Khaby Lame

ব্যক্তিত্ব ‘বিক্রি’ করে ন’হাজার কোটি আয়, সম্পত্তি বেড়ে ৬০ হাজার কোটি! শেয়ার বাজারের কারসাজিতে ধনকুবের হলেন খাবি?

১১ জানুয়ারি রিচ স্পার্কল নিশ্চিত করেছিল যে, টিকটক তারকার তৈরি সংস্থাটি অধিগ্রহণের জন্য ৯৭.৫ কোটি ডলারের চুক্তি সম্পন্ন করেছে তারা। এই লেনদেনের কথা প্রথম ৯ জানুয়ারি ‘ইউএস সিকিউরিটিজ় অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)’-কে জানানো হয়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০১
০১ ২৪
Tiktok star Khaby Lame’s net worth rose by 60,510 crore rupees after deal with Hong Kong-based company

মুখে কোনও কথা বলেন না। কেবলমাত্র অঙ্গভঙ্গি করেই বাজিমাত। এ বার নিজের সংস্থা ‘স্টেপ ডিস্টিঙ্কটিভ লিমিটেড’-এর শেয়ার বিক্রি করে খবরে সমাজমাধ্যম প্ল্যাটফর্ম টিকটকের তারকা খাবি লাম। সংস্থার শেয়ার নেটপ্রভাবী বিক্রি করেছেন ৯৭.৫ কোটি ডলারে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯০০০ কোটি টাকা।

০২ ২৪
Tiktok star Khaby Lame’s net worth rose by 60,510 crore rupees after deal with Hong Kong-based company

আমেরিকার শেয়ার বাজার ন্যাসড্যাকে তালিকাভুক্ত হংকংভিত্তিক আর্থিক সংস্থা ‘রিচ স্পার্কল হোল্ডিংস’ খাবির স‌ংস্থার শেয়ার কিনেছে। চুক্তি অনুযায়ী হংকঙের সংস্থাটি ৩৬ মাসের জন্য নেটপ্রভাবীর ব্র্যান্ডের একচেটিয়া অধিকার পাবে। এই সময়ের মধ্যে সংস্থাটি টিকটকে তাঁর ১৬ কোটির ‘ফ্যানবেস’কে পুঁজি করার পরিকল্পনা করেছে, যার মধ্যে রয়েছে তাঁর টিকটক শপে ঢুঁ মারার অধিকার, লাইভ স্ট্রিম এবং ছোট ছোট বাণিজ্যিক ভিডিয়ো এবং ব্র্যান্ডের প্রচার-সহ আরও অনেক কিছু।

০৩ ২৪
Tiktok star Khaby Lame’s net worth rose by 60,510 crore rupees after deal with Hong Kong-based company

টিকটকের সবচেয়ে বড় তারকা খাবি। টিকটকে তাঁর অনুগামীর সংখ্যা সর্বাধিক। ভাষা এবং সাংস্কৃতিক বাধা অতিক্রম করে নির্বাক ভিডিয়ো তৈরির জন্য জনপ্রিয় খাবি এ বার ‘সোনার মুকুট’ পেয়েছেন।

Advertisement
০৪ ২৪
Tiktok star Khaby Lame’s net worth rose by 60,510 crore rupees after deal with Hong Kong-based company

গত ১১ জানুয়ারি রিচ স্পার্কল নিশ্চিত করেছিল যে টিকটক তারকার তৈরি সংস্থা অধিগ্রহণের জন্য ৯৭.৫ কোটি ডলারের চুক্তি সম্পন্ন করেছে তারা। এই লেনদেনের কথা প্রথম ৯ জানুয়ারি ‘ইউএস সিকিউরিটিজ় অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)’-কে জানানো হয়েছিল।

০৫ ২৪
Tiktok star Khaby Lame’s net worth rose by 60,510 crore rupees after deal with Hong Kong-based company

চুক্তিতে খাবি লেমের মুখ, কণ্ঠস্বর এবং আদবকায়দা ব্যবহার করে তার একটি এআই সংস্করণ তৈরি করারও নাকি উল্লেখ রয়েছে। আর তাতে রাজি হয়েছেন নেটপ্রভাবীও। এই ডিজিটাল সংস্করণটি বিভিন্ন ভাষায় ‘কন্টেন্ট’ তৈরি করবে। এমনকি বিভিন্ন ‘টাইম জ়োন’-এও কাজ করবে, যাতে একই সঙ্গে অনেক বেশি মানুষের কাছে কন্টেন্ট পৌঁছোনো যায়।

Advertisement
০৬ ২৪
Tiktok star Khaby Lame’s net worth rose by 60,510 crore rupees after deal with Hong Kong-based company

ওয়াকিবহাল মহলের অনেকের দাবি, চুক্তিটি করতে গিয়ে শুধু সংস্থা নয়, আদতে নিজের ব্যক্তিত্বও বিক্রি করেছেন খাবি। আর সেই কারণেই নেটপ্রভাবীর এআই সংস্করণ তাঁর আদলেই বানানোর চুক্তি হয়েছে। বাস্তবজীবনে তিনি যেমন ভাবে ভিডিয়ো তৈরি করেন, তাঁর এআই সংস্করণকেও একই ভঙ্গিমায় দেখা যাবে সমাজমাধ্যমে।

০৭ ২৪
Tiktok star Khaby Lame’s net worth rose by 60,510 crore rupees after deal with Hong Kong-based company

এর ফলে নেটপ্রভাবী অনেক লাভবান হয়েছেন বলেও মনে করা হচ্ছে। কারণ, এখন তিনি আরও অনেক বেশি করে নেটাগরিকদের কাছে পৌঁছে যাবেন, যা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও তাঁকে উপকৃত করবে।

Advertisement
০৮ ২৪
Tiktok star Khaby Lame’s net worth rose by 60,510 crore rupees after deal with Hong Kong-based company

এসইসি-র নথি অনুযায়ী, বিক্রির আগে ‘স্টেপ ডিস্টিঙ্কটিভ লিমিটেড’-এ ৪৯% মালিকানা ছিল খাবির। কিন্তু এখন তিনি রিচ স্পার্কলের একজন নিয়ন্ত্রক অংশীদার হয়ে উঠেছেন বলে জানা গিয়েছে।

০৯ ২৪
Tiktok star Khaby Lame’s net worth rose by 60,510 crore rupees after deal with Hong Kong-based company

রিচ স্পার্কল এক বিবৃতিতে বলেছে, ‘‘এটি কেবল ইক্যুইটি অধিগ্রহণ নয়, বরং বিশ্বব্যাপী কন্টেন্ট ই-কমার্স মডেলে একটি বিপ্লব। আমরা খাবি লেমের বিশ্বব্যাপী প্রভাব কাজে লাগিয়ে শিল্প করব। তাঁর প্রভাবকে ই-কমার্স অপারেশনাল ক্ষমতার সঙ্গে পুরোপুরি একত্রিত করব।’’

১০ ২৪
Tiktok star Khaby Lame’s net worth rose by 60,510 crore rupees after deal with Hong Kong-based company

বিশ্ব জুড়ে জনপ্রিয়তা রয়েছে খাবির। অনুরাগীর সংখ্যা প্রায় ৩৬ কোটি। রিচ স্পার্কলের মতে, খাবি এক জন বিরল বিষয়স্রষ্টা (কন্টেন্ট ক্রিয়েটর)। কারণ তাঁর ভিডিয়ো দেখার জন্য কোনও নির্দিষ্ট ভাষা বোঝার প্রয়োজন হয় না। তিনি কেবল মুকাভিনয় এবং অঙ্গভঙ্গি করেই এত খ্যাতি অর্জন করেছেন। ফলে সব দেশ এবং ভাষাভাষীর মানুষের কাছে অনায়াসেই পৌঁছোনো যাবে খাবির কন্টেন্ট।

১১ ২৪
Tiktok star Khaby Lame’s net worth rose by 60,510 crore rupees after deal with Hong Kong-based company

খাবির সংস্থার সঙ্গে চুক্তির খবর প্রকাশ্যে আসতেই রিট স্পার্কেলের শেয়ারের দাম ৬৫০ শতাংশেরও বেশি বৃদ্ধি পায়। ১৫ জানুয়ারি তা ১৮০.৬৪ ডলারে পৌঁছোয়। ফোর্বসের মতে, কাগজে-কলমে শেয়ারের দাম বৃদ্ধির কারণে খাবির মোট সম্পত্তির পরিমাণ বর্তমানে ৬৬০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ৬০,৫১০ কোটি)। হিসাবটি শেয়ারের উপর নেটপ্রভাবীর পরোক্ষ অংশীদারির উপর ভিত্তি করে করা হয়েছিল। তবে দাম সর্বোচ্চে পৌঁছোনোর সময় তিনি কোনও শেয়ার বিক্রি করেছিলেন কি না তা স্পষ্ট নয়।

১২ ২৪
Tiktok star Khaby Lame’s net worth rose by 60,510 crore rupees after deal with Hong Kong-based company

যদিও এর পরই রিচ স্পার্কলের শেয়ারের দাম ৭৭ শতাংশ কমে যায়। ৩১ জানুয়ারি পর্যন্ত শেয়ারটির দাম ৮৩ ডলার ছিল। তবু তা প্রাক্‌-চুক্তিকালীন শেয়ার মূল্যের চেয়ে প্রায় ২৪ ডলার বেশি ছিল।

১৩ ২৪
Tiktok star Khaby Lame’s net worth rose by 60,510 crore rupees after deal with Hong Kong-based company

২০২৫ সালের জুলাইয়ে, অর্থাৎ মাত্র মাস ছয়েক আগে রিচ স্পার্কল মার্কিন শেয়ার বাজার ন্যাসড্যাকে তালিকাভুক্ত হয়েছিল। শেয়ারপিছু ৪ ডলার দামে প্রায় ১২.৫ লক্ষ শেয়ার বিক্রি করে অর্থ সংগ্রহ করে সংস্থাটি। ২০২৪ সালে সংস্থাটির আয় ছিল ৬০ লক্ষ ডলারেরও কম।

১৪ ২৪
Tiktok star Khaby Lame’s net worth rose by 60,510 crore rupees after deal with Hong Kong-based company

ফলে সংস্থাটির হঠাৎ দিক পরিবর্তন, তীব্র উত্থান এবং হঠাৎ করে শেয়ারের দামে পতন বিশেষজ্ঞমহলে আলোচনার জন্ম দিয়েছে। পুরো বিষয়টিকে ভয়ঙ্কর সঙ্কেত হিসাবেও তুলে ধরছেন বিশেষজ্ঞেরা।

১৫ ২৪
Tiktok star Khaby Lame’s net worth rose by 60,510 crore rupees after deal with Hong Kong-based company

এক বিশেষজ্ঞের মতে, চুক্তিটি ‘চিনা শেয়ার প্রচার’ বলে মনে হচ্ছে। অনেকে আবার মনে করছেন, এটি একটি কারসাজি এবং এই উপায়েই স্বল্পপরিচিত সংস্থাগুলি কৃত্রিম ভাবে তাদের শেয়ারের দাম বাড়ায়। সাধারণত চিনের সঙ্গে এই ধরনের সংস্থাগুলির সম্পর্ক থাকে। অনেকে আবার রিচ স্পার্কেলের সঙ্গে খাবির সংস্থার চুক্তিকে ‘সন্দেহজনক’ বলেছেন।

১৬ ২৪
Tiktok star Khaby Lame’s net worth rose by 60,510 crore rupees after deal with Hong Kong-based company

ফোর্বসের মতে আবার চুক্তিটি আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হয়েছে কি না, তা নিয়েই অনিশ্চয়তা রয়েছে। রিচ স্পার্কল ঘোষণার পর মার্কিন এসইসির কাছে কোনও রকম নথি জমা করা হয়নি। খাবির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে রিচ স্পার্কল নিজেদের আখের গোছানোর চেষ্টা করছে বলেও মত অনেকের।

১৭ ২৪
Tiktok star Khaby Lame’s net worth rose by 60,510 crore rupees after deal with Hong Kong-based company

খাবির পুরো নাম সেরিনে কাবানে লাম। সেনেগাল বংশোদ্ভূত ইটালীয় নাগরিক তিনি। ২৫ বছরের এই নেটপ্রভাবী টিকটকে খুবই জনপ্রিয়। শুধুমাত্র টিকটকেই প্রায় ১৭ কোটি অনুরাগী রয়েছে তাঁর। অনেক সময় ঠাট্টা করে চার্লি চ্যাপলিনের সঙ্গে তুলনা করা হয় খাবির। কারণ একটাই। দু’জনেই সাফল্যের শিখরে উঠেছেন কথা না বলে।

১৮ ২৪
Tiktok star Khaby Lame’s net worth rose by 60,510 crore rupees after deal with Hong Kong-based company

সমাজমাধ্যমে কিছু ভিডিয়োয় খুব সহজ কাজ জটিল পদ্ধতিতে করে দেখানো হয়। কিন্তু এই কাজগুলিই যদি সাধারণ ভাবে করা যায়? অতিমারিতে এমনই সব জটিল ‘লাইফ হ্যাকস্’-এর ভিডিয়ো খুব সহজ ও সাধারণ পদ্ধতিতে করে দেখাতে শুরু করেন খাবি। তবে সেই সব ভিডিয়োয় খাবি কোনও কথা বলেন না। আর এটাই তাঁর তৈরি ভিডিয়োগুলির বিশেষত্ব।

১৯ ২৪
Tiktok star Khaby Lame’s net worth rose by 60,510 crore rupees after deal with Hong Kong-based company

শুধুমাত্র মুখভঙ্গিমার মাধ্যমে মজার ভিডিয়ো বানিয়েই টিকটকে নিজের পরিচিতি বানিয়ে ফেলেন খাবি। প্রথমে নেটাগরিকদের অনেকেই ভেবেছিলেন, খাবি বোবা। তবে পরে আসল সত্য প্রকাশ্যে আসে। জানা যায়, ইচ্ছা করেই কথা না বলে শুধু অঙ্গভঙ্গির মাধ্যমে ভিডিয়ো বানান তিনি।

২০ ২৪
Tiktok star Khaby Lame’s net worth rose by 60,510 crore rupees after deal with Hong Kong-based company

টিকটকে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছোনোর পর অন্য সমাজমাধ্যমেও জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেন খাবি। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবেও বাড়তে থাকে তাঁর ভক্তের সংখ্যা। খাবির প্রতিটি ভিডিয়ো হাস্যরসে পরিপূর্ণ হলেও তাঁর ব্যক্তিগত জীবনে জটিলতা ছিল প্রচুর। এক বছর বয়সে সেনেগাল থেকে সপরিবার ইটালিতে চলে এসেছিলেন খাবি। ছোট থেকে ডিসলেক্সিয়ায় আক্রান্ত হওয়ার কারণে স্কুল-কলেজের পড়াশোনা শেষ করতে পারেননি।

২১ ২৪
Tiktok star Khaby Lame’s net worth rose by 60,510 crore rupees after deal with Hong Kong-based company

একটু বড় হয়ে কখনও কারখানায়, কখনও হোটেলের কর্মী হিসাবে কাজ করতেন খাবি। মাসিক বেতন হাজার ডলারের বেশি ছিল না কখনওই। তবে ২০২০ সালে তাঁকে চাকরি থেকে বার করে দেওয়া হয়। তখনই খাবি সিদ্ধান্ত নেন, মজার ভিডিয়ো বানিয়েই নেটমাধ্যমে দর্শকের মনোরঞ্জন করবেন তিনি। সেইমতো ভিডিয়ো বানানো শুরুও করেন। প্রথম এক মাসে তাঁর ভিডিয়ো মাত্র ন’জন দেখেছিলেন। সাবস্ক্রাইবারের সংখ্যা ছিল মাত্র দুই। তবুও ভেঙে পড়েননি খাবি। নিয়মিত ভিডিয়ো বানিয়ে যান তিনি। ধীরে ধীরে বিপুল পরিমাণ দর্শকের কাছে পৌঁছোতে শুরু করে তাঁর ভিডিয়ো। বর্তমানে তাঁর অনুরাগীরা রয়েছেন বিশ্ব জুড়ে।

২২ ২৪
Tiktok star Khaby Lame’s net worth rose by 60,510 crore rupees after deal with Hong Kong-based company

বর্তমানে সাফল্যের আর এক নামে পরিণত হয়েছেন খাবি। এখন বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম উৎসবে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ পান তিনি। এড শিরান, লিয়োনেল মেসি-সহ বহু খ্যাতনামী ব্যক্তিকে এখন নিয়মিত দেখা যায় তাঁর ভিডিয়োয়। বেশ কয়েক জন বলি অভিনেতার সঙ্গেও ভিডিয়ো রয়েছে তাঁর। সেনেগাল থেকে আসার পরেও অনেক দিন ইটালির নাগরিকত্ব ছিল না খাবির কাছে। ২০২২ সালের ২৪ জুন তাঁকে নাগরিকত্ব দেয় ইটালি সরকার।

২৩ ২৪
Tiktok star Khaby Lame’s net worth rose by 60,510 crore rupees after deal with Hong Kong-based company

তবে গত বছর আমেরিকায় বিতর্কে জড়িয়েছিলেন খাবি। আমেরিকার লাস ভেগাসের হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হওয়ার পর সংবাদমাধ্যমের শিরানামে উঠে আসেন নেটপ্রভাবী। গত বছরের মে মাসে মেট গালায় যোগ দিতে আমেরিকা এসেছিলেন খাবি। কিন্তু তাঁর বিরুদ্ধে ভিসার শর্ত লঙ্ঘন করে বরাদ্দের অতিরিক্ত সময় আমেরিকায় থাকার অভিযোগ আনা হয়।

২৪ ২৪
Tiktok star Khaby Lame’s net worth rose by 60,510 crore rupees after deal with Hong Kong-based company

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নিয়মের বেড়াজাল এড়াতে পারেননি নেটপ্রভাবী খাবি। রিড বিমানবন্দরে আটক হওয়ার পর তাঁকে স্বেচ্ছায় আমেরিকা ছাড়ার কথা বলা হয়েছিল। এর পরেই আমেরিকা ছাড়েন খাবি। আমেরিকার অভিবাসন এবং শুল্ক দফতর (আইসিই) সূত্রে খবর, খাবিকে বিমানবন্দরে আটক করা হয়েছিল। খাবিকে স্বেচ্ছায় আমেরিকা ছাড়ার নির্দেশ দিয়েছিল আইসিই। তাই তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক ভাবে নির্বাসন আদেশ জারি করা হয়নি। আমেরিকায় থাকা নিয়ে বিতর্কে জড়ানো সত্ত্বেও খাবির জনপ্রিয়তা কিন্তু একেবারেই কমেনি। বরং তাঁকে নিয়ে নেটাগরিকদের মধ্যে কৌতূহল তুঙ্গে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি