Chicken Recipes

চেনা চিনা পদ, তবে একটু অন্য মোড়কে! বানিয়ে ফেলুন গ্রিন চিলি চিকেন, রইল রেসিপি

বাঙালি শুধু ফ্রায়েড রাইসের সঙ্গেই নয়, অনেকেই আছেন যাঁরা পরোটার সঙ্গেও এই চিনা পদটি আপন করে নেন। তবে গ্রিন চিলি চিকেন কি কখনও চেখে দেখেছেন? বাড়িতে কী ভাবে বানাবেন রইল হদিস।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ২০:২৯
কী ভাবে বানাবেন গ্রিন চিলি চিকেন?

কী ভাবে বানাবেন গ্রিন চিলি চিকেন? ছবি: সংগৃহীত।

চিলি চিকেনপ্রেমী নন, এমন বাঙালি কমই আছেন। চিনা রেস্তারাঁয় গিয়ে প্রতি বারই এই পদটি অর্ডার করতেই হবে। বাড়িতেও চিলি চিকেন বানিয়ে ফেলেন অনেক রাঁধুনিই। বাঙালি শুধু ফ্রায়েড রাইসের সঙ্গেই নয়, অনেকেই আছেন যাঁরা পরোটার সঙ্গেও এই চিনা পদটি আপন করে নেন। তবে গ্রিন চিলি চিকেন কি কখনও চেখে দেখেছেন? বাড়িতে কী ভাবে বানাবেন রইল হদিস।

Advertisement

উপকরণ:

৪০০ গ্রাম মুরগির মাংসের টুকরো (হাড় ছাড়া)

১ টি পাতিলেবু

আধ চা চামচ শাহমরিচের গুঁড়ো

১০ কোয়া রসুন

৪টি কাঁচালঙ্কা

১ মুঠো ধনেপাতা

৫-৬টি পালংপাতা

২টুকরো আদা

১ টি ডিম

৩ টেবিল চামচ ময়দা

৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার

১ টেবিল চামচ রসুনকুচি

৩-৪টি চেরা কাঁচালঙ্কা

১ কাপ পেঁয়াজকুচি (ডুমো করে কাটা)

১ কাপ ক্যাপসিকামকুচি (ডুমো করে কাটা)

১ চা চামচ ভিনিগার

১ টেবিল চামচ ধনেপাতা বাটা

১ চিমচে আজিনামটো

নুন, চিনি স্বাদমতো

পরিমাণ মতো তেল

প্রণালী:

প্রথমে নুন, লেবুর রস আর শাহমরিচ দিয়ে মাংসের টুকরোগুলি মাখিয়ে মিনিট দশেক রেখে দিন। তত ক্ষণ রসুন, কাঁচালঙ্কা, ধনেপাতা, পালংশাক, আদা আর একটি ডিম মিক্সিতে ভাল করে বেটে নিন। এ বার মাংসের মধ্যে বেটে রাখা মিশ্রণ, ময়দা, কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন। তেল গরম করে মাংসের টুকরোগুলি মুচমুচে পকোড়ার মতো করে ভেজে নিন। এ বার একটি ননস্টিক পাত্রে অল্প তেল নিয়ে খুব ভাল করে গরম করে নিন। তাতে রসুন, কাঁচালঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করুন। এ বার ভেজে রাখা চিকেন, ধনেপাতাবাটা, ভিনিগার আর আজিনামটো, নুন, শাহমরিচ দিয়ে মিশিয়ে নিন। শেষে জলে গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিন। তা হলেই তৈরি হয়ে যাবে গ্রিন চিলি চিকেন।

Advertisement
আরও পড়ুন