Dhurandhar 2

‘ধুরন্ধর ২’ মুক্তি পেতেই আতঙ্কিত পাকিস্তানের দলবদলু রাজনীতিবিদ! ‘প্রাণ বাঁচাতে’ গা ঢাকাও দিলেন, কেন?

পাক রাজনীতির আঙিনায় নাবিল পা দেন পাকিস্তান পিপল্‌স পার্টির (পিপিপি) হাত ধরে। পরে পিপিপি ছেড়ে ২০১৩ সালে মুত্তাহিদা কওমি মুভমেন্ট-লন্ডন দলে যোগ দেন। ২০১৭ সালে ‘ঘরওয়াপসি’ হয় তাঁর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১২:১৯
০১ ১৮
Why Pakistani Politician Nabil Gabol Is Being Mocked Over Jameel Jamali Character, know Character Link

মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’ বা ‘ধুরন্ধর ২’। ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ ঝড় তুলেছিল বক্সঅফিসে। সেই প্রত্যাশা নিয়ে বৃহস্পতিবার ছবিটি মুক্তি পেতেই দেশ জুড়ে প্রেক্ষাগৃহে উপচে পড়ছে মানুষের ভিড়। মুক্তির দিন চারেকের মধ্যেই পাঁচশো কোটির ব্যবসা করে ফেলেছে সিনেমাটি। দেশ এখন মেতে রণবীর সিংহ অভিনীত হামজ়া আলি মজারি ওরফে জসকীরত সিংহ রঙ্গী চরিত্রে।

০২ ১৮
Why Pakistani Politician Nabil Gabol Is Being Mocked Over Jameel Jamali Character, know Character Link

‘ধুরন্ধর ২’ দর্শকমহলে বিপুল প্রশংসা কুড়োচ্ছে। ছবিটির জাঁকজমকপূর্ণ এবং মারকাটারি দৃশ্য দর্শককে মুগ্ধ করেছে। বিতর্কের মুখেও পড়েছে ছবিটি। রণবীর সিংহ, সঞ্জয় দত্ত, আর মাধবনের ছবিটিকে ‘প্রোপাগান্ডা’ হিসাবে দাগিয়েছেন অনেকে। সমাজমাধ্যমে আলোচনা-সমালোচনার ঢেউ উঠেছে।

০৩ ১৮
Why Pakistani Politician Nabil Gabol Is Being Mocked Over Jameel Jamali Character, know Character Link

তবে ‘ধুরন্ধর ২’ মুক্তির পর বিশেষ করে আলোচনা শুরু হয়েছে পাকিস্তানের এক রাজনীতিবিদকে নিয়ে। সমাজমাধ্যমে বিদ্রুপের শিকার হচ্ছেন তিনি। নেটাগরিকদের অনেকে আবার দাবি করেছেন, ‘ধুরন্ধর ২’ মুক্তির পর পাকিস্তানে টেকা দায় হয়ে যাবে তাঁর।

Advertisement
০৪ ১৮
Why Pakistani Politician Nabil Gabol Is Being Mocked Over Jameel Jamali Character, know Character Link

ওই পাক রাজনীতিবিদের নাম নাবিল গাবোল, যাঁর থেকে নাকি অনুপ্রেরণা নিয়ে তৈরি হয়েছে ‘ধুরন্ধর’ এবং ‘ধুরন্ধর ২’-এর জামিল জামালি চরিত্র। সেই চরিত্রে অভিনয় করে হইচই ফেলেছেন অভিনেতা রাকেশ বেদী।

০৫ ১৮
Why Pakistani Politician Nabil Gabol Is Being Mocked Over Jameel Jamali Character, know Character Link

গত ডিসেম্বরে মুক্তির পর ব্যাপক সাফল্যের মুখ দেখে ‘ধুরন্ধর’। বিশেষ জনপ্রিয়তা পায় রাকেশ বেদী অভিনীত জামিল জামালি চরিত্র। ওই চরিত্রে রাকেশের মজার অভিনয় দর্শকদের মন কেড়ে নিয়েছিল। পাশাপাশি ছবিমুক্তির পর দাবি ওঠে, চরিত্রটি পাক রাজনীতিবিদ নাবিলের থেকে অনুপ্রাণিত। ঘটনাচক্রে, রাকেশ অভিনীত চরিত্রটি দেখতেও অনেকটা নাবিলের মতো।

Advertisement
০৬ ১৮
Why Pakistani Politician Nabil Gabol Is Being Mocked Over Jameel Jamali Character, know Character Link

এর পরেই আলোচনা শুরু হয় নাবিলকে নিয়ে। ‘ধুরন্ধর’-এর মতো রাতারাতি জনপ্রিয়তা পান নাবিলও। পাকিস্তানে নতুন করে আলোচনা শুরু হয় ওই রাজনীতিবিদকে নিয়ে।

০৭ ১৮
Why Pakistani Politician Nabil Gabol Is Being Mocked Over Jameel Jamali Character, know Character Link

পাক রাজনীতির আঙিনায় নাবিল পা দেন পাকিস্তান পিপল্‌স পার্টির (পিপিপি) হাত ধরে। পরে পিপিপি ছেড়ে ২০১৩ সালে মুত্তাহিদা কওমি মুভমেন্ট-লন্ডন দলে যোগ দেন। ২০১৭ সালে ‘ঘরওয়াপসি’ হয় তাঁর। তবে মাত্র কয়েক বছরের জন্য। ২০২৫ সালে আবার পিপিপি ছেড়ে দেন নাবিল। বর্তমানে তিনি মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান দলের সদস্য।

Advertisement
০৮ ১৮
Why Pakistani Politician Nabil Gabol Is Being Mocked Over Jameel Jamali Character, know Character Link

পাক রাজনীতিতে ‘দলবদলু’ হিসাবে দুর্নাম রয়েছে নাবিলের। বলা হয়, তিনি নাকি সব সময় ক্ষমতার ভরকেন্দ্রের আশপাশে থাকতে পছন্দ করেন। অনেক বিতর্কও রয়েছে তাঁকে কেন্দ্র করে। তবে ‘ধুরন্ধর’ মুক্তির পর ভারত এবং পাকিস্তান— দু’দেশেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন সেই নাবিল।

০৯ ১৮
Why Pakistani Politician Nabil Gabol Is Being Mocked Over Jameel Jamali Character, know Character Link

‘ধুরন্ধর’ থেকে পাওয়া খ্যাতি উপভোগও করছিলেন নাবিল। দাবি করেছিলেন, ‘ধুরন্ধর’-এ রাকেশ অভিনীত জামিল জামালি চরিত্রটি তাঁর আদলেই তৈরি। তা নিয়ে পাক সংবাদমাধ্যমে একাধিক সাক্ষাৎকারও দিয়েছিলেন তিনি। এমনকি ছবির একটি গানে রিলও তৈরি করেছিলেন। প্রকাশ্যে দাবি করছিলেন, জামিল চরিত্রটি স্পষ্টতই তাঁর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বিষয়টিকে সম্মানের প্রতীক হিসাবেও মন্তব্য করেছিলেন তিনি।

১০ ১৮
Why Pakistani Politician Nabil Gabol Is Being Mocked Over Jameel Jamali Character, know Character Link

এত দূর পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু নাবিলের জীবনে ঝামেলা পাকল গত বৃহস্পতিবার ‘ধুরন্ধর ২’ মুক্তির পর। শোনা যাচ্ছে, ছবিমুক্তির পর থেকেই ‘আতঙ্কিত’ পাক রাজনীতিবিদ। তিনি ‘গা ঢাকা দিয়েছেন’ বলেও দাবি উঠেছে। কারণ ছবির শেষ দৃশ্যে দেখা গিয়েছে, পাকিস্তানের রাজনীতিবিদ জামিলের আনুগত্য আদতে ভারতের প্রতি। আর তার পরেই নাকি সুযোগ হাতছাড়া না করে নাবিলকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ শুরু করে দিয়েছেন নেটাগরিকেরা।

১১ ১৮
Why Pakistani Politician Nabil Gabol Is Being Mocked Over Jameel Jamali Character, know Character Link

খবর, ‘ধুরন্ধর ২’ মুক্তির পর থেকেই নীরব রয়েছেন নাবিল। জনসমক্ষে আর বিশেষ দেখা যাচ্ছে না তাঁকে। নিজের আগের দাবি থেকেও নাকি সম্পূর্ণ সরে এসেছেন তিনি। ‘ধুরন্ধর ২’ ছবিটি মুক্তির পর তিনি নাকি নতুন করে দাবি করেছেন, জামিল চরিত্রের সঙ্গে তাঁর কোনও মিল নেই এবং চরিত্রটি তাঁর থেকে অনুপ্রাণিত নয়।

১২ ১৮
Why Pakistani Politician Nabil Gabol Is Being Mocked Over Jameel Jamali Character, know Character Link

নেটাগরিকদের দাবি, ‘ধুরন্ধর ২’ ছবিতে জামিল চরিত্রের আনুগত্য ভারতের প্রতি দেখানোর কারণেই নাকি ফ্যাসাদে পড়েছেন নাবিল। নিজের আগের দাবি থেকে সরে আসতে বাধ্য হয়েছেন তিনি। পাকিস্তানে এখন ওই রাজনীতিবিদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে বলে দাবি তুলেছেন নেটাগরিকদের একাংশ। ভারতীয় গুপ্তচর সন্দেহে পাক সেনাবাহিনী নাবিলকে তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

১৩ ১৮
Why Pakistani Politician Nabil Gabol Is Being Mocked Over Jameel Jamali Character, know Character Link

এক নেটাগরিক সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘‘ধুরন্ধর’ মুক্তি পাওয়ার পর থেকে নাবিল গাবোল আকাশে উড়ছিলেন। দাবি করছিলেন যে জামিল জামালি চরিত্রটি তাঁর জীবনের উপর ভিত্তি করে তৈরি। এমনকি সাক্ষাৎকারে লাজুক ভাবে মন্তব্য করছিলেন, লোকজন তাঁকে জামিল জামালি বলে ডাকতেও শুরু করেছে। কিন্তু ‘ধুরন্ধর ২’ মুক্তি পাওয়ার পর তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। এখন তিনি বলছেন যে, চরিত্রটি একেবারেই তাঁর জীবনের উপর ভিত্তি করে তৈরি নয়।’’

১৪ ১৮
Why Pakistani Politician Nabil Gabol Is Being Mocked Over Jameel Jamali Character, know Character Link

দ্বিতীয় এক ব্যবহারকারী বলেছেন, ‘‘জামিল চরিত্র থেকে নিজেকে আড়াল করতে শুরু করেছেন নাবিল। ‘ধুরন্ধর ২’ দেখার পর থেকে এই লোকটার জন্য আমার ভয় করছে। চরিত্র নিয়ে তাঁর গর্বও খুব দ্রুত আতঙ্কে পরিণত হয়েছে।’’ তৃতীয় এক জন আবার লিখেছেন, ‘‘পাকিস্তানের সেনা নাবিলকে ভারতীয় গুপ্তচর সন্দেহে তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে অবাক হব না। জোর ফেঁসেছেন পাক রাজনীতিবিদ।’’

১৫ ১৮
Why Pakistani Politician Nabil Gabol Is Being Mocked Over Jameel Jamali Character, know Character Link

তাঁর অভিনীত চরিত্রের সঙ্গে নাবিলের সাদৃশ্য থাকা প্রসঙ্গে অভিনেতা রাকেশ বেদী কিন্তু সম্পূর্ণ অন্য দাবি করে আসছেন প্রথম থেকেই। ‘ধুরন্ধর ২’ মুক্তির আগেই নাবিলের দাবি নাকচ করে তিনি জানিয়েছিলেন, তাঁর চরিত্রটি বাস্তবের কোনও ব্যক্তির থেকে অনুপ্রাণিত নয়।

১৬ ১৮
Why Pakistani Politician Nabil Gabol Is Being Mocked Over Jameel Jamali Character, know Character Link

সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে রাকেশ বলেছিলেন, ‘‘আমি নাবিলকে মোটেও উপস্থাপিত করিনি। আমি বুঝতে পারছি না কেন তিনি নিজেকে চরিত্রটির সঙ্গে মেলাচ্ছেন। আমি চরিত্রটির জন্য কেবল একটি নির্দিষ্ট চেহারা এবং রূপ পেয়েছি। এখন যদি কেউ মনে করেন যে, আমার চেহারা তাঁর মতো, তা হলে আমি কী করতে পারি? এটা আমার দোষ নয়।”

১৭ ১৮
Why Pakistani Politician Nabil Gabol Is Being Mocked Over Jameel Jamali Character, know Character Link

রাকেশ আরও বলেছিলেন, “পরচুলা এবং সাজসজ্জার কারণে উনি (পড়ুন নাবিল) সাদৃশ্য অনুভব করতে পারেন। এটা তাঁর ব্যাখ্যা। তবে চরিত্রটি কোনও এক জনকে দেখে তৈরি হয়নি। আমি বেশ কয়েক জন পাকিস্তানি রাজনীতিবিদের বৈশিষ্ট্য, তাঁদের বক্তৃতা এবং তাঁদের শারীরিক ভাষা রপ্ত করেছিলাম চরিত্রটির জন্য। এখন যদি কেউ মনে করেন যে জামিল জামালি চরিত্রটি তাঁর থেকে অনুপ্রাণিত, তা হলে এ ব্যাপারে আমার বা ছবির নির্মাতাদের কিছু করার নেই।’’

১৮ ১৮
Why Pakistani Politician Nabil Gabol Is Being Mocked Over Jameel Jamali Character, know Character Link

পাশাপাশি, সংবাদমাধ্যম ‘নিউজ় ১৮’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাকেশ এ-ও বলেছিলেন, ‘‘তবে আমি নিশ্চিত ‘ধুরন্ধর ২’-এ আমার যা চরিত্র এবং ছবির শেষে যা দেখানো হয়েছে, তাতে উনি (পড়ুন নাবিল) খুব শীঘ্রই নিজের দাবি থেকে সরে আসবেন। বলবেন, না না আমি জামিল নই। আমি জামিল হতে পারি না। আমি এমনটা করতে পারি না।’’ রাকেশের দাবিমতো হচ্ছেও তা-ই।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি