Tukaram Mundhe

২১ বছরে ২৪ বার বদলি! আপস না করার ‘ফল’ পেয়েছেন বার বার, আবার খবরে কৃষক পরিবারের সন্তান, সেই ‘সিংহম’ আইএএস

মঙ্গলবার বর্ষীয়ান আইএএস অফিসার তুকারাম-সহ বাকিদের বদলি করা হয়। প্রতিবন্ধী কল্যাণ বিভাগের সচিব থেকে তুকারামকে রাজ্য সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা, পুনর্বাসন, রাজস্ব এবং বন বিভাগের সচিব হিসাবে বদলি করা হয়েছে বলে খবর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১৪:৫৯
০১ ১৮
Meet IAS Officer of Maharashtra Who Got 24 Transfers in 21 Years of service

আবার বদলি করা হল মহারাষ্ট্রের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) অফিসার তুকারাম মুন্ঢে। ২১ বছরের চাকরিতে এটি আমলার ২৪তম বদলি।

০২ ১৮
Meet IAS Officer of Maharashtra Who Got 24 Transfers in 21 Years of service

তবে তুকারাম ছাড়াও মহারাষ্ট্রের আরও বেশ কয়েক জন আইএএস কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে অশ্বিনী ভিড়ে, বিকাশচন্দ্র রস্তোগি এবং লোকেশ চন্দ্রেরাও রয়েছেন।

০৩ ১৮
Meet IAS Officer of Maharashtra Who Got 24 Transfers in 21 Years of service

মঙ্গলবার বর্ষীয়ান আইএএস অফিসার তুকারাম-সহ বাকিদের বদলি করা হয়। প্রতিবন্ধী কল্যাণ বিভাগের সচিব থেকে তুকারামকে রাজ্য সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা, পুনর্বাসন, রাজস্ব এবং বন বিভাগের সচিব হিসাবে বদলি করা হয়েছে বলে খবর।

Advertisement
০৪ ১৮
Meet IAS Officer of Maharashtra Who Got 24 Transfers in 21 Years of service

এক জন সৎ আমলা হিসেবে ২০০৫ ব্যাচের আইএএস কর্তা তুকারামের নামডাক রয়েছে। কড়া মেজাজ এবং শৃঙ্খলাপরায়ণতার জন্য মহারাষ্ট্রের প্রশাসনিক মহলে ‘সিংহম’ নামেও পরিচিতি রয়েছে তাঁর।

০৫ ১৮
Meet IAS Officer of Maharashtra Who Got 24 Transfers in 21 Years of service

আইএএস তুকরাম মহারাষ্ট্রের বীড জেলার বাসিন্দা। ওবিসি বনজারী সম্প্রদায়ের অন্তর্গত তিনি। তাঁর বাবা ছিলেন কৃষক।

Advertisement
০৬ ১৮
Meet IAS Officer of Maharashtra Who Got 24 Transfers in 21 Years of service

তুকারাম প্রাথমিক শিক্ষা অর্জন করেছেন বীড জেলার স্থানীয় জেলা পরিষদ সরকারি বিদ্যালয় থেকে। দশম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পর তিনি ঔরঙ্গাবাদে তাঁর এক আত্মীয়ের বাড়িতে চলে যান।

০৭ ১৮
Meet IAS Officer of Maharashtra Who Got 24 Transfers in 21 Years of service

ঔরঙ্গাবাদ থেকেই কলেজের পড়াশোনা শেষ করেন তুকারাম। এর পর ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। ২০০৫ সালে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএএস অফিসার হন তিনি।

Advertisement
০৮ ১৮
Meet IAS Officer of Maharashtra Who Got 24 Transfers in 21 Years of service

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তুকারামের প্রথম পোস্টিং ছিল মহারাষ্ট্রর সোলাপুরের সাব-কালেক্টর হিসাবে। দুর্নীতির বিরুদ্ধে তাঁর কড়া পদক্ষেপের জন্য রাতারাতি পরিচিতি পান তিনি।

০৯ ১৮
Meet IAS Officer of Maharashtra Who Got 24 Transfers in 21 Years of service

বিভিন্ন অভিযানে অবৈধ কাজকর্মের উপর মোটা অঙ্কের জরিমানা চাপাতে শুরু করেন তুকারাম। মহারাষ্ট্রের অন্যতম সৎ আমলা হিসাবেও পরিচিতি পান।

১০ ১৮
Meet IAS Officer of Maharashtra Who Got 24 Transfers in 21 Years of service

তবে অনেকের দাবি, সততার ‘ফল’ও নাকি পেতে হয়েছে তুকারামকে। ২১ বছরে কর্মজীবনে ২৪ বার বদলি হতে হয়েছে তাঁকে। তুকারামের কর্মজীবন নিয়ে লেখালেখিও হয়েছে বিস্তর।

১১ ১৮
Meet IAS Officer of Maharashtra Who Got 24 Transfers in 21 Years of service

প্রশাসনিক নিয়ম অনুযায়ী, একজন আমলার সাধারণত একটি পদে ন্যূনতম তিন বছর চাকরি করার কথা। তবে বিভিন্ন দফতরে তুকারামের চাকরির গড় মেয়াদ মেরেকেটে এক বছর। তার পরেই বদলি করে দেওয়া হয় তাঁকে।

১২ ১৮
Meet IAS Officer of Maharashtra Who Got 24 Transfers in 21 Years of service

ওয়াকিবহাল মহলের অনেকের মতে, ২১ বছরের কর্মজীবনে তুকারাম তাঁর প্রতিটি পদে স্বচ্ছতা এবং শৃঙ্খলাকে ধারাবাহিক ভাবে অগ্রাধিকার দিয়েছেন। মানবদরদী হিসাবেও সুনাম রয়েছে তাঁর।

১৩ ১৮
Meet IAS Officer of Maharashtra Who Got 24 Transfers in 21 Years of service

রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করে কোনও দ্বিধা ছাড়াই কঠোর পদক্ষেপ করার জন্যও পরিচিত তুকারাম। অনেকে দাবি করেন, আপস না করার জন্যই নাকি বার বার বদলি হতে হয়েছে তাঁকে।

১৪ ১৮
Meet IAS Officer of Maharashtra Who Got 24 Transfers in 21 Years of service

২১ বছরের কর্মজীবনে মুম্বই, দেগলূর, নাগপুর, ওয়াশীম, কল্যাণ-সহ মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন তুকারাম। কাজ করেছেন একাধিক দফতরে।

১৫ ১৮
Meet IAS Officer of Maharashtra Who Got 24 Transfers in 21 Years of service

মহারাষ্ট্রের পুণের মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেডের কমিশনার হিসাবেও দায়িত্ব পালন করেছেন আইএএস তুকারাম। নবী মুম্বইয়ের কমিশনার হিসাবেও দায়িত্ব পালন করেছেন। তুকারামের ২৪তম বদলি তাঁকে আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

১৬ ১৮
Meet IAS Officer of Maharashtra Who Got 24 Transfers in 21 Years of service

২০২৫ সালের অগস্টে প্রতিবন্ধী কল্যাণ বিভাগের সচিব নিযুক্ত হয়েছিলেন তুকারাম। প্রতিবন্ধী কল্যাণ বিভাগের সচিব হিসাবে তাঁর কার্যকালে অসংখ্য অমীমাংসিত মামলার সমাধান করেন তিনি। দীর্ঘ দিনের অনিয়মও প্রকাশ্যে আনেন বলে জানা গিয়েছে।

১৭ ১৮
Meet IAS Officer of Maharashtra Who Got 24 Transfers in 21 Years of service

তবে এক বছর দায়িত্ব পালন করতে না করতেই ফের বদলি। রাজ্য সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা, পুনর্বাসন, রাজস্ব এবং বন বিভাগের সচিব হিসাবে বদলি করা হল তুকারামকে।

১৮ ১৮
Meet IAS Officer of Maharashtra Who Got 24 Transfers in 21 Years of service

দায়িত্ববান এবং নিয়মকানুন নিয়ে কঠোর কর্মকর্তা হিসাবে পরিচিত তুকারাম। প্রশাসনিক কর্মজীবনে বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ পুরস্কারও পেয়েছেন তিনি।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি