Chingrei Vapa Recipe

টাটকা কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির মিলমিশে তৈরি করুন ভাপা, গরমের সহজ রান্না

কচুপাতা চিংড়ির মতো গ্রামবাংলার হারিয়ে যেতে বসা রান্না এখন নতুন রূপে ফিরেছে। তেমনই কুমড়োপাতা দিয়ে রান্না করা যেতে পারে চিংড়ি। শিখে নিন পন্থা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ০৮:৫৬
কুমড়ো পাতা দিয়ে রান্না করুন চিংড়ি ভাপা।

কুমড়ো পাতা দিয়ে রান্না করুন চিংড়ি ভাপা। ছবি: সংগৃহীত।

গরমে ঘেমে নেয়ে একসা হয়ে কষিয়ে রাঁধা সহজ কথা নয়। পাখার তলায় থেকেও যেখানে স্বস্তি মেলে না, সেখানে আগুনের তাতে রাঁধা কষ্টকর বটেই। এমন সমস্যারই সমাধান হতে পারে ভাপা রান্নায়। সমস্ত উপকরণ মাখিয়ে টিফিন কৌটোয় ভরে ভাপিয়ে নিলেই হল। নুন, মিষ্টি, ঝাল ঠিক হলেই রান্না হবে সুস্বাদু। টাটকা কুমড়োশাক এই মরসুমে মেলে সহজেই। তার সঙ্গে ছোট চিংড়ি দিয়ে বানিয়ে ফেলুন ভাপা।

Advertisement

উপকরণ

৫-৬টি তাজা মাঝারি আকারের কুমড়োপাতা

২৫০ গ্রাম ছোট আকারের চিংড়ি

২-৩ টেবিল চামচ সর্ষেবাটা

১ টেবিল চামচ পোস্তবাটা

২ টেবিল চামচ নারকেলকোরা

৫-৬টি কাঁচালঙ্কাবাটা

৩-৪টি চেরা কাঁচালঙ্কা

আধ চা-চামচ হলুদ

২-৩ টেবিল চামচ সর্ষের তেল

স্বাদমতো নুন

প্রণালী: কুমড়োপাতা কুচিয়ে ধুয়ে নিন।নুন দিয়ে অল্প ভাপিয়ে নিন তা। এ বার চিংড়ি, শাক, নুন, হলুদ, কাঁচালঙ্কাবাটা, সর্ষে-পোস্ত বাটা, নারকেলকোরা দিয়ে খুব ভাল করে মাখিয়ে নিন। সর্ষের তেল একটু বেশি লাগবে, না হলে ঝাঁজ বা স্বাদ আসবে না। সমস্ত উপকরণ ভাল করে মাখিয়ে টিফিন কৌটোয় ভরে গরম জলে মিনিট ১০-১৫ ভাপিয়ে নিন। গরম ভাতে কুমড়োপাতা চিংড়ি ভাপা খেতে দারুণ লাগবে।

Advertisement
আরও পড়ুন