Naqaab Actress

অক্ষয় খন্নার সঙ্গে একটি গানে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়, গুটখা ব্যবসায়ীকে বিয়ে করে কোথায় ‘উধাও’ হলেন নায়িকা?

ববি দেওল এবং অক্ষয় খন্নার মতো বলি অভিনেতাদের সঙ্গে কেরিয়ারের প্রথম ছবি। সেই ছবিতে ‘এক দিন তেরি রাহো মে’ গানের দৃশ্যে অক্ষয়ের সঙ্গে অভিনয় করে রাতারাতি নজরও কাড়েন উর্বশী শর্মা। সেরা নবাগতা অভিনেত্রী হিসাবে পুরস্কৃতও হন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১৫:০৮
০১ ১৩
Urvashi Sharma

অভিনয় নিয়ে কেরিয়ার তৈরির জন্য বলিউডে পা রেখেছিলেন। কিন্তু চার-পাঁচ বছরও টানা কাজ করতে পারেননি। গুটখা ব্যবসায়ীকে প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর নাম পরিবর্তন করে অভিনয়জীবন থেকে হঠাৎ করেই সরিয়ে ফেলেন নিজেকে। অথচ, কেরিয়ারের প্রথম ছবিতে একটি গানে অক্ষয় খন্নার সঙ্গে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। এখন কী করছেন ‘নকাব’ ছবির নায়িকা উর্বশী শর্মা?

০২ ১৩
Urvashi Sharma

১৯৮৪ সালে দিল্লিতে জন্ম উর্বশীর। বাবা-মা এবং বোনের সঙ্গে সেখানেই থাকতেন তিনি। পড়াশোনা শেষ করার পর তিনি মুম্বইয়ে গিয়ে মডেলিং নিয়ে কেরিয়ার গড়ে তোলেন। খুব কম সময়ের মধ্যেই মডেলিংজগতে পরিচিতি তৈরি করেন তিনি। এমনকি, নামকরা সংস্থার বিজ্ঞাপনেও অভিনয়ের সুযোগ পান উর্বশী।

০৩ ১৩
Urvashi Sharma

মিকা সিংহ এবং আতিফ আসলামের মতো গায়কদের সঙ্গে মিউজ়িক ভিডিয়োয় কাজ করেছেন উর্বশী। তার পরেই বড়পর্দায় অভিনয়ের প্রস্তাব পান। ২০০৭ সালে ‘নকাব’ নামের একটি হিন্দি ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ববি দেওল এবং অক্ষয় খন্নার মতো বলি অভিনেতাদের সঙ্গে কেরিয়ারের প্রথম ছবি। সেই ছবিতে ‘এক দিন তেরি রাহো মেঁ’ গানের দৃশ্যে অক্ষয়ের সঙ্গে অভিনয় করে রাতারাতি নজর কাড়েন উর্বশী। সেরা নবাগতা অভিনেত্রী হিসাবে পুরস্কৃতও হন তিনি।

Advertisement
০৪ ১৩
Urvashi Sharma

‘নকাব’ ছবিতে অভিনয়ের পর হাতেগোনা দু’-একটি হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যায় উর্বশীকে। কিন্তু তাতে নায়িকার কেরিয়ারে বিশেষ লাভ হয়নি। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘খট্টা মিঠা’ ছবিতে অক্ষয় কুমারের বোনের চরিত্রে অভিনয় করেন তিনি। একই বছর অক্ষয় খন্না এবং অজয় দেবগন অভিনীত ‘আক্রোশ’ ছবিতে অতিথিশিল্পী হিসাবে কাজ করতে দেখা গিয়েছিল উর্বশীকে।

০৫ ১৩
Urvashi Sharma

বলিউডে কেরিয়ার গড়ার স্বপ্ন থাকলেও তা ব্যর্থ হয়ে যায় উর্বশীর। ২০০৮ সালে ‘ফিয়ার ফ্যাক্টর’ নামের একটি জনপ্রিয় রিয়্যালিটি শোয়ে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেন তিনি। পরে ২০১২ সালে ‘চক্রধার’ নামের একটি হিন্দি ছবিতে শেষ অভিনয় করতে দেখা যায় উর্বশীকে। সেই ছবিটি কবে মুক্তি পেয়েছিল, কবেই বা প্রেক্ষাগৃহ থেকে বিদায় নিয়েছিল— তা টের পাওয়া যায়নি।

Advertisement
০৬ ১৩
Urvashi Sharma with her husband Sachin Joshi

বড়পর্দায় নায়িকা হওয়ার স্বপ্ন ভেঙে গেলে ছোটপর্দার দিকে পা বাড়ান উর্বশী। ২০১৬ সালে ‘আম্মা’ নামের একটি হিন্দি ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় তাঁকে। তার পর আর অভিনয়জগতের সঙ্গে কোনও সম্পর্ক রাখেননি তিনি। কানাঘুষো শোনা যায়, গুটখা ব্যবসায়ীকে বিয়ের পর উর্বশী তাঁর স্বামী-সন্তান নিয়েই ব্যস্ত।

০৭ ১৩
Urvashi Sharma with her husband Sachin Joshi

ভারতের বিখ্যাত ব্যবসায়ী জগদীশ মোহনলাল জোশীর পুত্র সচিন জোশী। ২০০২ সালে তেলুগু ছবির হাত ধরে অভিনয়জগতে পদার্পণ হয়েছিল সচিনের। কিন্তু দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অভিনেতা হিসাবে সফল হতে পারেননি। কয়েক বছর বাদে গুটিকতক হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যায় তাঁকে। বলিপাড়ায়ও কেরিয়ার গড়তে ব্যর্থ হন তিনি।

Advertisement
০৮ ১৩
Urvashi Sharma with her husband Sachin Joshi

অভিনেতা হিসাবে সফল হতে না পেরে সচিন শেষ পর্যন্ত পারিবারিক ব্যবসায় যুক্ত হন। শোনা যায়, তিনি সে ক্ষেত্রেও সুখ্যাতি লাভ করেননি। ২০১৫ সালে বিয়ার তৈরির সংস্থা খোলেন তিনি। কিন্তু তিন বছরের মাথায় সেই ব্যবসা পুরোপুরি ডুবে যায়। বলি অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে যৌথ ভাবে ব্যবসা শুরু করেছিলেন সচিন। কিন্তু ২০১৮ সালের জানুয়ারি মাসে সচিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রাজ।

০৯ ১৩
Urvashi Sharma with her husband Sachin Joshi

পোকার লিগ সংক্রান্ত বিষয়ে প্রতারণায় অভিযোগ দায়ের করে আইনি ব্যবস্থাও নিয়েছিলেন সচিনের ব্যবসায়িক অংশীদার রাজ। ২০২০ সালে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে ডাম্বুলা ভাইকিং দলটি কেনেন সচিন। প্রথমে দলটির নাম ছিল ডাম্বুলা লায়ন্‌স। পরে ভাইকিং ভেঞ্চার্সের সঙ্গে যুক্ত হওয়ার নাম পরিবর্তন করা হয়। ২০২০ সালে কোভিড অতিমারি চলাকালীন বিদেশ থেকে আসা রোগীদের নিভৃতবাসের জন্য সচিন তাঁর মুম্বইয়ের একটি হোটেল ব্যবহারের প্রস্তাব দেন। এমনকি, স্থানীয় পুলিশ এবং পুরকর্মীদের খাবারও দান করেছিলেন তিনি।

১০ ১৩
Urvashi Sharma with her husband Sachin Joshi

২০২১ সালের জানুয়ারিতে সচিনের ব্যবসায়িক অংশীদার পরাগ সাংভি রয়্যালটি পরিশোধ না করার অভিযোগ দায়ের করে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২০২১ সালে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) একটি মামলার সূত্রে সচিনকে গ্রেফতার করেছিল। অভিযোগ, গুটখা ব্যবসা এবং অন্যান্য মাধ্যম থেকে আসা বিপুল পরিমাণ অর্থ তিনি রিয়্যাল এস্টেট সংস্থায় বেআইনি ভাবে খাটিয়েছিলেন। ব্যবসার আড়ালে কর ফাঁকি দেওয়ার অভিযোগে সচিনের বাড়ি, অফিস-সহ বহু জায়গায় আয়কর দফতর তল্লাশি চালিয়েছিল। পরবর্তী কালে জামিনে মুক্তি পান সচিন।

১১ ১৩
Urvashi Sharma with her husband Sachin Joshi

পরে প্রযোজক হিসাবে কেরিয়ার শুরু করেন সচিন। কানাঘুষো শোনা যায়, এক বন্ধুর পার্টিতে মডেল-অভিনেত্রী উর্বশীর সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। কয়েক বছর সম্পর্কে থাকার পর নায়িকাকে বিয়ের প্রস্তাব দেন সচিন। ২০১২ সালে মুম্বইয়ের এক মন্দিরে ঘনিষ্ঠ বৃত্তের উপস্থিতিতে বিয়ে সারেন উর্বশী এবং সচিন।

১২ ১৩
Urvashi Sharma

বিয়ের পর নিজের নাম পরিবর্তন করে রায়না জোশী রাখেন উর্বশী। অভিনয় থেকে সরে গেলেও স্বামীর প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। ২০১৪ সালে কন্যাসন্তানের জন্ম দেন উর্বশী। বর্তমানে স্বামী এবং তিন সন্তানকে নিয়ে সংসার তাঁর।

১৩ ১৩
Urvashi Sharma with Akshaye Khanna in 'Naqaab' movie

প্রথম ছবির মাধ্যমে রাতারাতি জনপ্রিয় হওয়া অভিনেত্রী বর্তমানে সংসার এবং স্বামীর ব্যবসা নিয়েই নিজেকে ব্যস্ত রেখেছেন। সমাজমাধ্যমে সক্রিয় রয়েছেন তিনি। ইতিমধ্যে ইনস্টাগ্রামের পাতায় অনুগামীর সংখ্যা এক লক্ষের গণ্ডি পার করে ফেলেছেন ‘নকাব’-এর নায়িকা।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি