Lau Patay Paturi

লাউশাক, পনির সবই বড় একঘেয়ে? সাদা তিল দিয়ে লাউপাতায় বানান নিরামিষ পাতুরি

রোজ দিনই শাকচচ্চড়ি কি আর মুখে রোচে? আবার পনিরের পদও রান্না করতে করতে বড় একঘেয়ে হয়ে যায়। দুই স্বাদকে একসঙ্গে জুড়তে লাউপাতায় বানিয়ে নিন পনির পাতুরি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৩:৫৬
লাউ পাতায় তিল বাটা দিয়ে বানিয়ে ফেলুন পনির পাতুরি।

লাউ পাতায় তিল বাটা দিয়ে বানিয়ে ফেলুন পনির পাতুরি। ছবি:সংগৃহীত।

গরমের দিনে লাউপাতা মেলে যথেষ্ট। এই সময় লাউ, লাউশাক খাওয়া হয় শরীর সুস্থ রাখতে। কিন্তু রোজ দিন শাকচচ্চড়ি কি আর মুখে রোচে? আবার পনিরের পদও রান্না করতে করতে বড় একঘেয়ে হয়ে যায়। দুই স্বাদই একসঙ্গে জুড়তে লাউপাতায় বানিয়ে নিন পনির পাতুরি। বাড়তি স্বাদ যোগ করবে সাদা তিল।

Advertisement

উপকরণ

৪-৫টি লাউপাতা

৫ টুকরো পনির

১ টেবিল চামচ কালো সর্ষে

১ টেবিল চামচ সাদা সর্ষে

৬-৭টি কাজুবাদাম বাটা

২ টেবিল চামচ সাদা তিলবাটা

পরিমাণ মতো সর্ষের তেল

৬-৭টি কাঁচালঙ্কা

স্বাদমতো নুন

স্বাদমতো চিনি

প্রণালী: টাটকা বড় লাউপাতা ধুয়ে নুনজলে ডুবিয়ে রাখুন ২-৩ মিনিট। তার পরে জল ঝরিয়ে নিন।

মিক্সারে সর্ষে, পোস্ত, কাজু, সাদা তিল, কাঁচালঙ্কা, সর্ষের তেল, স্বাদমতো নুন, চিনি দিয়ে ঘুরিয়ে নিন। মিশ্রণটি যেন মিহি হয়। একটু বড় এবং পাতলা করে পনির কাটুন। মিশ্রণটি পনিরে মাখিয়ে লাউপাতায় ভরে মুড়ে নিন। পনিরের প্রতিটি টুকরোর উপরে একটু করে সর্ষের তেল এবং চেরা কাঁচালঙ্কা দিন। কড়াইয়ে অল্প তেল দিয়ে সময় নিয়ে পাতুরিটি উল্টে-পাল্টে রান্না করে নিন। লাউপাতায় মোড়া পাতুরিতে লাউপাতাটিও গরম ভাতে মেখে খেয়ে নেওয়া যায়। বিশেষত, নিরামিষ খাবারের দিনে বা অতিথি আপ্যায়নে এই রান্না সকলের পছন্দের হতে পারে।

Advertisement
আরও পড়ুন