Chicken Recipe

চিলি চিকেন, মাঞ্চুরিয়ান নয়, হাড় ছাড়া মুরগি দিয়ে বানিয়ে ফেলুন রুবি চিকেন

একঘেয়ে কষা কিংবা কোর্মা নয়তো মাঝেমধ্যে চিলি চিকেন তো হয়ই। এ বার বানিয়ে ফেলু রুবি চিকেন। এই রান্নায় মাংসটি হবে একটু লালচে। বানানো সহজ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১১:০৫

ছবি: সংগৃহীত।

মাংস এখন আর সপ্তাহে এক দিন নয়, বহু বাড়িতেই সপ্তাহে ৩-৪ দিনও হয়। কিন্তু সেই একঘেয়ে কষা কিংবা কোর্মা নয়তো মাঝেমধ্যে চিলি চিকেন। এ বার বানিয়ে ফেলুন রুবি চিকেন। এই রান্নায় মাংসটি হবে একটু লালচে। বানানো সহজ।

Advertisement

উপকরণ

৭০০ গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস

২-৩ টেবিল চামচ জল ঝরানো টক দই

১ টেবিল চামচ ধনেগুঁড়ো

১ চা-চামচ হলুদ

৩ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

১ টেবিল চামচ চাটমশলা

১ টেবিল চামচ রসুন

১ টেবিল চামচ কসৌরি মেথি

২টি দারচিনি

১০ কোয়া রসুনকুচি

১টেবিল চামচ আদাবাটা

স্বাদমতো নুন, চিনি

২টি মাঝারি টম্যাটোবাটা

১ টেবিল চামচ গরমমশলা

১ টেবিল চামচ ক্রিম

প্রণালী: মাংসের টুকরো কবাবের আকারে কেটে নিন। ধুয়ে নিয়ে জল ঝরানো টক দই, রসুনবাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, চাটমশলা, সর্ষের তেল মাখিয়ে এক ঘণ্টা রাখুন। ননস্টিক কড়াইয়ে তেল দিয়ে মাংসের টুকরো কবাবের মতো উল্টে-পাল্টে সেঁকে নিন।

কড়াইয়ে তেল এবং ঘি দিয়ে তেজপাতা, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিন। দিয়ে দিন রসুনকুচি। রসুন থেকে গন্ধ বেরোতে শুরু হলে যোগ করুন আদাবাটা, দিয়ে দিন টম্যাটোবাটা। দিন স্বাদমতো নুন, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। টম্যাটোর কাঁচা গন্ধ চলে গিয়ে তেল ছাড়লে দিতে হবে কসৌরি মেথি এবং মাংস। ভাল করে কষিয়ে নিয়ে শেষে ক্রিম যোগ করুন। রান্নাটি মাখামাখা হবে।

Advertisement
আরও পড়ুন