুন বছর শুরু হলেই সেটি কেমন যাবে তা নিয়ে আমাদের মনে নানা চিন্তা ঘুরতে থাকে। মানুষের কৌতূহলী মন আগে থাকতেই জানতে চায় নতুন বছরে তাঁর সঙ্গে কী কী হতে চলেছে। ভাল না খারাপ, আগত দিনগুলিতে কী অপেক্ষা করে রয়েছে।

০৫ ১৩
astro

জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে, বাংলা সন ১৪৩৩ খুব ভাল কাটতে চলেছে চার রাশির জাতক-জাতিকাদের। এঁরা নানা দিক থেকে সুফল পেতে পারেন বলে মনে করা হচ্ছে। তালিকায় কারা রয়েছে, জেনে নিন।

Advertisement
০৬ ১৩
gemini

মিথুন: বাংলা নতুন বছর ১৪৩৩ মিথুন জাতক-জাতিকাদের খুব ভাল কাটতে চলেছে। যে কাজ করবেন বলে ভাববেন, তাতেই সফলতা প্রাপ্তি ঘটবে। আপনাদের পরিশ্রম বিফলে যাবে না। কর্মক্ষেত্রে উল্লেখযোগ্যতা বৃদ্ধি পাবে। আপনার কাজ সকলের নজর কাড়বে। নতুন আয়ের উৎসের সন্ধান পাওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে।

০৭ ১৩
partner

মিথুন জাতক-জাতিকাদের সম্পর্কক্ষেত্রও উন্নতির পথে বাঁক নেবে। সঙ্গীর সঙ্গে সমস্ত ঝামেলা মিটিয়ে উঠতে সফল হবেন। জীবনে বইবে প্রেমের সুপবন। যে সকল মিথুন জাতক-জাতিকা এত দিন একাকী জীবন কাটাচ্ছিলেন, তাঁদের মনের দরজায় ভালাবাসা কড়া নাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বাড়ির লোকজন বিয়ে নিয়েও কথা বলতে পারেন।

Advertisement
০৮ ১৩
libra

তুলা: তুলা রাশির জাতক-জাতিকাদেরও নতুন বাংলা বছর ভাল কাটবে। আপনাদের জন্য পদে পদে উন্নতি অপেক্ষা করছে। যেমন পরিশ্রম করবেন, তেমনই ফল পাবেন। আর্থিক ক্ষেত্রেও দারুণ উন্নতি ঘটবে। এই বছর আপনারা মনের গহীনে লুকিয়ে থাকা ইচ্ছা পূরণের সুযোগ পেতে পারেন।

০৯ ১৩
family

তুলা জাতক-জাতিকাদের সম্পর্কক্ষেত্রে কোনও চিন্তা দেখা যাচ্ছে না। হালকা কথা কাটাকাটি হলেও, সঙ্গীর সঙ্গে বিশেষ কোনও ঝামেলা হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে না। সাংসারিক ক্ষেত্রে শান্তি বজায় থাকবে। পেশাজীবন এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতেও কোনও সমস্যা হবে না।

১০ ১৩
sagittarius

ধনু: ১৪৩৩ ধনু জাতক-জাতিকাদের স্বপ্নের বছর হতে চলেছে। নানা জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। অর্থ সংক্রান্ত কোনও চিন্তা আপনাদের কাছে ঘেঁষতে পারবে না। সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। পেশাজীবনেও উন্নতি করতে পারবেন। মনের মতো চাকরির সন্ধান পাওয়ার প্রবল যোগ রয়েছে।

১১ ১৩
travel

সঙ্গীর সঙ্গে দূরভ্রমণে যাওয়ার সুযোগ পাবেন ধনু জাতক-জাতিকারা, যা আপনাদের সম্পর্কের বন্ধন দৃঢ় করতে কার্যকরী হবে। যাঁরা বহু দিন ধরে শেয়ারে বিনিয়োগ করার কথা ভাবছেন, তাঁরা নতুন বাংলা বছরে শেয়ারে খাতা খুলতে পারেন। দারুণ মুনাফা পাবেন বলে মনে করা হচ্ছে।

১২ ১৩
capricorn

মকর: ১৪৩৩ মকর জাতক-জাতিকাদের নানা দিক থেকে উন্নতির সুযোগ এনে দেবে। ১৪৩২-এ যে সকল আশা পূরণ করতে পারেননি, ১৪৩৩-এ সেগুলি করতে পারবেন। কর্মক্ষেত্রে বাকিদের পিছনে ফেলে অনেকটা এগিয়ে যাবেন। এত দিন ধরে করে চলা পরিশ্রমের ফল মকর জাতক-জাতিকারা নববর্ষে পেয়ে যাবেন।

১৩ ১৩
money

মকর জাতক-জাতিকারা আর্থিক দিক থেকেও অনেকটা শক্তিশালী হবেন। পুরনো চাকরি ছেড়ে নতুন চাকরিতে যোগ দেওয়ার সুযোগ আসবে, যার ফলে আর্থিক ক্ষেত্রও মজবুত হবে। অশান্তি থেকে নিস্তার মিলবে। মা-বাবার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। সঙ্গীর সঙ্গে যে কোনও কথা খোলা মনে ভাগ করে নিতে পারবেন। এর ফলে প্রেমের ক্ষেত্রেও সুখ থাকবে।

সব ছবি: সংগৃহীত এবং এআই সহায়তায় প্রণীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি