Raaz actress Malini Sharma

বাঙালি নায়ককে বিয়ে, প্রথম ছবিতে সাফল্যের পর বিচ্ছেদ! বাঙালি নায়িকাকে সুযোগ দিয়ে ‘হারিয়ে যান’ বলি অভিনেত্রী

‘রাজ়’ ছবিতে অশরীরীর চরিত্রে অভিনয় করে বহুল প্রশংসা পেয়েছিলেন মালিনী শর্মা। বলিউডের সেরা নবাগতা অভিনেত্রী হিসাবে পুরস্কারও পেয়েছিলেন তিনি। কিন্তু বিপুল জনপ্রিয়তায় জল ঢেলে দিয়েছিলেন নায়িকা নিজেই। বাদ সেধেছিল তাঁর ব্যক্তিগত জীবন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ০৯:৪৮
০১ ১৭
Raaz actress Malini Sharma

অভিনয়জগতে কেরিয়ার গড়ার আগেই বাঙালি নায়ককে বিয়ে করেছিলেন। স্বামী-স্ত্রী দু’জনে একই সঙ্গে বড়পর্দায় কাজ শুরু করেন। দু’জনের কেরিয়ারের প্রথম ছবিই সফল হয়। কিন্তু তাঁদের সংসারই টিকল না। নায়ক এখনও অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও ১৮ বছর ধরে বলিউড থেকে সম্পূর্ণ ‘উধাও’ হয়ে গিয়েছিলেন এককালের রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠা নবাগতা অভিনেত্রী মালিনী শর্মা।

০২ ১৭
Raaz actress Malini Sharma

১৯৭৪ সালে জানুয়ারিতে দিল্লিতে জন্ম মালিনীর। চলচ্চিত্রজগতে আসার আগে তিনি মডেল হিসাবে পরিচিতি গড়েছিলেন। মডেল হিসাবে সফলও ছিলেন তিনি। মিকা সিংহ এবং লাকি আলির মতো সঙ্গীতশিল্পীর মিউজ়িক ভিডিয়োয় অভিনয় করেছিলেন মালিনী।

০৩ ১৭
Raaz movie poster

মডেলিংয়ের জগতে সফল মুখ ছিলেন মালিনী। সেই সূত্রে বলিউডের প্রথম সারির ছবিনির্মাতা বিক্রম ভট্টের নজরে পড়েছিলেন তিনি। ২০০২ সালে বিক্রমের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘রাজ়’। হরর ঘরানার এই ছবিতে অভিনয় করেছিলেন বিপাশা বসু, ডিনো মোরিয়া এবং মালিনী। তিন জনেই সেই সময় ছিলেন বলিপাড়ার নতুন মুখ।

Advertisement
০৪ ১৭
Raaz movie poster

৫ কোটি টাকা বাজেটে তৈরি হওয়া ‘রাজ়’ ছবিটি মুক্তির পর বিশ্বব্যাপী বক্সঅফিসে ৩৭ থেকে ৩৮ কোটি টাকা আয় করে। ২০০২ সালের সঞ্জয় লীলা ভন্সালীর পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘দেবদাস’। ব্যবসার ক্ষেত্রে ‘দেবদাস’-এর পর ‘রাজ়’ ছিল ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবি।

০৫ ১৭
Raaz actress Malini Sharma

‘রাজ়’ ছবিতে অশরীরীর চরিত্রে অভিনয় করে বহুল প্রশংসা পেয়েছিলেন মালিনী। বলিউডের সেরা নবাগতা অভিনেত্রী হিসাবে পুরস্কারও পেয়েছিলেন তিনি। কিন্তু বিপুল জনপ্রিয়তায় জল ঢেলে দিয়েছিলেন নায়িকা নিজেই। বাদ সেধেছিল তাঁর ব্যক্তিগত জীবন।

Advertisement
০৬ ১৭
Priyanshu Chatterjee

বলিপাড়া সূত্রে খবর, ১৯৯৭ সালে বাঙালি অভিনেতা প্রিয়াংশু চট্টোপাধ্যায়কে বিয়ে করেছিলেন মালিনী। ২০০১ সালে ‘তুম বিন’ ছবির মাধ্যমে ব়ড়পর্দায় পা রেখেছিলেন প্রিয়াংশু। কেরিয়ারের প্রথম ছবিতেই সাফল্য পেয়ে গিয়েছিলেন তিনি। তার পর সাফল্যের স্বাদ পেয়েছিলেন প্রিয়াংশুর স্ত্রী মালিনীও।

০৭ ১৭
Priyanshu Chatterjee

কানাঘুষো শোনা যায়, ‘রাজ়’ ছবির শুটিং চলাকালীন প্রিয়াংশু এবং মালিনীর সংসারে মনোমালিন্য শুরু হয়। ২০০১ সালেই বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাঁদের। অন্য দিকে, মালিনী সাফল্য পেলেও বলিপাড়ায় আর ফিরতে চাননি তিনি।

Advertisement
০৮ ১৭
Gunaah movie poster

২০০২ সালে মুকেশ ভট্টের প্রযোজনায় ‘গুনাহ্’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সেই ছবিতে ‌মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন ‘রাজ়’ ছবির নায়ক-নায়িকা জুটি— বিপাশা এবং ডিনো। অথচ ছবিনির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন না বিপাশা।

০৯ ১৭
Gunnah movie poster

বলিপাড়ায় জনশ্রুতি, ‘গুনাহ্’ ছবিতে ডিনোর বিপরীতে মালিনীকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন ছবিনির্মাতারা। সেই প্রস্তাবে রাজিও হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু শুটিং শুরুর ঠিক আগের মুহূর্তে সিদ্ধান্ত বদলে ফেলেছিলেন তিনি।

১০ ১৭
Bipasha Basu Grover

বলিউড সূত্রে খবর, ‘গুনাহ্’ ছবির শুটিং শুরুর দু’দিন আগে মালিনী জানিয়েছিলেন যে, তিনি সেই ছবিতে অভিনয় করবেন না। মালিনী শেষ মুহূর্তে ছবির প্রস্তাব ফিরিয়ে দিলে ডিনোর বিপরীতে বিপাশাকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন ছবিনির্মাতারা। বাঙালি নায়িকাও সঙ্গে সঙ্গে অভিনয় করতে রাজি হয়ে গিয়েছিলেন।

১১ ১৭
Raaz actress Malini Sharma

‘গুনাহ্’ ছবির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর আর বড়পর্দায় দেখা যায়নি মালিনীকে। অন্দরমহলে কান পাতলে শোনা যায়, বিবাহবিচ্ছেদের পর তিনি মানসিক ভাবে এমন ভেঙে পড়েছিলেন যে, অভিনয় থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন।

১২ ১৭
Just Married movie poster

অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে নিলেও ক্যামেরার আড়ালে কাজ করেছিলেন মালিনী। ২০০৭ সালে ‘জাস্ট ম্যারেড’ ছবিতে শিল্প নির্দেশনার কাজ করেছিলেন তিনি।

১৩ ১৭
Thoda Pyaar Thoda Magic movie poster

এক বছর পর ২০০৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘থোড়া প্যার থোড়া ম্যাজিক’। সইফ আলি খান এবং রানি মুখোপাধ্যায় অভিনীত এই ছবিতেও শিল্প নির্দেশকের দায়িত্ব পালন করেছিলেন মালিনী। তার পর আর বলিউডের সঙ্গে কোনও যোগাযোগ রাখেননি তিনি।

১৪ ১৭
Raaz actress Malini Sharma

কানাঘুষো শোনা যায়, বিবাহবিচ্ছেদের পর নিজেকে ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে নিতে চেয়েছিলেন মালিনী। কিন্তু ঠিক কী কারণে বাঙালি নায়কের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছিল তা নিয়ে কেউ প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

১৫ ১৭
Raaz actress Malini Sharma

২০০৮ সালের পর বলিউড থেকে ‘হারিয়ে যান’ মালিনী। বলিপাড়ার একাংশের দাবি, বিবাহবিচ্ছেদের যন্ত্রণা সামলাতে এবং শান্তির জন্য নিজেকে অন্তরালে রাখতে চান মালিনী।

১৬ ১৭
Priyanshu Chatterjee

বিবাহবিচ্ছেদের পর মালিনী লোকচক্ষুর আড়ালে চলে গেলেও প্রিয়াংশু অভিনয়জগতের সঙ্গে এখনও যুক্ত। বিবাহবিচ্ছেদ নিয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও এক পুরনো সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, অভিনেতাদের অনিয়মিত জীবন এবং শুটিংয়ের ব্যস্ততার কারণে অনেক সময় ব্যক্তিগত সম্পর্ক টেকানো কঠিন হয়ে পড়ে।

১৭ ১৭
Priyanshu Chatterjee

বর্তমানে মুম্বইয়ে থাকেন প্রিয়াংশু। মালিনীর সঙ্গে বিচ্ছেদের পর আর বিয়ে করেননি তিনি। এমনকি, কোনও সম্পর্কেও জড়াননি প্রিয়াংশু। কেরিয়ার নিয়েই নিজেকে ব্যস্ত রেখেছেন বাঙালি অভিনেতা।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি